নির্বাচনী ফল নয়, কুড়িগ্রামের উন্নয়নই অগ্রাধিকার: দুলু’
|| কুড়িগ্রাম প্রতিনিধি ||নির্বাচনে কোনো আসন না পেলেও কুড়িগ্রামকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হবে না বলে জানিয়েছেন দুর্যোগ, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, দেশের পিছিয়ে থাকা এই জেলার মানুষের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে রাজারহাট উপজেলা কমপ্লেক্সের নতুন প্রশাসনিক ভবন ও হলরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।কুড়িগ্রামের দারিদ্র্য পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, এ জেলার বিপুলসংখ্যক মানুষ এখনো দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন। শুধু অবকাঠামো নির্মাণ করে এ অবস্থার পরিবর্তন সম্ভব নয়। মানুষের আয় ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর মাধ্যমে অর্থনৈতিক সক্ষমতা তৈরি করাই সরকারের অন্যতম লক্ষ্য।তিনি বলেন, স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার বিভিন্ন প্রকল্প ...










