খুলনায় স্বাধীনতা ও জাতীয় দিবসে নৌঅঞ্চলে বর্ণাঢ্য আয়োজন, যুদ্ধজাহাজে দর্শনার্থীর ঢল
|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে খুলনা নৌঅঞ্চলজুড়ে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ঐতিহাসিক ২৬ মার্চ। দিবসটি ঘিরে নৌঅঞ্চলের বিভিন্ন স্থাপনায় ছিল আনুষ্ঠানিকতা, প্রার্থনা, সাংস্কৃতিক আয়োজন এবং জনসাধারণের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ।সকাল থেকেই নৌঅঞ্চলের মসজিদগুলোতে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর অগ্রগতি কামনা করে মোনাজাত করা হয়।দিবসটি উপলক্ষে খুলনাসহ দেশের বিভিন্ন নৌঅঞ্চলের জাহাজ ও স্থাপনাগুলোতে নানা কর্মসূচি পালিত হয়। নৌবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আলোচনা সভা, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতাও আয়োজন করা হয়।এদিকে জা...










