Wednesday, October 7

​বকশীগঞ্জে অটোরিকশা শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটি অনুমোদন, সাইফুল আহবায়ক ও রোকন যুগ্ম আহবায়ক

|​| আহম্মেদ সায়েম | বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি ||

জামালপুর জেলা অটোটেম্পো অটো রিকশা শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং ঢাকা-৩৫১৭) বকশীগঞ্জ উপজেলা শাখার জন্য একটি নতুন আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ৩ আগস্ট ২০২৩ তারিখে জেলা ইউনিয়নের প্রধান কার্যালয়, ফুলবাড়িয়া, পুরাতন বাসস্ট্যান্ড, জামালপুরে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

​সভায় সর্বসম্মতিক্রমে মোঃ সাইফুল ইসলামকে আহবায়ক এবং মোঃ রোকন সওদাগরকে সিনিয়র যুগ্ম আহবায়ক মনোনীত করে ১৪ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। কমিটির মেয়াদ ৩ আগস্ট ২০২৬ থেকে ২ আগস্ট ২০২৭ পর্যন্ত বলবৎ থাকবে।

​নবনির্বাচিত আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন: যুগ্ম আহবায়ক – মোঃ আবুল বারক, মোঃ ইসমাইল, মোঃ আলী আকবর, মোঃ খোকন, মোঃ সোলাইমান (টিস্কাকান্দি); এবং সদস্য – মোঃ রুহুল আমিন, মোঃ ইলিয়াস, মোঃ আসাদ, মোঃ সোলাইমান, মোঃ ইমরান, মোঃ মোমিন, মোঃ মোস্তফা।

​অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে যে, গঠিত কমিটির কোনো সদস্য যদি সংগঠনের গঠনতন্ত্রের পরিপন্থী বা রাষ্ট্রবিরোধী কোনো কাজে লিপ্ত হন, তবে জেলা ইউনিয়ন কমিটি পরিবর্তন, পরিবর্ধন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।

​নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন জামালপুর জেলা অটোটেম্পো অটো রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক। কমিটির অনুমোদনপত্রের একটি অনুলিপি বকশীগঞ্জ উপজেলা বিএনপি এবং বকশীগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদককে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *