Tuesday, July 14

সারাদেশ

ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামছে কেসিসি, বাড়ছে পরিচ্ছন্নতা কার্যক্রম
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামছে কেসিসি, বাড়ছে পরিচ্ছন্নতা কার্যক্রম

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত কার্যক্রম জোরদারের লক্ষ্যে সোমবার (৮ জুন) সকালে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। সেই আলোকে কেসিসিও প্রতিরোধমূলক কার্যক্রম শুরু করেছে। এডিস মশার বিস্তার রোধ এবং নগরবাসীকে সুরক্ষিত রাখতে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।সভায় সরকারি ও বেসরকারি হাসপাতালের প্রতিনিধি, বিভিন্ন বাজার ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, পরিবহন খাতের সংশ্লিষ্ট ব্যক্তি এবং আন্তর্জাতিক ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।আলোচনায় বাজার এলাকার ড্রেন পরিষ্কার, জমে থাকা বর্জ্য অপসার...
ঢাকাসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, রাজধানী, সর্বশেষ, সারাদেশ

ঢাকাসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত

|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার (৭ জুন) রাত ১১টা ৩৯ মিনিটে এই কম্পন সৃষ্টি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।হঠাৎ মাঝরাতের এই ভূমিকম্পে মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে তাৎক্ষণিকভাবে দেশের কোথাও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম এবং আন্তর্জাতিক ভূ-তাত্ত্বিক সংস্থার তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ ভুটানের পুনাখা শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে। বাংলাদেশ ছাড়াও এই ভূ-কম্পনে ভুটান, ভারত এবং চীনের একাংশ ব্যাপকভাবে কেঁপে ওঠে।রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন, প্রায় কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই কম্পনের ফলে বহুতল ভবনের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। অনেকেই মাঝরাতে বাস...
বেলকুচিতে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুই বাস কাউন্টারকে জরিমানা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুই বাস কাউন্টারকে জরিমানা

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতীতে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুটি বাস কাউন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার (৭ জুন) বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত মুকুন্দগাঁতী বাস কাউন্টারগুলোতে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন বেলকুচি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইসরাত জাহান।অভিযানকালে বেলকুচি থেকে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় করার সত্যতা পাওয়ায় 'এসআই পরিবহন' এবং 'জেনিন পরিবহন'-এর কাউন্টারকে শাস্তির আওতায় আনা হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কাউন্টার দুটির টিকিট মাস্টারকে পৃথক দুটি মামলায় ১০,০০০/- টাকা করে সর্বমোট ২০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযান পরিচালনাকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাব...
ইউসেপ জোহরা সামাদ স্কুলে চুরির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইউসেপ জোহরা সামাদ স্কুলে চুরির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীর দক্ষিণ টুটপাড়ায় অবস্থিত ইউসেপ জোহরা সামাদ স্কুলে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্কুলের ভূমি মালিক এস এম শাহরিয়ার খুলনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত শুক্রবার (৫ জুন) গভীর রাতে দুর্বৃত্তরা স্কুল ভবনের একটি জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা স্কুলের বিভিন্ন কক্ষ থেকে মূল্যবান সামগ্রী নিয়ে যায়। পরদিন বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করেন।খবর পেয়ে পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে। চুরি হওয়া মালামালের তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে বলে জানা গেছে।স্থানীয় বাসিন্দারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে এলাকাটির শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানটিতে এমন ঘটনা দুঃখজনক।উল্লেখ্য, দক্ষিণ টু...
বেলকুচিতে নদী ভাঙন রোধে জিও ব্যাগ ভরাট ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন ইউএনও
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে নদী ভাঙন রোধে জিও ব্যাগ ভরাট ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন ইউএনও

