Thursday, October 15

সারাদেশ

মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে জমে উঠেছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ
সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে জমে উঠেছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||ঐতিহ্যবাহী গ্রামীণ সংস্কৃতি ধরে রাখতে মানিকগঞ্জ জেলা বিএনপির আয়োজনে কালীগঙ্গা নদীর বেউথা ঘাট এলাকায় দিনব্যাপী জমজমাট নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে আয়োজিত এই প্রতিযোগিতায় কুড়িগ্রাম, টাঙ্গাইল, পাবনা ও মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে চার ক্যাটাগরির ২২টি সুসজ্জিত নৌকা এবং দুটি কলাগাছের ভেলা অংশ নেয়।বাইচে অংশগ্রহণকারী নৌকার মধ্যে ছিল খেল্লা-গয়ইটা, ঘাসি-ছিপা, ছান্দি ও পানসি নৌকা। কুড়িগ্রামের রৌমারী, টাঙ্গাইলের নাগরপুর ও পাবনার সাঁথিয়া উপজেলার পাশাপাশি মানিকগঞ্জের বিভিন্ন উপজেলার দলগুলো এতে অংশ নেয়। নদীর দুই পাড়ে সমবেত হওয়া লাখো দর্শকের আনন্দ-উল্লাস ও হাজার বছরের এই ঐতিহ্য দেখতে আসা মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। নদীর তীরজুড়ে বসেছিল ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা।প্রতিযোগিতা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বি...
সলঙ্গায় বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

সলঙ্গায় বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি সলঙ্গা থানা শাখার উদ্যোগে সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩ অক্টোবর) সকালে সলঙ্গা ফাজিল ডিগ্রি মাদ্রাসার হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি সলঙ্গা থানা শাখার সভাপতি আলহাজ্ব নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম জিন্নাহর পরিচালনায় সভায় সলঙ্গা থানার বিভিন্ন এলাকা থেকে আগত পল্লী চিকিৎসকরা অংশ নেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি এমডি মহসিন আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস সমিতি সলঙ্গা থানা শাখার সাবেক সভাপতি আলী আহসান, সলঙ্গা থানা শাখার সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম নূরমোহাম্মদ এবং সাংগঠনিক সম্পাদক মো. আখতার হোসেন হিরন।এ সময় আরও উপস্থিত ছিলেন সলঙ্গা থানা শাখার কোষাধ্...
খুলনার খালিশপুরে পরিচ্ছন্নতা কার্যক্রমে গাফিলতিতে ক্ষোভ কেসিসি প্রশাসকের
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

খুলনার খালিশপুরে পরিচ্ছন্নতা কার্যক্রমে গাফিলতিতে ক্ষোভ কেসিসি প্রশাসকের

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীর খালিশপুর এলাকায় মশক নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করে অসন্তোষ প্রকাশ করেছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। শনিবার (০৩ অক্টোবর) সকালে তিনি নগরীর ১০ ও ১১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে এসব কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে দেখেন।স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসক ওই এলাকায় পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি সড়ক, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য অপসারণ, পানি নিষ্কাশন এবং মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।পরে স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এলাকার অপরিচ্ছন্ন পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেন কেসিসি প্রশাসক। তিনি বলেন, ১০ নম্বর ওয়ার্ডের বর্জ্য অপসারণের জন্য ঠিকাদার নিয়োগ করা হলেও প্রতিষ্ঠানটি দায়িত্ব যথাযথভাবে পালন করছ...
টঙ্গীতে ফ্ল্যাট ক্রেতার অভিনব জালিয়াতি: লক্ষ্য এবার পুরো ভবন দখল
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

