Thursday, October 15

সারাদেশ

তজুমদ্দিনে বাগানের কাজ করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে বাগানের কাজ করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫

|| তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||ভোলার তজুমদ্দিনে বাগানের জঙ্গল পরিষ্কার করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার সকালে মো. হাসনাইন কয়েকজন লোক নিয়ে নিজ বাগানের জঙ্গল পরিষ্কার করছিলেন। এ সময় একই এলাকার হাসানুজ্জামানের ছেলে মো. আলম ও তার স্ত্রী মরিয়ম বেগম লাঠিসোঁটা নিয়ে হাসনাইনের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়।হাসনাইনের ডাক-চিৎকার শুনে তার মা ও খালারা ঘটনাস্থলে এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। পরে আত্মীয়-স্বজনরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এ বিষয়ে অভি...
চিলমারীতে পাচারের সময় ১৬ বস্তা সার জব্দ, ক্রেতা ও পরিবহণকারী লাপাত্তা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে পাচারের সময় ১৬ বস্তা সার জব্দ, ক্রেতা ও পরিবহণকারী লাপাত্তা

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারীতে অবৈধভাবে পাচারের সময় ১৬ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার মালেক মোড় এলাকা থেকে এই সার জব্দ করা হয়। তবে অভিযানের আগেই ক্রেতা ও অটোরিকশাচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর (শুক্রবার) রাত সাড়ে ১১টার দিকে চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের জোরগাছ বাজার থেকে পার্শ্ববর্তী সুন্দরগঞ্জ উপজেলায় অটোরিকশাযোগে ১৬ বস্তা সার পাচার করা হচ্ছিল। পথে মালেক মোড় এলাকায় উপজেলা কৃষক দলের আহ্বায়ক লুৎফুল হায়দার লিপ্টন সন্দেহভাজন অটোরিকশাটি আটক করেন। এ সময় কোনো বৈধ মেমো দেখাতে না পেরে চালক ও ক্রেতা গা ঢাকা দেয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তার পরামর্শে সারগুলো সাময়িকভাবে জিম্মায় রাখা হয়।পরদিন সকালে উপজেলা নির্বাহী ...
সলঙ্গায় গারুদহ নদীতে পোনামাছ অবমুক্ত করলেন সংসদ সদস্য আয়নুল হক
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় গারুদহ নদীতে পোনামাছ অবমুক্ত করলেন সংসদ সদস্য আয়নুল হক

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় গারুদহ নদীতে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়েছে। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সলঙ্গা বাজারের কোল ঘেঁষে বয়ে যাওয়া গারুদহ নদীতে ৪৫ কেজি রুই, কাতলা ও মৃগেলসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।‘মাছে-ভাতে বাঙালি’র হারানো গৌরব ও ঐতিহ্য ফিরিয়ে আনা এবং প্রাকৃতিকভাবে দেশীয় মাছের বংশবৃদ্ধি ও সম্পদ রক্ষার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হোসেন, সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী, সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, সাবেক সহ-সভাপতি ম...
তজুমদ্দিনে চলাচলের পথে সুপারি চারা রোপণ নিয়ে সংঘর্ষ, প্রতিবন্ধীসহ আহত ৫
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে চলাচলের পথে সুপারি চারা রোপণ নিয়ে সংঘর্ষ, প্রতিবন্ধীসহ আহত ৫

|| তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||ভোলার তজুমদ্দিনে বাড়িতে চলাচলের পথে সুপারি চারা রোপণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক শারীরিক প্রতিবন্ধীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কেয়ামূল্যাহ গ্রামের মহাদেব বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।আহতদের উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে শারীরিক প্রতিবন্ধী শ্রীবাস চন্দ্র দাসের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভোলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।স্থানীয় ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, চাঁদপুর ইউনিয়নের কেয়ামূল্যাহ গ্রামের মহাদেব বাড়িতে ভ্যানচালক শ্রীবাস চন্দ্র দাসের চলাচলের পথে প্রতিপক্ষ লালু দাসের ছেলেরা সুপারি চারা রোপণ করতে গেলে তিনি তাতে বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে লালু দাসের ছেলে দ্বীবাকর, বিভীষণ ও বিধান চন্দ্র দ...
ফুলবাড়ী সীমান্তে বিজিবির পৃথক অভিযান: মাদকসহ মোটরসাইকেল জব্দ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ী সীমান্তে বিজিবির পৃথক অভিযান: মাদকসহ মোটরসাইকেল জব্দ

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ২৬৩ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ, ৪ দশমিক ২ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়।বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে গংগারহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ফুলবাড়ী উপজেলার মধ্যটারী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহলদল।অভিযান চলাকালে একটি মোটরসাইকেলে করে সন্দেহজনক এক ব্যক্তিকে আসতে দেখে তাকে থামার সংকেত দেয় বিজিবি সদস্যরা। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত মোটরসাইকেলটিতে তল্লাশি চালিয়ে ২৬৩ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি হোন্ডা ১২৫ সিসি মোটরসাইকে...
ঢাকায় BJPC-এর বিভাগীয় কমিটি ঘোষণা, সাংবাদিকদের নিরাপত্তায় গুরুত্ব
রাজধানী, সর্বশেষ, সারাদেশ

