Tuesday, August 4

রাজধানী

ইতিহাসের কলঙ্কিত অধ্যায়: শাপলা চত্বর গণহত্যার ১৩ বছর
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজধানী, সর্বশেষ

ইতিহাসের কলঙ্কিত অধ্যায়: শাপলা চত্বর গণহত্যার ১৩ বছর

|| নিজস্ব প্রতিবেদক ||আজ ৫ মে, ইতিহাসের সেই ভয়াবহ ও কলঙ্কিত শাপলা চত্বর গণহত্যার ১৩ বছর। ২০১৩ সালের এই দিনে রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশে তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে নৃশংস অভিযান চালিয়েছিল, তার ক্ষত আজও বয়ে বেড়াচ্ছে শত শত পরিবার।দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে রাষ্ট্রীয় সেন্সরশিপ ও প্রচারমাধ্যমের একচেটিয়া সিন্ডিকেট আচরণের কারণে এই নিষ্ঠুর সত্যটি আড়ালে থাকলেও, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এই গণহত্যার বিচারের পথ উন্মুক্ত হয়েছে।সেদিনের সেই বিভীষিকাময় রাতে পুলিশ, র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানে কত মানুষ প্রাণ হারিয়েছিলেন, তার সঠিক পরিসংখ্যান আজও মেলেনি। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্প্রতি জানিয়েছে, ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অন্তত ৫৭ জনের হত্যাকাণ্ডের প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এর মধ্যে কেবল ঢাকাতেই ৩২ জন নিহত ...
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হলেন নুসরাত তাবাসসুম
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হলেন নুসরাত তাবাসসুম

|| আলোকিত দৈনিক ডেস্ক ||ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সমমনা জোটের প্রার্থী নুসরাত তাবাসসুম জ্যোতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সোমবার (৪ মে) নির্বাচন কমিশনের (ইসি) রিটার্নিং কর্মকর্তা ও যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাইকোর্ট বিভাগের এক রিট পিটিশনের আদেশের পরিপ্রেক্ষিতে গত ২ মে নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়নপত্র গ্রহণ ও বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়। যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ বলে গণ্য হয়। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন অনুযায়ী তাকে চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।এর আগে গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়ের চেয়ে মাত্র ১৯ মিনিট দেরিতে পৌঁছানোর কারণে রিটার্ন...
মানারাত ইউনিভার্সিটির নতুন রেজিস্ট্রার এ. এইচ. এম. আবু সাঈদ
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

মানারাত ইউনিভার্সিটির নতুন রেজিস্ট্রার এ. এইচ. এম. আবু সাঈদ

|| নিজস্ব প্রতিবেদক ||দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন এ. এইচ. এম. আবু সাঈদ। এ উপলক্ষে আজ সোমবার (৪ মে) বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য অ্যাডভোকেট মো. মতিয়র রহমান আকন্দ এবং ভাইস-চ্যান্সেলর, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ বিজ্ঞানী ও বিশিষ্ট ভূরাজনৈতিক বিশ্লেষক প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব নবনিযুক্ত রেজিস্ট্রারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময়কালে তাঁরা নবনিযুক্ত রেজিস্ট্রারের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।এর আগে গতকাল রবিবার (৩ মে) মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার হিসেবে এ. এইচ. এম. আবু সাঈদের হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব।মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার হিস...
‘বিসিবি দেয় ৬৫০ টাকা, নারী ক্লিনাররা পায় ৩০০’- বিস্মিত তামিম
খেলাধুলা, রাজধানী, সর্বশেষ

‘বিসিবি দেয় ৬৫০ টাকা, নারী ক্লিনাররা পায় ৩০০’- বিস্মিত তামিম

|| স্পোর্টস ডেস্ক ||বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অভ্যন্তরে পরিচ্ছন্নতাকর্মীদের পারিশ্রমিক বণ্টনে অনিয়ম দেখে তীব্র বিস্ময় প্রকাশ করেছেন বোর্ডের অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবাল। নারী পরিচ্ছন্নতাকর্মীদের জন্য বিসিবি থেকে দৈনিক ৬৫০ টাকা করে বরাদ্দ থাকলেও তারা পাচ্ছেন মাত্র ৩০০ টাকা।আজ সোমবার (৪ মে) বসুন্ধরা স্পোর্টস সিটি কমপ্লেক্সে ঢাকা প্রিমিয়ার লিগের উদ্বোধন করতে গিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এই অনিয়মের কথা বিস্তারিত তুলে ধরেন তামিম ইকবাল।সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলাকালে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারির ওয়াশরুম পরিদর্শনে গিয়ে বিষয়টি তামিমের নজরে আসে। সেখানে দর্শকদের অভিযোগের ভিত্তিতে কয়েকজন ক্লিনারের সঙ্গে কথা বলেন তিনি। তখন তারা জানান যে, দৈনিক পারিশ্রমিক হিসেবে তারা মাত্র ৩০০ টাকা করে পাচ্ছেন।পরবর্তীতে বিষয়ট...
সংসদকে প্রাণবন্ত করতে ভূমিকা রাখবেন নারী এমপিরা: মির্জা ফখরুল
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