টঙ্গীতে ফ্ল্যাট ক্রেতার অভিনব জালিয়াতি: লক্ষ্য এবার পুরো ভবন দখল

|| গাজীপুর প্রতিনিধি ||গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় ফ্ল্যাট বিক্রির চুক্তিপত্রে স্বাক্ষর জালিয়াতি, বকেয়া পরিশোধ না করে ফ্ল্যাট আত্মসাৎ এবং জমিদাতার সাথে যোগসাজশে বহুতল ভবন দখল করে আবাসন ব্যবসায়ীকে বিতাড়িত করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ‘সেবা কনস্ট্রাকশন লিঃ’-এর ব্যবস্থাপনা পরিচালক মো. খোরশেদ আলম বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন।মামলার বাদী খোরশেদ আলমের অভিযোগ, বিবাদী এ এস এম নাজমুল হক মূলত নামেমাত্র বা বিনা পুঁজিতে ব্যবসা করার অপচেষ্টা চালিয়েছেন। তিনি বলেন, “নাজমুল হক চেয়েছেন ‘কইয়ের তেল দিয়ে কই ভাজা’র মতো আমার টাকায় ফ্ল্যাট নির্মাণ করিয়ে নিজে বসে বসে সুবিধা নেবেন। তাই তিনি প্রথমে ৩ কোটি ৩২ লাখ টাকা মূল্যে ১০টি ফ্ল্যাট ক্রয়ের চুক্তি করেন। শর্ত ছিল এককালীন ৫০ লাখ টাকা বায়না দেওয়ার। কিন্তু তিনি তা না দিয়ে ২ লাখ বা ৩ লাখ টাকা করে বহ...
নাগেশ্বরীতে বিজিবির অভিযানে পিস্তল ও আইসসহ ৫ কোটি টাকার বেশি মালামাল জব্দ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে বিজিবির অভিযানে পিস্তল ও আইসসহ ৫ কোটি টাকার বেশি মালামাল জব্দ

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিজিবির বিশেষ অভিযানে একটি পিস্তল, এক রাউন্ড গুলি এবং এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ১ লাখ ২০০ টাকা।গত শনিবার (৩ অক্টোবর ২০২৬) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসির নেতৃত্বে উপজেলার রামখানা ইউনিয়নের সীমান্তে এ অভিযান পরিচালিত হয়।বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামখানা বিওপির আওতাধীন পূর্ব রামখানা আশকোন নগর এলাকায় চেক পয়েন্ট স্থাপন করে বিশেষ টহল দল। অভিযানের একপর্যায়ে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে ভারত সীমান্ত থেকে আগত চোরাকারবারিরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় ১টি পিস্তল, ...
জিআই স্বীকৃতিতে চাহিদা বাড়লেও বাড়ছে না হাজারী গুড়ের উৎপাদন
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

জিআই স্বীকৃতিতে চাহিদা বাড়লেও বাড়ছে না হাজারী গুড়ের উৎপাদন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের হরিরামপুর ঐতিহ্যবাহী হাজারী গুড় জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় গুড়ের চাহিদা বেড়ে গেছে। কিন্তু খেজুর গাছের সংখ্যা এবং গাছীর সংখ্যা দিন দিন কমে যাওয়ায় হাজারী গুড়ের ক্রমবর্ধমান চাহিদা পুরণ করা সম্ভব হচ্ছে না। এই সুযোগে অনেকেই নকল হাজারী গুড় তৈরি করে এর সুনাম নষ্ট করছে। এই গুড়ের চাহিদা পূরণ, এর সুনাম রক্ষা করতে হলে খেজুড় গাছের চারা রোপন করতে হবে এবং ভেজালবিরোধী অভিযান করতে হবে। পাশাপাশি এর পৃষ্ঠপোষকতার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে।বৃহস্পতিবার (১ অক্টোবর) মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের ঝিটকা মধ্যপাড়া হাজারী পাড়ায় হাজারী গুড় উৎপাদনকারীদের সাথে মতবিনিময় সভায় এমন চিত্র উঠে আসে।হরিরামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভয় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মক...
চিলমারীতে জমি দখল নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১০
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে জমি দখল নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১০

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারীতে খেরুয়ার চরে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে হুরমুজ আলী (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় সংঘর্ষে আরও অন্তত ৯-১০ জন গুরুতর আহত হন। সংঘর্ষ চলাকালে ভাঙচুর ও একটি বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।গত বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার নয়ারহাট ইউনিয়নের খেরুয়ার চর (গোয়ালের চর) নয়াব আলী বাজার সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হুরমুজ আলী ওই ইউনিয়নের স্থানীয় বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা যায়, নয়ারহাট এলাকার বাসিন্দা সেলিম মেম্বার ও তোতা মিয়ার সমর্থিত পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ ও আদালতে মামলা চলছিল। সম্প্রতি মামলার রায় সেলিম মেম্বারের পক্ষে আসে বলে স্থানীয়রা জানান। আদালতের রায়ের পর বৃহস্পতিবার সকালে সেলিম মেম্বারের পক্ষের লোকজন বিরোধপূর্ণ জমি দখলে নিতে গে...
তাড়াইলে আলোচনায় মেম্বার পদপ্রার্থী আতিকুর রহমান
সর্বশেষ, সারাদেশ

