রবিবার, মে ৩১

রাজনীতি

সলঙ্গায় মহিলা দলের নতুন কমিটি: রহিমা সভাপতি ও রুখসানা সম্পাদক
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় মহিলা দলের নতুন কমিটি: রহিমা সভাপতি ও রুখসানা সম্পাদক

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ১৪ সদস্য বিশিষ্ট আংশিক থানা কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে রহিমা খাতুনকে সভাপতি এবং রুখসানা খাতুনকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এই আংশিক কমিটি প্রকাশ করা হয়।সিরাজগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক এলেমা বেগম স্বাক্ষরিত এই কমিটির অনুমোদন দেওয়া হয়।ঘোষিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মর্জিনা খাতুন, সহ-সভাপতি সুইটি খাতুন, আরিনা খাতুন, মাবিয়া খাতুন ও তাহমিনা খাতুন রত্না। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে রিতা খাতুন, মন্জুয়ারা খাতুন ও শাপলা খাতুন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মিনতী পারভীন মনোনীত হয়েছেন। কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন রিনা খাতুন, ফরিদা খাতুন ও সুমা খাতুন।...
ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের নিয়মিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক ‘দারসুল কুরআন’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে এই দ্বীনি আসরটি সম্পন্ন হয়।অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে গুরুত্বপূর্ণ দারস পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফারুক আহমাদ। তিনি কুরআনের আলোকে সমসাময়িক জীবন ও সাংগঠনিক পথচলা নিয়ে আলোচনা করেন।ঢাকা মহানগরী দক্ষিণের আমির জনাব মোস্তফা বশিরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান। এছাড়াও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিকসহ কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ দারসে কুরআনে অংশগ্রহণ করেন।পরিশেষে দেশ, জাতি ও মুসলি...
তাড়াইলে সাংবাদিকদের সঙ্গে বিএনপি সভাপতির মতবিনিময়
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

তাড়াইলে সাংবাদিকদের সঙ্গে বিএনপি সভাপতির মতবিনিময়

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||কিশোরগঞ্জের তাড়াইলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। গত ২৫ এপ্রিল শনিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারোয়ার হোসেন লিটনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম আলেক, যুগ্ম সাধারণ সম্পাদক সামির হোসেন সাকি এবং বিএনপি নেতা ও ব্যবসায়ী মোহাম্মদ ওমর ফারুকসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।দীর্ঘ সময়ব্যাপী এই আলোচনায় তাড়াইলের সার্বিক উন্নয়ন, পৌরসভা বাস্তবায়ন, শিল্পকলা একাডেমি ও পাবলিক লাইব্রেরি স্থাপন এবং উপজেলার সকল সাংবাদিক সংগঠনকে ঐক্যবদ্ধ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।সভায় বিএনপি সভাপতি সারোয়ার হোসেন লিটন বলেন, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও আমরা সবাই তাড়াইলের সন্তান; তাই ত...
মনিরা শারমিনের মনোনয়নপত্র আপিলেও বাতিল
রাজনীতি, সর্বশেষ

মনিরা শারমিনের মনোনয়নপত্র আপিলেও বাতিল

|| নিজস্ব প্রতিবেদক ||ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন নির্বাচনে জামায়াত-এনসিপি ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তার আবেদনটি খারিজ করে দেয়, যার ফলে তার সংসদ সদস্য হওয়ার দৌড় আপাতত থমকে গেল।নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার শুনানির পর সাংবাদিকদের নিশ্চিত করেন যে, আইনগত জটিলতার কারণে মনিরা শারমিনের মনোনয়নপত্রটি বাতিলই থাকছে।এর আগে গত ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল করেছিলেন। বাতিলের মূল কারণ ছিল সরকারি চাকরি থেকে পদত্যাগের পর নির্ধারিত তিন বছর সময় অতিবাহিত না হওয়া। তথ্যমতে, মনিরা শারমিন ২০২৫ সালের ডিসেম্বরে কৃষি ব্যাংক থেকে পদত্যাগ করেন, অথচ এর আগেই ওই বছরের মার্চ মাসে তিনি এ...
সরকারি আলিয়া মাদ্রাসায় ইসলামী ছাত্র আন্দোলনের সন্ত্রাসবিরোধী মানববন্ধন
রাজধানী, রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ

সরকারি আলিয়া মাদ্রাসায় ইসলামী ছাত্র আন্দোলনের সন্ত্রাসবিরোধী মানববন্ধন

|| আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||ক্যাম্পাসে সকল ধরনের সহিংসতা বন্ধ এবং আদর্শিক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠার দাবিতে ‘সন্ত্রাসবিরোধী মানববন্ধন’ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া শাখা। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে মাদ্রাসার প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালিত হয়।শাখা সভাপতি এইচ এম এনামুল হকের সভাপতিত্বে এবং সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি ফয়জুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল ইসলাম বলেন, একটি সুস্থ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা ও সন্ত্রাস একসাথে চলতে পারে না। চলমান সহিংস ও মারমুখী রাজনীতি পরিহার করে সকল ছাত্রসংগঠনকে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসতে হবে। তিনি রাজনৈতিক কার্যক্রমে স্বচ্ছতা ও প্রকাশ্য তৎপরতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।সভাপতির বক্তব্যে এনামুল হক বলেন,...
শিক্ষাবান্ধব পরিবেশের দাবিতে দেবেন্দ্র কলেজ অধ্যক্ষকে ছাত্রশিবিরের স্মারকলিপি
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