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় নদী ভাঙন কবলিত এলাকা রক্ষা ও চলমান উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল করতে মাঠ পর্যায়ের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন জাহান। আজ রবিবার (৭ জুন) তিনি উপজেলার বেলকুচি সদর ইউনিয়নের মুলকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় চলমান নদী ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ভরাট কার্যক্রম এবং ইউনিয়নে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন।পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার নদী ভাঙন পরিস্থিতি প্রত্যক্ষ করেন এবং ভাঙন রোধে নিয়োজিত জিও ব্যাগ ভরাট কার্যক্রমের গুণগত মান ও কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের কাজের গুণগত মান বজায় রেখে দ্রুততার সাথে কাজ শেষ করার তাগিদ দেন, যাতে বর্ষা মৌসুমের তীব্র ভাঙন থেকে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের ...
তজুমদ্দিনের সোনাপুরে জেলে ভিজিএফ চাল আত্মসাৎ-এর অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনের সোনাপুরে জেলে ভিজিএফ চাল আত্মসাৎ-এর অভিযোগ

|| তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||ভোলার তজুমদ্দিনের সোনাপুর ইউনিয়নে চেয়ারম্যান ও সচিব কর্তৃক জেলে ভিজিএফ চাল আত্মসাৎ-এর অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৭ জুন) অর্ধশত জেলে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে লিখিত অভিযোগ প্রদান করেন।অভিযোগ সূত্রে জানা গেছে, সোনাপুর ইউনিয়নে নিবন্ধিত জেলের সংখ্যা ৫ হাজার ৬ শত। এরমধ্যে মৎস্য অধিদপ্তর ২ হাজার ৭ শত ৮০ জেলে বিপরীতে ৪৪৫ মেঃটন ভিজিএফ চাল বরাদ্দ দেন।এদিকে ৪০ কেজি করে ৪ মাসের জন্য ১৬০ কেজি জনপ্রতি বরাদ্দের ২৭৮০ জেলের চাল নিবন্ধিত ৫৬০০ জেলের মাঝে বিতরণের উদ্দেশ্যে ৮০ কেজি করে বিতরণ করা হয়।জেলেরা জানান, বলা হয়েছিল নিবন্ধনকৃত কেহ যাতে বাদ না পড়ে এজন্য জনপ্রতি ৮০ কেজি হারে ৫৬০০ জেলের মাঝে চাল বিতরণ করা হবে। কিন্তু প্রায় ৪ শত নিবন্ধিত জেলেকে ভিজিএফ চাল থেকে বঞ্চিত করা হয়েছে।তারা অভিযোগে আরো জানান, চালের জন্য জেলে কার্ডের ফটোকপি জমা দি...
থানাহাট বাজারে বর্জ্য ব্যবস্থাপনার বেহাল দশা, ঝুঁকিতে জনস্বাস্থ্য
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

থানাহাট বাজারে বর্জ্য ব্যবস্থাপনার বেহাল দশা, ঝুঁকিতে জনস্বাস্থ্য

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র থানাহাট বাজারের আবর্জনা ও বর্জ্য ব্যবস্থাপনায় চরম বেহাল দশা বিরাজ করছে। নির্দিষ্ট ডাম্পিং স্টেশনের অভাব, যত্রতত্র ময়লা ফেলা, গরু-ছাগল জবাইয়ের নির্দিষ্ট কোনো জায়গা না থাকা এবং ড্রেনেজ ব্যবস্থার ত্রুটির কারণে বাজারের পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।গুরুত্বপূর্ণ এই থানাহাট বাজারে প্রতিনিয়ত প্রায় ১২ মণ বর্জ্য জমা হয়। কিন্তু এসব বর্জ্য সরানোর জন্য কোনো আধুনিক যানবাহন নেই। অযান্ত্রিক ট্রলিতে করে বর্জ্য নিয়ে পরিবেশকর্মীরা অপরিকল্পিত স্থানে ফেলছেন। দোকান ও বাজারের পচনশীল অংশ, প্লাস্টিক ও অন্যান্য ময়লা সরাসরি রাস্তাঘাট, ড্রেন এবং নালা বা জলাশয়ের আশেপাশে ফেলায় ড্রেনেজ ব্যবস্থা বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ইতি...
মুমূর্ষু মা ও প্রতিবন্ধী ছেলেকে নিয়ে আম্বিয়ার বিদ্যুতবিহীন মানবেতর জীবন: বাঁচার আকুতি
সর্বশেষ, সারাদেশ

