খুলনা বিভাগে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, একদিনে হাসপাতালে ৩৩৪ রোগী
|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৩৩৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। চলতি বছরে এক দিনে এটাই সর্বোচ্চ সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা।নতুন আক্রান্তদের বড় একটি অংশ খুলনা জেলার। গত ২৪ ঘণ্টায় খুলনা জেলা ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মিলিয়ে ২০৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।রবিবার (৬ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানান।বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের হিসাব অনুযায়ী, গত এক দিনে সরকারি হাসপাতালগুলোতে ২৮৭ জন এবং বেসরকারি হাসপাতালগুলোতে ৪৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় নতুন রোগী ভর্তি হয়েছেন ১৬৪ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১১৭ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৭ জন চিকিৎসা নিতে ভর্তি হন। এছাড়া খুলনা...










