
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় দুধকুমারে গোসল করতে নেমে স্রোতের টানে ডুবে নিখোজের দুইদিন পরে সোমবার ১২ অক্টোবর সকালে শিশু আলমিনা আক্তারের (১১) ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আলমিনা আক্তার বোয়ালমারীর আলী হোসেনের মেয়ে। গত শনিবার দুপুরে বাড়ির পাশে দুধকুমার নদীতে সমবয়সী তিনজন গোসল করতে নেমে আলমিনা নিখোঁজ হয়। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
স্থানীয় ইয়াকুব আলী বলেন, আলমিনাসহ তিনজন হাত ধরে একসাথে সাতারকেটে পার হচ্ছিলো, কিছু দূর এসে দুইজন উপরে উঠলেও আলমিনা ডুবে যায়।
অবশেষে ডুবে যাওয়া স্থান থেকে আনুমানিক ৩০০ মিটার ভাটিতে সোমবার নাগেশ্বরী দুধকুমার নদীর নুনখাওয়া ঘাটে স্থানীয় লোকজন একটি শিশুর লাশ ভাসতে দেখে
স্বজনদের খবর দেয়, পরে ঘটনাস্থল থেকে আলমিনার লাশ সনাক্ত ও উদ্ধার করেন। প্রতিবেদন লেখা পর্যন্ত লাশ দাফন কাফনের প্রক্রিয়া চলছে।