মুমূর্ষু মা ও প্রতিবন্ধী ছেলেকে নিয়ে আম্বিয়ার বিদ্যুতবিহীন মানবেতর জীবন: বাঁচার আকুতি

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||অন্যের জমিতে আশ্রিত এক চিলতে ঘর। ঘরে নেই বিদ্যুৎ, আছে শুধু নিকষ অন্ধকার আর তীব্র অভাব। সেই ঘরেই প্রতিবন্ধী ছেলে আর শরীরে ঘা-পচা রোগ নিয়ে মৃত্যুশয্যায় ছটফট করছেন এক বৃদ্ধা মা। টাকার অভাবে বন্ধ চিকিৎসা। এই করুণ ও মানবেতর চিত্র কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ৭নং তাড়াইল-সাচাইল ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাচাইল গ্রামের।সেখানের বাসিন্দা অসহায় নারী আম্বিয়া। নিজের ও সন্তানের পেটের ভাতের চেয়েও এখন তার বড় চিন্তা— বিছানায় পড়ে থাকা অসুস্থ মা। মায়ের এই মুমূর্ষু অবস্থায় দিশেহারা হয়ে আম্বিয়া আজ সমাজের বিত্তবান ও প্রশাসনের কাছে আকুতি জানিয়েছেন। তিনি জানান, তিনি ভিক্ষা চান না, শুধু মায়ের জীবন ভিক্ষা চান।আম্বিয়ার মায়ের অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক। তার জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি দ্রুত কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা। কিন...
হ্যাটট্রিকের পথে জনতার মেম্বার আমিনুল হক আকন্দ
সর্বশেষ, সারাদেশ

হ্যাটট্রিকের পথে জনতার মেম্বার আমিনুল হক আকন্দ

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ৭নং তাড়াইল-সাচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ২নং ওয়ার্ডে বইছে নির্বাচনী হাওয়া। এই নির্বাচনী লড়াইয়ে টানা দুইবারের সফল ইউপি সদস্য (মেম্বার) মোঃ আমিনুল হক আকন্দ এবার হ্যাটট্রিক জয়ের লক্ষ্যে পুরোদমে মাঠে নেমেছেন।সাধারণ মানুষের মাঝে অত্যন্ত জনপ্রিয় ও 'ঘরের ছেলে' হিসেবে পরিচিত আমিনুল হককে ঘিরেই এখন ২নং ওয়ার্ডের ভোটারদের মূল আকর্ষণ।স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, গত দুই মেয়াদে দায়িত্ব পালনকালে ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে আন্তরিকতা ও সেবার হাত বাড়িয়ে দিয়েছেন আমিনুল হক আকন্দ। সকাল থেকে বিকেল পর্যন্ত ইউনিয়ন পরিষদে সাধারণ মানুষের জন্মনিবন্ধন, সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা ও নাগরিক সেবায় সরাসরি অংশ নেন তিনি। যেকোনো দুর্যোগে ত্রাণ তৎপরতা, করোনাকালীন সহায়তা কিংবা সাধারণ মানুষের সুখ-দুঃখে সবার আগে ছুটে যাওয়ার কারণ...
রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ে সোহেল ও স্বপ্নার ফাঁসি
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজধানী, সর্বশেষ, সারাদেশ

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ে সোহেল ও স্বপ্নার ফাঁসি

|| আলোকিত দৈনিক ডেস্ক ||রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও গলা কেটে হত্যার বর্বরোচিত মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের ফাঁসির রায় দিয়েছেন আদালত। আজ রবিবার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আসামিদের উপস্থিতিতে এই ঐতিহাসিক ও দৃষ্টান্তমূলক রায় ঘোষণা করেন।আদালত সূত্রে জানা গেছে, চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই আদালত পাড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকে তৎপর ছিলেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল সাড়ে ৮টার দিকে প্রথমে আসামি স্বপ্না আক্তারকে এবং ৮টা ৫০ মিনিটে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে প্রধান অভিযুক্ত সোহেল রানাকে ঢাকা মহানগর আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয়।আদালতে আনার পর তাদের প্রথমে ঢাকা মহানগ...