Wednesday, October 14

সারাদেশ

সন্তান ছিনতাই ও মারধরের অভিযোগে বানারীপাড়ার ওসিসহ পুলিশের বিরুদ্ধে মামলা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সন্তান ছিনতাই ও মারধরের অভিযোগে বানারীপাড়ার ওসিসহ পুলিশের বিরুদ্ধে মামলা

​|| বিশেষ প্রতিনিধি | বরিশাল ||তিন বছরের কন্যাসন্তানকে জোর করে কেড়ে নেওয়া, মারধর, বেআইনি আটক ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বরিশালের বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক উপপরিদর্শক (এসআই) সহ একাধিক পুলিশের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার (১৩ অক্টোবর) বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে এ সংক্রান্ত একটি সি.আর মামলা (নম্বর: ৩৩৬/২০২৬) দায়ের করেন মো. জালিছ মাহমুদ (২৬) নামের এক রাজমিস্ত্রি। মামলায় বানারীপাড়া থানার ওসি মোঃ মজিবুর রহমান (৪৫) ও এসআই মোঃ জাহিদকে (৪০) প্রধান আসামি করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৪/৫ জন পুলিশ সদস্যকে অভিযুক্ত করা হয়েছে।মামলার আরজি সূত্রে জানা যায়, বানারীপাড়া উপজেলার মহিষাপোতা এলাকার ফকিরবাড়ির বাসিন্দা জালিছ মাহমুদের সাথে তাঁর সাবেক স্ত্রী পপি আক্তারের ছাড়াছাড়ি হয়ে যায়। দেনমোহর ও খোরপোষের বকেয়া মিটিয়ে দেওয়ার পর তাঁদের ৩ ব...
টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

|| আলোকিত দৈনিক ডেস্ক ||গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস ইন্টারন্যাশনালের এক স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে কাজ করছে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং তাদের সহায়তায় আরও আটটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রওয়ানা হয়ে সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন যেন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়তে না পারে সে লক্ষ্যে ফায়ার সার্ভিস দ্রুত ও সমন্বিতভাবে ক...
হাসিনাকে বন্দী করেই কেরানীগঞ্জ মহিলা কারাগার উদ্বোধনের দাবি গয়েশ্বর রায়ের
ধর্ম ও দর্শন, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

হাসিনাকে বন্দী করেই কেরানীগঞ্জ মহিলা কারাগার উদ্বোধনের দাবি গয়েশ্বর রায়ের

|| আলোকিত দৈনিক ডেস্ক ||ফ্যাসিস্ট শেখ হাসিনা এখন প্রতিবেশী দেশের তুরুপের তাস হিসেবে ব্যবহৃত হচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সাবেক সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, শেখ হাসিনা নিজে আস্ফালন করেন না, প্রতিবেশী দেশের লোকজন তাঁকে দিয়ে তা করান। তিনি এখন দেশে আসতে চাইলেও ভারতের অনুমতি নিয়েই আসতে হবে।গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর স্বর্গপুরী দেব মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, প্রতিবেশী দেশ নিজেদের কৌশলগত স্বার্থে শেখ হাসিনাকে ব্যবহার করছে। তিনি লন্ডন বা অন্য কোনো দেশে থাকলে দিল্লি তাঁকে নিয়ে এই রাজনৈতিক কৌশল বাস্তবায়ন করতে পারত না।আওয়ামী লীগ সভানেত্রীকে নিয়ে ডিসেম্বরে দেশে ফেরার আলোচনা...
কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রাম সদর উপজেলার পলাশবাড়ী এলাকায় ছুরিকাঘাতে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী। বুধবার (১৪ অক্টোবর) ভোরে বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে সুমন পলাতক রয়েছেন।নিহত নারীর স্বামী অবসরপ্রাপ্ত সরদার মিয়া। তাঁদের ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ছেলেকে সুস্থ করে তুলতে তাঁকে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। তবে কিছুদিন আগে তিনি সেখান থেকে বাড়িতে ফিরে আসেন।স্থানীয় সূত্র জানায়, বুধবার ভোর ৪টার দিকে ওই ছেলেকে নিতে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের একটি দল তাঁদের বাড়িতে আসে। এ সময় বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে ধারালো ছুরি দিয়ে তাঁর মা ও বাবাকে আঘাত করেন। এতে দুজনই গুরুতর আহত হন।পরে তাঁদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মায়...
নজরুল বর্ষ প্রতিযোগিতায় ধুকুরিয়াবেড়া ফাযিল মাদ্রাসার ১০ শিক্ষার্থীর সাফল্য
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নজরুল বর্ষ প্রতিযোগিতায় ধুকুরিয়াবেড়া ফাযিল মাদ্রাসার ১০ শিক্ষার্থীর সাফল্য

