
|| আখতার হোসেন হিরন | উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৮ নম্বর সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম মন্টুর নিজ উদ্যোগে পরিষদ ভবনে এক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। এতে পরিষদের সকল ইউপি সদস্য, সচিব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে এ বনভোজনের আয়োজন করা হয়। জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী ও গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়। আয়োজনটিকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে এক আনন্দ-উচ্ছ্বাস ও মিলনমেলার সৃষ্টি হয়।
প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্টু জানান, ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং সম্মিলিতভাবে জনসেবামূলক কার্যক্রম পরিচালনাকে আরও গতিশীল করতেই এ আয়োজন করা হয়েছে।
উপস্থিত অংশগ্রহণকারীরা প্যানেল চেয়ারম্যানের এ উদ্যোগকে পারস্পরিক আন্তরিকতা ও সামাজিক সৌহার্দ্য বৃদ্ধির এক প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন।
