Tuesday, November 17

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগের পুরস্কার বিতরণী

|| নিজস্ব প্রতিবেদক ||

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সুবিপ্রবি) পদার্থবিজ্ঞান বিভাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শ্রেণিকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগের পুরস্কার বিতরণী

পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. মারুফ চাঁদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাকির হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. জাহাঙ্গীর সরকার এবং প্রক্টর ও গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. জাকির হুসাইন বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের কোনো বিকল্প নেই। ক্রীড়াচর্চা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দলগত চেতনা গড়ে তোলে, যা ভবিষ্যৎ কর্মজীবনে সফল হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা ও মননের পূর্ণ বিকাশে এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ ও বিভাগের শিক্ষকরা খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। আলোচনা শেষে অতিথিরা ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *