Tuesday, August 4

রাজধানী

দেশে আবারও জঙ্গি ফিকির ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ: মোস্তফা বশীরুল হাসান
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

দেশে আবারও জঙ্গি ফিকির ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ: মোস্তফা বশীরুল হাসান

|| নিজস্ব প্রতিবেদক ||দেশে আবারও নতুন করে জঙ্গি আবিষ্কারের বক্তব্য দেওয়া হচ্ছে এবং এর পেছনে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে গভীর দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী ঐক্য আন্দোলনের ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মোস্তফা বশীরুল হাসান।শুক্রবার (১ মে) বাদ জুমা সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী দক্ষিণের নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।মোস্তফা বশীরুল হাসান বলেন, ইদানীং সরকার দলীয় কিছু নেতা এবং কিছু হলুদ মিডিয়া দেশে নতুন করে জঙ্গি আবিষ্কারের বক্তব্য রেখে চলেছেন। যা এদেশের আলেম-ওলামা, ইসলামী সংগঠন, মাদ্রাসা শিক্ষা এবং তৌহিদী জনতার জন্য কোনো ভালো খবর নয়। এর পেছনে আন্তর্জাতিক ও দেশীয় অপরাজনীতির ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে। অতীতেও এই জঙ্গি তকমা লাগিয়ে বিভিন্নভাবে আলেম-ওলামা, মাদ্রাসা শিক্ষক, ছাত্র ও তৌহিদী ...
প্রেসক্রিপশন এরর এবং এএমআর প্রতিরোধে ইউআইইউ’র কনসালটেটিভ ও কো-ডিজাইন কর্মশালা
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ, স্বাস্থ্য

প্রেসক্রিপশন এরর এবং এএমআর প্রতিরোধে ইউআইইউ’র কনসালটেটিভ ও কো-ডিজাইন কর্মশালা

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ডিপার্টমেন্ট অফ ফার্মেসি এবং ইনস্টিটিউট অব রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশন (আইরিক)-এর উদ্যোগে “স্মার্টএএমআর: অ্যাডভান্সিং ডিজিটাল হেল্থকেয়ার উইথ এআই-ড্রিভেন ইনটেলিজেন্স টু মেডিক্যাল অ্যাডহিরেন্স, মিনিমাইজ প্রেসক্রিপশন এরর, অ্যান্ড রিডিউস অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্ট্যান্স ইন বাংলাদেশ” শীর্ষক একটি কনসালটেটিভ ও কো-ডিজাইন ওয়ার্কশপ গতকাল ঢাকার হোটেল সারিনায় অনুষ্ঠিত হয়েছে।স্মার্টএএমআর প্রকল্পটি বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত হিট হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফর্মেশন) প্রকল্পের আওতায় বাস্তবায়িত একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড (এটিএফ)-এর অধীনে পরিচালিত এ প্রকল্পের লক্ষ্য হলো উচ্চশিক্ষা ও গবেষণায় উদ্ভাবনকে উৎসাহিত করা এবং কৃত্রিম...
দেশজুড়ে সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজধানী, সর্বশেষ

দেশজুড়ে সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানীর ঢাকাসহ দেশের সকল থানাকে অবিলম্বে দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর আওতাধীন রমনা মডেল থানা পরিদর্শনকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের তিনি এই কড়া নির্দেশ প্রদান করেন।থানা পরিদর্শনকালে মন্ত্রী থানার বিভিন্ন কক্ষ ও হাজতখানাসহ সার্বিক পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ডিউটি অফিসারসহ কর্তব্যরত সকল পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক খোঁজখবর নেন ও বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ সেবাগ্রহীতাদের পুলিশি সেবা প্রদানের জন্য উপস্থিত সকল পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। একই সাথে পুলিশ সদস্যদের মধ্যে কারো বিরুদ্ধে দায়িত্বে...
সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন
খেলাধুলা, রাজধানী, সর্বশেষ

সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

|| স্পোর্টস ডেস্ক ||নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ও চূড়ান্ত ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (২ মে) দুপুর ২টায় শুরু হওয়া এই ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। অন্যদিকে, সফরকারী নিউজিল্যান্ডের সামনে সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ।এর আগে সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচটি বল মাঠে গড়ানোর আগেই বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়। ফলে আজকের এই তৃতীয় ও শেষ ম্যাচটি সিরিজ নির্ধারণী লড়াইয়ে পরিণত হয়েছে।সিরিজ জয়ের এই গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ দলের একাদশে একটি পরিবর্তন এসেছে। প্রথম টি-টোয়েন্টিতে খেলা পেসার তানজিম হাসান সাকিব পিঠের চোটের কারণে আজকের ম্যাচে খেলতে পারছেন না। তার পরিবর্তে একাদশে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। সর্বশেষ গত বছরের ডিসে...
শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী বিপ্লবের কোনো বিকল্প নেই: ইসলামী ঐক্য আন্দোলন
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী বিপ্লবের কোনো বিকল্প নেই: ইসলামী ঐক্য আন্দোলন

|| নিজস্ব প্রতিবেদক ||মহান মে দিবস উপলক্ষে আজ ১লা মে (শুক্রবার) বাদ আসর রাজধানীর কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ‘ইসলামে শ্রমিকের মর্যাদা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মাদ রুহুল আমীন বলেন, বর্তমান বিশ্বজুড়ে এবং আধুনিক সমাজে শ্রমিকের অধিকার ও মর্যাদার কথা খুব জোরেশোরে বলা হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো, তথাকথিত এসব আধুনিক মতবাদ আসার বহু আগেই আজ থেকে চৌদ্দশ বছর আগে মহান ধর্ম ইসলাম শ্রমিকের সর্বোচ্চ মর্যাদা ও অধিকার নিশ্চিত করেছে। তাই প্রচলিত শোষণমূলক ব্যবস্থায় নয়, বরং শ্রমিকের ন্যায্য পাওনা ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করতে হলে এ দেশে একটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব তথা ইসলামী সমাজব্যবস্থা কায়েম করতে হবে। এর কোনো বিকল্প নেই।সংগঠনের ঢাকা মহানগরী দক্ষিণের আমীর ...
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের শুভেচ্ছা বিনিময়
জাতীয়, ধর্ম ও দর্শন, রাজধানী, সর্বশেষ