শিক্ষাবান্ধব পরিবেশের দাবিতে দেবেন্দ্র কলেজ অধ্যক্ষকে ছাত্রশিবিরের স্মারকলিপি

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||ক্যাম্পাসের অভ্যন্তরে মাদক সেবন, অসামাজিক কার্যকলাপ এবং বহিরাগতদের লাগামহীন শো-ডাউনের প্রতিবাদে ও নিরাপদ শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবিতে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি দেবেন্দ্র কলেজ শাখা।অধ্যক্ষ প্রফেসর ড. মাহফিল খানের হাতে স্মারকলিপিটি তুলে দেন সংগঠনটির কলেজ শাখা সভাপতি মোঃ মোশারফ হোসাইন, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আরিফ হোসেন এবং প্রচার ও মিডিয়া সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম।স্মারকলিপিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি হলো সুস্থ ও নিরাপদ পরিবেশ, যা বর্তমানে চরমভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে পরিত্যক্ত আলীমুল হক হলের সামনের অংশ, নজরুল চত্বরের পুকুর পাড় এবং মহিলা হোস্টেলের উত্তর পাশের খালি জায়গায় মাদক সেবনের মহড়া চলছে। ...
ঝিনাইদহে জমিয়তে তালাবার কাউন্সিল: সভাপতি মারুফ, সম্পাদক রায়হান
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ঝিনাইদহে জমিয়তে তালাবার কাউন্সিল: সভাপতি মারুফ, সম্পাদক রায়হান

|| নিজস্ব প্রতিবেদক ||ঝিনাইদহে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া জেলা শাখার কাউন্সিল সম্মেলন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জেলার মাদরাসাতু মিনহাজিন নবুওয়াত মিলনায়তনে মাদ্রাসার ছাত্র ও সুধীজনদের উপস্থিতিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ছাত্রসমাজের অধিকার রক্ষা ও দ্বীনি শিক্ষার প্রসারে সংগঠনের আগামী দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।কাউন্সিল শেষে সর্বসম্মতিক্রমে আগামী মেয়াদের জন্য নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মারুফ হাসান সভাপতি এবং মোঃ আবু রায়হান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রসংগঠনটির সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন সাবেক সহ-সভাপতি হাফেজ মাওলানা মো. আনোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাব...
​ঢাবি সিনেট সদস্য মনোনীত হলেন সিরাজগঞ্জ-৫ আসনের এমপি আলীম
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

​ঢাবি সিনেট সদস্য মনোনীত হলেন সিরাজগঞ্জ-৫ আসনের এমপি আলীম

|| ​আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট জননেতা জনাব মো: আমিরুল ইসলাম খান আলীম। জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিকেল ১০(১)(ই) অনুযায়ী জাতীয় সংসদের মাননীয় স্পিকার তাকেসহ মোট ৫ জন সংসদ সদস্যকে এই গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন প্রদান করেছেন।​সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনের গণমানুষের নেতা হিসেবে পরিচিত আমিরুল ইসলাম খান এমপিকে এই পদে মনোনীত করায় তার নির্বাচনী এলাকার মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ এই অর্জনে মাননীয় স্পিকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, নবনিযুক্ত সিনেট সদস্য তার মেধা ও প্রজ্ঞা দ...
ঝিনাইদহে ইসলামী ঐক্য আন্দোলনের রাতব্যাপী ‘তারবিয়াত’ প্রোগ্রাম সম্পন্ন
ধর্ম ও দর্শন, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ঝিনাইদহে ইসলামী ঐক্য আন্দোলনের রাতব্যাপী ‘তারবিয়াত’ প্রোগ্রাম সম্পন্ন

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ে বিশেষ ‘তারবিয়াত’ (প্রশিক্ষণ) প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বাদ এশা ঝিনাইদহ জেলার মিনহাজুন নবুওয়াত মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সে এই আত্মশুদ্ধি ও দ্বীনি শিক্ষা কর্মসূচি শুরু হয়ে বৃহস্পতিবার ফজর পর্যন্ত একটানা চলে।জেলা আমীর আব্দুল বারী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ সাংগঠনিক, আদর্শিক ও সমকালীন বিষয়ে আলোচনা করেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। শুরুতে ঝিনাইদহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তফা আল মুজাহিদ ‘দরসে কুরআন’ পেশ করেন। এরপর ‘দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সংগঠন, আনুগত্য ও শৃঙ্খলা’ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঞা। সমকালীন ব...
বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ: সংরক্ষিত নারী আসনে ভোটের প্রস্তুতি
জাতীয়, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ: সংরক্ষিত নারী আসনে ভোটের প্রস্তুতি

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে বিএনপি মনোনীত ৩৬ জন প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর নির্বাচন ভবনের অডিটরিয়ামে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এই ঘোষণা দেন। এর ফলে সংসদের সংরক্ষিত আসনে বিএনপির মনোনীত সকল প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণের পথ সুগম হলো।রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বাছাই প্রক্রিয়ায় বিএনপির দাখিল করা ৩৬টি মনোনয়নপত্রের সবকটিই নিয়মমাফিক ও ত্রুটিমুক্ত পাওয়া গেছে। বৈধ ঘোষিত প্রার্থীদের তালিকায় রয়েছেন দলটির জ্যেষ্ঠ নেত্রী সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, নিপুণ রায় চৌধুরী ও সুলতানা আহমেদসহ আরও অনেকে। তালিকায় অভিজ্ঞ নেত্রীদের পাশাপাশি তরুণ ও পেশাজীবী প্রতিনিধিদেরও প্রাধান্য দেখা গেছে...