সংসদকে প্রাণবন্ত করতে ভূমিকা রাখবেন নারী এমপিরা: মির্জা ফখরুল

|| নিজস্ব প্রতিবেদক ||দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং সংসদকে প্রাণবন্ত করতে নতুন নারী সংসদ সদস্যরা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ সোমবার (৪ মে) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে সরকারদলীয় জোটের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।বিএনপি মহাসচিব বলেন, নতুন নারী সংসদ সদস্যরা শুধু সংসদকে কার্যকর করতেই নয়, বরং দেশ ও গণতন্ত্রের পক্ষে জোরালো ভূমিকা রাখবেন। এ সময় নবনির্বাচিত নারী সংসদ সদস্যরাও দেশের সার্বিক উন্নয়ন, সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।...
হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে দেবে সরকার: কৃষিমন্ত্রী
কৃষি, জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, রাজধানী, সর্বশেষ

হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে দেবে সরকার: কৃষিমন্ত্রী

|| নিজস্ব প্রতিবেদক ||হাওড় অঞ্চলের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক ক্ষতি পুষিয়ে দিতে সরকারের পক্ষ থেকে বিশেষ সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে জনপ্রতি সর্বনিম্ন সাড়ে ৭ হাজার টাকা থেকে শুরু করে ক্ষতির মাত্রা অনুযায়ী আরও বেশি আর্থিক সহায়তা দেওয়া হবে। এই সহায়তা কার্যক্রম আগামী তিন মাস ধরে চলবে।আজ সোমবার (৪ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা জানান কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।সম্মেলনে হাওড়ের ক্ষয়ক্ষতির পাশাপাশি দেশের আলু চাষিদের ন্যায্য মূল্য প্রাপ্তি নিয়েও আলোচনা হয়। জেলা প্রশাসকরা উদ্বেগ প্রকাশ করে জানান, এ বছর আলুর বাম্পার ফলন হলেও যথাযথ সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থার দুর্বলতার কারণে কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। তারা এ...
যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ দেশে পৌঁছেছে, সুষ্ঠু বিচারের আশ্বাস পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
জাতীয়, রাজধানী, সর্বশেষ

যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ দেশে পৌঁছেছে, সুষ্ঠু বিচারের আশ্বাস পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

|| নিজস্ব প্রতিবেদক ||যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যার ঘটনায় সুষ্ঠু বিচারের লক্ষ্যে মার্কিন সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ সোমবার (৪ মে) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিহত শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ হস্তান্তর করতে গিয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, 'যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি, যাতে এই বর্বরোচিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত হয়। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।' একই সাথে তিনি জানান, নিহত অপর শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহও দ্রুত দেশে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।আজ সোমবার সকাল ৮টা ৪৭ মিনিটে লিমনের মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালা...
দেশের নানামুখী সংকট মোকাবিলায় সরকারকে কার্যকরি পদক্ষেপ নিতে হবে: ইসলামী ঐক্য আন্দোলন
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

দেশের নানামুখী সংকট মোকাবিলায় সরকারকে কার্যকরি পদক্ষেপ নিতে হবে: ইসলামী ঐক্য আন্দোলন

|| নিজস্ব প্রতিবেদক ||দেশের বর্তমান প্রেক্ষাপটে আইন-শৃঙ্খলার অবনতি রোধ, দুর্নীতি দূরীকরণ, দ্রব্যমূল্য ও জ্বালানির বাজার নিয়ন্ত্রণ এবং জলাবদ্ধতা নিরসনসহ নানামুখী সংকট দূরীকরণে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী ঐক্য আন্দোলন। একই সঙ্গে বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত রাষ্ট্রীয় ভর্তুকি ও সহায়তা দেওয়ার দাবি জানানো হয়েছে।শুক্রবার (১ মে) বিকেল ৪টায় রাজধানীর পুরানা পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘মজলিসে আমল’-এর নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির স্বাগত বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মাদ রুহুল আমীন এসব কথা বলেন।সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মাদ রুহুল আমীন বলেন, “বর্তমানে দেশের আইন-শৃঙ্খলার মারাত্মক অবনতি ঘটছে। সর্বত্র সুদ, ঘুষ ও দুর্নীতির বিস্তার জনজীবনকে অতিষ্ঠ ...
আজ রাতে শপথ নেবেন সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা
জাতীয়, রাজধানী, রাজনীতি

আজ রাতে শপথ নেবেন সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা

|| আলোকিত দৈনিক ডেস্ক ||ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা আজ শপথ গ্রহণ করবেন। আজ রবিবার (৩ মে) রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে (পূর্ব ব্লক, লেভেল-১) নবনির্বাচিত এই সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করানো হবে।এর আগে গত ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।প্রকাশিত গেজেট অনুযায়ী, সংরক্ষিত নারী আসনগুলোয় রাজনৈতিক দল ও জোটের অনুকূলে বণ্টন করা আসনের ভিত্তিতে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র ১ জন নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।বিএনপি ও তাদের জোট থেকে নির্বাচিত সংসদ সদস্যরা হলেন—সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, ন...
ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়, রাজধানী, সর্বশেষ

ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

|| আলোকিত দৈনিক ডেস্ক ||মাঠ প্রশাসনের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগের অন্যতম মাধ্যম চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬ শুরু হয়েছে। আজ রবিবার (৩ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ সকাল সাড়ে ১০টায় সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। এর কিছুক্ষণ পরই তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই গুরুত্বপূর্ণ সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।এবারের ডিসি সম্মেলন আগামী ৬ মে পর্যন্ত চলবে। এতে দেশের আটটি বিভাগের বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার ডিসিরা অংশ নিয়েছেন। মূলত সরকারের নীতি, উন্নয়ন কর্মসূচি ও মাঠ প্রশাসনের জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা, দিকনির্দেশনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রতিবছর এ সম্মেলনের আয়োজন করা হয়।এর আগে গত শনিবার (২ মে) সচিবালয়ে...