|| বিশেষ প্রতিনিধি | আলোকিত দৈনিক ||সিরাজগঞ্জের বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে গাবেরপাড়া ধুকুরিয়াবেড়া ফাযিল মাদ্রাসা। উপজেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় মাদ্রাসাটির বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা মোট ১০টি বিষয়ে ১ম স্থান অধিকার করে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সম্মান অর্জন করেছে।প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী বিজয়ী শিক্ষার্থীরা হলেন: ১. মাসুমা খাতুন (৮ম শ্রেণি - রচনা প্রতিযোগিতা) ২. সাদিয়া সুলতানা (দশম শ্রেণি - কবিতা আবৃত্তি) ৩. বর্ষা আক্তার স্নিগ্ধা (দশম শ্রেণি - রচনা প্রতিযোগিতা) ৪. রশিদুল ইসলাম (আলিম ২য় বর্ষ - কবিতা আবৃত্তি) ৫. মাসুমা খাতুন (আলিম ২য় বর্ষ - নির্ধারিত বক্তৃতা) ৬. জান্নাতী খাতুন (আলিম ২য় বর্ষ - ইসলামী সংগীত) ৭. ফাতেমা খাতুন (আলিম ১ম বর্ষ - রচনা প্রতিযোগিতা) ৮. জাকিয়া খাতুন (ফাযিল ২য় বর্ষ - নির্...
নাগেশ্বরীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত‎
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত‎

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও দুর্যোগকালীন মহড়া অনুষ্ঠিত হয়েছে।‎মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, নাগেশ্বরীর আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।‎পরে উপজেলা পরিষদের সামনের গোলচত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোখাখেরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।‎আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আতঙ্কি...
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন জেলা যুবদল নেতা রাকিব
ধর্ম ও দর্শন, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন জেলা যুবদল নেতা রাকিব

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জ শহরবাসীসহ জেলার সনাতন ধর্মাবলম্বী ও সনাতন দলীয় নেতাকর্মীসহ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো: ফকরুল ইসলাম রাকিব।শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও আনন্দ বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের দেশ। এ দেশের সকল ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে মিলেমিশে উৎসব উদযাপন করতে হবে।যুবনেতা ফকরুল ইসলাম রাকিব আরও বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসবই নয়, এটি...
নাগেশ্বরীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন সভা কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন, বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, জামায়াতের আমির আব্দুল মান্নান, অফিস সহকারী শাহিন আহমেদ, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওমর ফারুকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।‎বক্তারা কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সমাজে নারী ও কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করার ওপর গ...
নাগেশ্বরীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
কৃষি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে 'প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্র্যান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ' প্রোগ্রামের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসন হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবু ফাত্তাহ মো. রওশন কবির, রংপুরের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ অশোক কুমার রায় এবং নাগেশ্বরী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার হোসেন।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, সদস্য সচিব আলহাজ্ব মোকলেছুর রহমান, পৌর বিএনপির সদস্য সচিব আ...
সলঙ্গায় শারদীয় দুর্গাপূজার সরকারি অনুদানের ফরম বিতরণ
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় শারদীয় দুর্গাপূজার সরকারি অনুদানের ফরম বিতরণ

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গা থানার ১নং রামকৃষ্ণপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সরকারি অনুদানের ফরম সংশ্লিষ্ট মন্দির কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছেন রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় রামকৃষ্ণপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চৈত্রহাটি শ্রী শ্রী জগদীশ্বরী মাতা মন্দিরে এ ফরম হস্তান্তর করা হয়। এ সময় মন্দিরের পুরোহিত, সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন সংশ্লিষ্ট কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে দুর্গাপূজার সরকারি অনুদানের ফরম তুলে দেওয়া হয়।ফরম হস্তান্তরকালে উপস্থিত ছিলেন রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক খন্দকার তৌহিদুর রহমান, সাবেক সভাপতি আফছার উদ্দিন, রামকৃষ্ণপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুদ রানা রনি, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রানা ...