Saturday, August 22

টঙ্গীতে ১৪ শহীদের স্মরণে জামায়াতের ‘জুলাই স্মৃতি স্মারক’ উন্মোচন

|| গাজীপুর প্রতিনিধি ||

জুলাই আন্দোলনে নিহত ও আহতদের স্মৃতিকথা সংরক্ষণ এবং ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ‘জুলাই স্মৃতি স্মারক’ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গী পূর্ব থানা।

শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় টঙ্গীর দারুল ইসলাম ট্রাস্টে আয়োজিত এক অনুষ্ঠানে এ স্মারক উন্মোচন করা হয়। স্মারকটিতে টঙ্গী অঞ্চলের ১৪ জন শহীদের জীবন, সংগ্রাম, আত্মত্যাগ এবং আহত জুলাই যোদ্ধাদের ইতিহাস অন্তর্ভুক্ত করা হয়েছে।

গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক জামাল উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই স্মারকের মোড়ক উন্মোচন করেন। পরে অনুষ্ঠানে উপস্থিত শহীদ শাকিল পারভেজের বাবা বেলায়েত হোসেন ও শহীদ মো. সামিউ আমান নূরের বাবা মোহাম্মদ আমানুল্লাহসহ অন্যান্য শহীদ পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধাদের হাতে স্মৃতি স্মারকটি তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জামাল উদ্দিন বলেন, শহীদরা জাতির সাহসের প্রতীক এবং একটি ঐতিহাসিক অধ্যায়ের মহানায়ক। তাঁদের স্মৃতির ইতিহাস যেন কোনোভাবে বিকৃত না হয়, সে লক্ষ্যেই এই উদ্যোগ। জামায়াতে ইসলামী সারাজীবন শহীদ পরিবারের পাশে থাকবে এবং শহীদদের স্বপ্নের নতুন বাংলাদেশ নির্মাণে কাজ করে যাবে।

টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমীর নজরুলের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি ফখরুল আলম সিফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক। অনুষ্ঠানে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *