সোমবার, জুন ১৫

দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

দেশের ইতিহাসে স্বাস্থ্যখাতে সর্বোচ্চ ৬৯ হাজার কোটি টাকার রেকর্ড বাজেট বরাদ্দ করা হলেও, দেশ তামাক ও মাদকমুক্ত না হলে এই বিশাল বাজেট কোনো উপকারে আসবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ সোমবার (১৫ জুন) বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, দেশে প্রতি বছর তামাকজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করছেন। তামাকখাত থেকে সরকার যে পরিমাণ রাজস্ব আয় করে, তামাকজনিত রোগীদের চিকিৎসার পেছনে তার চেয়ে কয়েক গুণ বেশি অর্থ ব্যয় করতে হয়। ফলে তামাকের এই অর্থনৈতিক ও স্বাস্থ্যগত ক্ষতি দেশের স্বাস্থ্যখাতকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলছে।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে হাম নিয়ন্ত্রণে সরকারের নেওয়া সব ধরনের পদক্ষেপ ইতোমধ্যে ফলপ্রসূ হয়েছে এবং লক্ষ্যমাত্রার চেয়েও বেশি অর্জন সম্ভব হয়েছে। ঈদের আগে থেকে প্রতিদিন মাইকিং করে টিকা দেওয়া হয়েছে এবং দেশের নিয়মিত ইপিআই কর্মসূচি বর্তমানে পুরোদমে চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *