Friday, July 17

রাজনীতি

মানিকগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি নাসির উদ্দীন যাদুর ইন্তেকাল, গভীর শোক
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি নাসির উদ্দীন যাদুর ইন্তেকাল, গভীর শোক

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||না ফেরার দেশে চলে গেলেন মানিকগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ও মানিকগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর নাসির উদ্দীন আহাম্মেদ যাদু (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার (২১ মে) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে নাসির উদ্দীন আহাম্মেদ যাদুকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে পথিমধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।নাসির উদ্দীন যাদু কেবল একজন দূরদর্শী রাজনৈতিক নেতাই ছিলেন না, বরং মানিকগঞ্জের সামাজিক অঙ্গনেও তাঁর অবদান ছিল অনস্বীকার্য। জনপ্রতিনিধি হিসেবে পৌরসভার সাবেক এই কাউন্সিলর সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়েছেন। বিপদে-আপদে তিনি ছিলেন স্...
চিলমারীতে অসহায় কৃষকের ধান কেটে দিল মানবিক ছাত্রদলের নেতাকর্মীরা
কৃষি, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে অসহায় কৃষকের ধান কেটে দিল মানবিক ছাত্রদলের নেতাকর্মীরা

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার জুম্মাপাড়া গ্রামে শ্রমিক সংকটে বিপাকে পড়া বাবলু মিয়া নামে এক কৃষকের পাকা ধান কেটে ঘরে পৌঁছে দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে চিলমারী ছাত্রদল।চিলমারীতে টানা বৃষ্টি ও জমিতে পানি জমে যাওয়ার কারণে পাকা ধান কাটতে পারছিলেন না স্থানীয় কৃষকরা। একই সাথে তীব্র শ্রমিক সংকট দেখা দেয়।জানা যায়, গতকাল বুধবার ২০ মে ২০২৬ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা ছাত্রদলের সংগ্রামী সদস্য সচিব মিনহাজুল ইসলাম সুমন, চিলমারী উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক বিপ্লব, কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক জিহাদ ফেরদৌস চমক, চিলমারী উপজেলা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আরিফ সরকার ও সাধারণ সম্পাদক নাজমুস সাকিব আরিফ অন্যান্য নেতাকর্মীরা জুম্মাপাড়া (ডেমনারপাড়) এলাকায় মাঠে ন...
মিরপুরে শিশু রামিসা হত্যার তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ইবি তালাবার
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

মিরপুরে শিশু রামিসা হত্যার তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ইবি তালাবার

|| নিজস্ব প্রতিনিধি ||রাজধানী ঢাকার মিরপুর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির নিষ্পাপ শিশু রামিসা আক্তারকে নৃশংস ও বর্বরোচিতভাবে হত্যার তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।আজ বুধবার (২০ মে) এক যৌথ বিবৃতিতে সংগঠনের ইবি শাখার সভাপতি মাহমুদুল হাসান ও সেক্রেটারি এস এম শামীম এই ক্ষোভ প্রকাশ করেন।নেতৃদ্বয় বলেন, মিরপুরে ৭ বছর বয়সী অবুঝ শিশু রামিসাকে যেভাবে নির্মমভাবে খুন করা হয়েছে, তা অত্যন্ত পৈশাচিক এবং সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। শুধু ঢাকা নয়, সম্প্রতি সিলেট, ঠাকুরগাঁও ও মুন্সীগঞ্জসহ দেশজুড়ে কোমলমতি শিশুদের ওপর একের পর এক পাশবিক নির্যাতন ও হত্যার যে বিভীষিকাময় ঘটনা ঘটছে, তা পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছে। সমাজে নৈতিক অবক্ষয়, অপসংস্কৃতির বিস্তার এবং বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা বারবার এমন জঘন্য অপরাধ করার সাহস...
প্রচলিত আইন নয়, নৈতিক অবক্ষয় রোধে ইসলামী অনুশাসনই সমাজকে বাঁচাতে পারে: মোস্তফা তারেক
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

প্রচলিত আইন নয়, নৈতিক অবক্ষয় রোধে ইসলামী অনুশাসনই সমাজকে বাঁচাতে পারে: মোস্তফা তারেক

|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানী ঢাকার মিরপুর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির নিষ্পাপ শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী ঐক্য আন্দোলন। আজ বুধবার (২০ মে) এক বিবৃতিতে সংগঠনের সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান এই বর্বরোচিত ঘটনার দ্রুত বিচার এবং ঘাতকদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানান। একই সাথে দেশজুড়ে ক্রমবর্ধমান শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যাকাণ্ডের মতো পৈশাচিক ঘটনাগুলোর মূল কারণ হিসেবে সমাজের চরম নৈতিক অবক্ষয় ও পশ্চিমা সংস্কৃতির নগ্ন প্রভাবকে দায়ী করেন তিনি।বিবৃতিতে মোস্তফা তারেক বলেন, মিরপুরের পল্লবীতে সাত বছর বয়সী অবুঝ শিশু রামিসাকে যেভাবে ঘরের ভেতর থেকে তুলে নিয়ে নির্মম ও ঠাণ্ডা মাথায় খুন করা হয়েছে, তা সভ্য সমাজের কোনো স্তরেই কল্পনা করা যায় না। শুধু ঢাকা নয়, সাম্প্রতিক সময়ে সিলেট, ঠাকুরগাঁও ও মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্...
স্বাধীন বিচার বিভাগের বিপরীতে সরকারের অবস্থান: এনসিপির নিন্দা
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

স্বাধীন বিচার বিভাগের বিপরীতে সরকারের অবস্থান: এনসিপির নিন্দা

|| নিজস্ব প্রতিবেদক ||সুপ্রিম কোর্ট সচিবালয়ে পদায়িত বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রত্যাহার এবং সচিবালয়ের কার্যক্রম কার্যত বাতিল করার সরকারি পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, সরকারের এই সিদ্ধান্ত বিচার বিভাগের স্বাধীনতা, ক্ষমতার পৃথকীকরণ নীতি এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক চেতনার সম্পূর্ণ পরিপন্থি। আজ বুধবার (২০ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে দলটির শীর্ষ নেতৃবৃন্দ এই প্রতিবাদ জানান।বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সর্বস্তরের জনগণ দীর্ঘদিন ধরে একটি স্বাধীন, কার্যকর ও নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত বিচারব্যবস্থার দাবি জানিয়ে আসছে। মূলত অধস্তন আদালতের তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ, পদায়ন, পদোন্নতি, বদলি, শৃঙ্খলা ও প্রশাসনিক কার্যাবলিকে নির্বাহী বিভাগের অনাকাঙ্ক্ষিত প্রভাব থেকে মুক্ত রাখতেই সুপ্রিম কোর্টের...
সিলেটে ইসলামী ঐক্য আন্দোলনের দুই দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিলেটে ইসলামী ঐক্য আন্দোলনের দুই দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||সিলেটে দুই দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা সম্পন্ন করেছে ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। গত ১৬ ও ১৭ মে ২০২৬ খ্রি. তারিখ জুড়ে সিলেট নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই গণসংযোগ কর্মসূচি পরিচালনা করা হয়।গণসংযোগকালীন সময়ে আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেট অঞ্চলের শিক্ষাবিদ, গবেষক ও ওলামায়ে কেরামের সাথে পৃথক পৃথক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে মিলিত হন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ লিডিং ইউনিভার্সিটি, সিলেটের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জিয়াউর রহমান এবং বিশিষ্ট দায়ী ও মিডিয়া ব্যক্তিত্ব ড. শফী আহমেদের কার্যালয়ে গিয়ে তাঁদের সাথে এক আন্তরিক সাক্ষাতে অংশ নেন।সাক্ষাৎ ও মতবিনিময়কালে আমন্ত্রিত অতিথিদের সামনে মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ.) প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ও বিপ্লবী সংগঠন ইসলামী ঐক্য আন্দোলনের...
ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের নিয়মিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সাপ্তাহিক ‘দারসুল কুরআন’ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) বাদ মাগরিব রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত সংগঠনের কেন্দ্রীয় দপ্তর মিলনায়তনে এই আয়োজন সম্পন্ন হয়। মাহফিলে পবিত্র কুরআনের আলোকে সমকালীন প্রেক্ষাপটে ইসলামের গুরুত্ব ও প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।মাহফিলটিতে পবিত্র কুরআন থেকে গুরুত্বপূর্ণ দারস পেশ করেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা।সংগঠনটির ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মোস্তফা বশীরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফারুক আহমাদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক, কেন্দ্রীয় অফিস সম্পাদক হাফেজ মাওলানা মো. শহীদুল ইসলাম এবং নীলফামারী জে...
ইবির তুলনামূলক ধর্মতত্ত্ব অনুষদের নবনিযুক্ত ডিনকে জমিয়তে তালাবার ফুলেল শুভেচ্ছা
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবির তুলনামূলক ধর্মতত্ত্ব অনুষদের নবনিযুক্ত ডিনকে জমিয়তে তালাবার ফুলেল শুভেচ্ছা

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামিক অ্যান্ড তুলনামূলক ধর্মতত্ত্ব অনুষদের নবনিযুক্ত ডিন প্রফেসর ড. আব্দুর রহমান আনওয়ারীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান। রবিবার (১৭ মে) এ শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন ছাত্র সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোঃ মাহমুদুল হাসান, সেক্রেটারি এস এম শামীম, সহ-সভাপতি মোঃ সাজ্জাতুল্লাহ শেখ, আসাদুল্লাহ আল গালিব, আব্দুল মুন্তাকিম আল-মারুফ, জয়েন্ট সেক্রেটারি মোঃ জাহিদুল হাসান, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ চৌধুরী, অর্থ সম্পাদক আহমদ আব্দুল্লাহ এবং অর্থ সম্পাদক আশিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ অনুষদের সার্বিক শিক্ষা পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন গু...
বেলকুচিতে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদে দলীয় চূড়ান্ত প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের মতামত ও সাংগঠনিক সিদ্ধান্তের ভিত্তিতে সবকটি পদের জন্য একক ও চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হয়েছে। ঘোষিত তালিকা অনুযায়ী, বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের চূড়ান্ত প্রার্থী হিসেবে মো. আরিফুল ইসলাম সোহেল-এর নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া একই উপজেলায় নারী নেতৃত্বের অংশ হিসেবে বেলকুচি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. জুলেখা বেগমকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।পৌরসভা নির্বাচনেও একক প্রার্থী দিয়েছে সংগঠনটি। বেলকুচি পৌরসভার মেয়র পদে জামায়াতের পক্ষে প্রতিদ্ব...
ইবির নতুন উপাচার্যকে সম্মাননা স্মারক দিয়ে বরণ করলো জমিয়তে তালাবা
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবির নতুন উপাচার্যকে সম্মাননা স্মারক দিয়ে বরণ করলো জমিয়তে তালাবা

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমানকে সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে আন্তরিকভাবে বরণ করে নিয়েছে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া। আজ রবিবার (১৭ মে) উপাচার্যের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতের সময় সংগঠনের পক্ষ থেকে এই সম্মাননা দেওয়া হয়।সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সংগঠনের শাখা সভাপতি মোঃ মাহমুদুল হাসান, সেক্রেটারি এস এম শামীম, সহ-সভাপতি মোঃ সাজ্জাতুল্লাহ শেখ, আব্দুল মুনতাকিম, জয়েন্ট সেক্রেটারি জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ, অর্থ সম্পাদক আহমদ আব্দুল্লাহ, আশিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।সাক্ষাৎকালে নেতৃবৃন্দ উপাচার্যের নিকট বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখার লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন।দাবিগুলো হলো:১। শিক্ষার্থী শহীদ সাজিদ আব্দুল্লাহ ও শিক...