তাড়াইলে আলোচনায় মেম্বার পদপ্রার্থী আতিকুর রহমান

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ৩ নং ধলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় উঠে এসেছেন তরুণ সমাজসেবক আতিকুর রহমানের নাম।তিনি আজিজুর রহমান ভূঁইয়ার সুযোগ্য সন্তান। এলাকায় তিনি সৎ, সাহসী ও অন্যায়ের প্রতিবাদী হিসেবে পরিচিত।স্থানীয় সূত্রে জানা যায়, মেম্বার হওয়ার আগেই তিনি নিজস্ব সামাজিক সংগঠনের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছেন। সরকারি কোনো বরাদ্দ ছাড়াই তিনি সংগঠনের সদস্যদের নিয়ে গরিব অসহায় মানুষ ও প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা, রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানসহ নানা সামাজিক কাজ করেছেন।এলাকাবাসী জানান, আতিকুর রহমান সব সময় সাধারণ মানুষের পাশে থাকেন। বিপদে-আপদে তাকে কাছে পাওয়া যায়। তরুণদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার মানসিকতা তাকে অন্যদের থেকে আলাদা ...
সংস্কৃতি পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথি মাহমুদুল হাসান
বিনোদন, সর্বশেষ, সারাদেশ

সংস্কৃতি পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথি মাহমুদুল হাসান

|| সাহিত্য ও বিনোদন প্রতিবেদক ||যশোর টাউন হল মিলনায়তনে সংস্কৃতি পরিষদ, বাংলাদেশের কেন্দ্রীয় দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩ অক্টোবর ২০২৬) পণ্ডিত অর্ধেন্দুপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৭৭টি সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে।সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক মাহমুদুল হাসান। সম্মেলনে পণ্ডিত অর্ধেন্দুপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের রচিত একটি নতুন গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি মাহমুদুল হাসান।অনুষ্ঠানে সংস্কৃতি পরিষদের পরবর্তী তিন বছরের জন্য নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। নতুন এই কমিটিতে সংগীতগুরু অর্ধেন্দুপ্রসাদ বন্দ্যোপাধ্যায়কে সভাপতি এবং পান্নালাল দেকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।সম্মেলনের দ্...
‎হরিরামপুরে পানিতে ডুবে ১৩ বছরের কিশোরীর মৃত্যু ‎
সর্বশেষ, সারাদেশ

‎হরিরামপুরে পানিতে ডুবে ১৩ বছরের কিশোরীর মৃত্যু ‎

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||‎মানিকগঞ্জের হরিরামপুরে পানিতে ডুবে আনিসা আক্তার (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।‎‎নিহত আনিসা ওই এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। তার বাবা কক্সবাজারে একটি হোটেলে চাকরি করেন। আনিসা কক্সবাজারের একটি মাদ্রাসায় পড়াশোনা করত বলে পারিবারিক সূত্রে জানা যায়।‎‎বৃহস্পতিবার সকালে উপজেলার চালা ইউনিয়নের সট্টি গ্রামে এ ঘটনা ঘটে।‎‎নিহতের ফুপু পারভীন আক্তার জানান, আমার মা অসুস্থ হওয়ায় মাকে দেখার জন্য ভাবির সাথে কক্সবাজার থেকে ২ দিন আগে হরিরামপুরের সট্টি বাড়িতে আসেন। আজ সকালে আমার ছোট্ট ছেলেকে  সাথে নিয়ে ভাতিজি হাটতে হাটতে সট্টি নতুন ব্রিজ সংলগ্ন কুমপাড় আসলে পানিতে ডুবে যায়। পরে আমার ছেলে বাড়িতে গিয়ে আনিসা পানিতে ডুবে গেছে বলে জানায়।‎‎নিহতের চাচা জাহিদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আনিসাকে পানিতে ডুবন্ত অবস্থায়  উদ্ধার করেন। পরে  উ...