ঢাকায় BJPC-এর বিভাগীয় কমিটি ঘোষণা, সাংবাদিকদের নিরাপত্তায় গুরুত্ব

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি, (খুলনা) ||সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার সংরক্ষণ ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির (BJPC) ঢাকা বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারের টিসিএ সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় সংগঠনটির ঢাকা বিভাগীয় কমিটির নতুন কাঠামো ঘোষণা করা হয়। এতে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।কমিটিতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের রাশেদ নিজামকে আহবায়ক, স্টার নিউজের মাহদি হাসানকে সদস্য সচিব এবং অ্যাডভোকেট তরুন লাল বেগিকে সমন্বয়ক করা হয়েছে। একইসাথে তিন সদস্যবিশিষ্ট উপদেষ্টা পর্ষদও গঠন করা হয়। কমিটির অন্য সদস্যদের নাম ও দায়িত্ব সংগঠনের পক্ষ থেকে পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ, পেশাগত অধিকার এবং সক্ষমতা বৃদ্ধির বিষয়কে গুরুত্ব দিয়ে ...
নাগেশ্বরীতে উৎসবমুখর পরিবেশে শুভ জন্মাষ্টমী উদযাপিত
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে উৎসবমুখর পরিবেশে শুভ জন্মাষ্টমী উদযাপিত

​|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি ‘জন্মাষ্টমী’ অত্যন্ত আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় নাগেশ্বরী পুরাতন বাজার কেন্দ্রীয় দুর্গা মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ শোভাযাত্রার উদ্বোধন করেন কুড়িগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান রানা।উদ্বোধনী বক্তব্যে সাইফুর রহমান রানা সনাতন ধর্মাবলম্বীসহ সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে বলেন, ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ ও মানবপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।এরপর উপজেলার বিভিন্ন প্রান্...
তানযীমুল উম্মায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসবের জুনিয়র গ্রুপের ফাইনাল অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

তানযীমুল উম্মায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসবের জুনিয়র গ্রুপের ফাইনাল অনুষ্ঠিত

|| গাজীপুর প্রতিনিধি ||যুক্তি, বুদ্ধিমত্তা ও বাকশৈলীর চমৎকার সমন্বয়ে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা ডিবেটিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব–২০২৬-এর জুনিয়র গ্রুপের জমজমাট ফাইনাল পর্ব।বিতর্কের বিষয় ছিল— এ সংসদ মনে করে, পারিবারিক শিক্ষাই ইসলামিক মূল্যবোধের ভিত্তি।প্রতিযোগিতায় সরকারি দলের পক্ষে অংশ নেয় ষষ্ঠ শ্রেণির ক্ষুদে বিতার্কিকরা এবং বিরোধী দলের পক্ষে অংশ নেয় অষ্টম শ্রেণির বিতার্কিকরা।বিতর্ক চলাকালে দুই দলের শিক্ষার্থীরা তথ্য, যুক্তি ও উদাহরণের মাধ্যমে নিজ নিজ অবস্থান তুলে ধরে। তাদের প্রাণবন্ত অংশগ্রহণ, সাবলীল উপস্থাপনা এবং যুক্তিনির্ভর বক্তব্যে মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন।তুমুল ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিতর্ক শেষে ভোটাভুটিতে প্রস্তাবটি সংসদে গৃহীত হয়নি। তবে জয়-পরাজয়ের বাইরে শিক্ষার্থীদের যুক্তিবোধ, চিন্তাশক্তি, উপস্থিত বুদ্ধি ও শুদ্ধভাবে মত প্র...
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার ও আহতদের মাঝে ৬৪ লাখ টাকার চেক বিতরণ
সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার ও আহতদের মাঝে ৬৪ লাখ টাকার চেক বিতরণ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবার এবং আহতদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ১২টি নিহত পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকা এবং চারজন আহত ব্যক্তিকে ১ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকার চেক প্রদান করা হয়।জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএর পরিচালক ও ট্রাস্টি বোর্ডের সচিব রুবাইৎ-ই-আশিক।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) কাজী নাহিদ ইভা, বিআরটিএর সহকারী পরিচালক মাহবুব কামাল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্...
কুড়িগ্রামের চিলমারী-রৌমারী ঘাট ফেরি শূন্য, নৌঘাট আছে ফেরি নেই
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামের চিলমারী-রৌমারী ঘাট ফেরি শূন্য, নৌঘাট আছে ফেরি নেই

​|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারী-রৌমারী ঘাট ও নৌপথ থেকে একে একে সবকটি ফেরি সরিয়ে নেয়ায় ঘাটটি এখন পুরোপুরি ফেরিশূন্য। ২১ দিন ফেরি চলাচল বন্ধ থাকার পর এবার মেরামতের কথা বলে সরিয়ে নেয়া হলো কদম ফেরিটিও। ফলে বর্তমানে এ নৌপথে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় যানবাহন, পণ্যবাহী ট্রাক পারাপার নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন চালক ও যাত্রীরা।বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে চিলমারী নদীবন্দর ঘাট থেকে কদম নামের ফেরিটি মেরামতের জন্য নারায়ণগঞ্জের ডকইয়ার্ডের উদ্দেশে সরিয়ে নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী বন্দরের পোর্ট কর্মকর্তা মাহবুব আলম তায়েফ।জানা গেছে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউএ)’র উদ্যোগে চিলমারী-রৌমারী নৌপথে ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর কুঞ্জলতা নামের একটি ফেরি দিয়ে আনুষ্ঠানিকভাবে ফেরি চলাচল শুরু হয়। পরে এ...