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের শুভেচ্ছা বিনিময়

|| নিজস্ব প্রতিবেদক ||শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে আজ বঙ্গভবনে বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (১ মে) বিকেলে বঙ্গভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এই শুভেচ্ছা বিনিময় করেন।অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, "গৌতম বুদ্ধের মানবতা, সাম্য ও অহিংসার বাণী বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আজও অত্যন্ত প্রাসঙ্গিক।" তিনি উল্লেখ করেন যে, বর্তমান সরকার ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই মূলনীতির ভিত্তিতে প্রতিটি নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে একটি সমতাভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও মানবিক রাষ্ট্র গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়...
নয়াপল্টনে শ্রমিক সমাবেশের মঞ্চে তারেক রহমান
জাতীয়, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

নয়াপল্টনে শ্রমিক সমাবেশের মঞ্চে তারেক রহমান

|| নিজস্ব প্রতিবেদক ||মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশের মঞ্চে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। আজ শুক্রবার (১ মে) বিকাল ৪টা ২০ মিনিটের দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশস্থলে উপস্থিত হন তারেক রহমান। এর আগে মঞ্চে উপস্থিত হন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ দুপুর আড়াইটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই আয়োজন শুরু হয়। পবিত্র কুরআন তিলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে শুরু হয় শ্রমিক সমাবেশ। এর আগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে নেতাকর্মীদের একত্রিত করা হয়। বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করছেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেইন।...
শ্রমিকের অধিকার নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহদী আমিন
জাতীয়, রাজধানী, সর্বশেষ

শ্রমিকের অধিকার নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহদী আমিন

|| আলোকিত দৈনিক ডেস্ক ||শ্রমিকের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। আজ শুক্রবার (১ মে) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র বলেন, বাংলাদেশ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও)-এর ৩৯টি কনভেনশন ও একটি প্রোটোকল অনুস্বাক্ষর করেছে এবং আন্তর্জাতিক মান বজায় রেখে শ্রমিকের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় শ্রমিকদের জীবনমান উন্নয়নে সময়মতো বেতন-ভাতা প্রদান, মজুরি পর্যালোচনা, নারী-পুরুষের সমান মজুরি নিশ্চিতকরণ এবং প্রবাসী শ্রমিকদের সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যো...
সকল শ্রমিকের মৌলিক চাহিদা পূরণের উপযোগী মজুরি প্রদান করুন: মোস্তফা তারেক
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

সকল শ্রমিকের মৌলিক চাহিদা পূরণের উপযোগী মজুরি প্রদান করুন: মোস্তফা তারেক

|| নিজস্ব প্রতিবেদক ||দেশের অর্থনীতি সচল রাখতে গার্মেন্টসসহ সকল শিল্প কারখানার শ্রমিকদের ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান। তিনি বর্তমান ভয়াবহ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে সকল সেক্টরে শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণের জন্য সরকার ও মালিকপক্ষের প্রতি জোর আহ্বান জানিয়েছেন।আজ শুক্রবার (১ মে) এক বিবৃতিতে মোস্তফা তারেকুল হাসান বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো মেহনতি শ্রমিক শ্রেণি। বিশেষ করে আমাদের পোশাক শিল্প আজ বিশ্ব দরবারে যে অবস্থান তৈরি করেছে, তার পেছনে রয়েছে লাখ লাখ শ্রমিকের মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রম। অথচ অত্যন্ত পরিতাপের বিষয় হলো, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের চাহিদা ও রপ্তানি আয় বাড়লেও দেশের শ্রমিকরা আজও চরম বৈষম্য ও বঞ্চনার শিক...
টাইমসের আন্তর্জাতিক র‍্যাঙ্কিং বিষয়ক ওয়েবিনার: ইউআইটিএস-এ গবেষণার মানে জোর
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

টাইমসের আন্তর্জাতিক র‍্যাঙ্কিং বিষয়ক ওয়েবিনার: ইউআইটিএস-এ গবেষণার মানে জোর

|| নিজস্ব প্রতিবেদক ||বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মানোন্নয়ন ও আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের অবস্থান সুসংহত করার লক্ষ্যে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ওয়েবিনার। গত ২৭ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে ‘টাইমস হায়ার এডুকেশন (THE) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং’ শীর্ষক এই ওয়েবিনারের আয়োজন করে প্রতিষ্ঠানের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)।দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত চলা এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টাইমস হায়ার এডুকেশন—ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস-এর জেনারেল ম্যানেজার ও এশিয়া অঞ্চলের সিনিয়র রিজিওনাল ডিরেক্টর রিটিন মালহোত্রা।তিনি তার বক্তব্যে একটি বিশ্ববিদ্যালয়ের বিশ্বমানের অবস্থান নির্ধারণে প্রয়োজনীয় বিভিন্ন সূচক এবং THE র‍্যাঙ্কিংয়ের জট...