Thursday, September 3

রাজনীতি

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর

|| আলোকিত দৈনিক ডেস্ক ||বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।সোমবার (৩ আগস্ট) ঢাকা কলেজের শহীদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম মিলনায়তনে শাখা ছাত্র অধিকার পরিষদ আয়োজিত ‘অগ্নিঝরা জুলাই, সংগ্রামের সুর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, "ইসলামের ঠিকাদার কি জামায়াতে ইসলামী? না। বরং ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত। এখন সরকারের নীতি নির্ধারণী বা জোটে থাকা ব্যক্তিদের নামে নানা ধরনের প্রোপাগান্ডা, ভিডিও ও ফটোকার্ড তৈরি করা হচ্ছে।"বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নুর বলেন, "১৭ বছরের ফ্যাসিবাদের পতনের পর জনগণ এখন কোনো আন্দোলন-সংগ্রাম পছন্দ করছে না। মাত্র ৬ মাসও পূর্ণ হয়নি, এর মধ্যেই সরকারবিরোধী আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে। এই মুহূর্তে বাং...
বদলগাছীতে যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের জালালপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় যুবদল নেতা মোঃ হাসান আলী রোমনের ওপর অতর্কিত ও বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। গত রবিবার (২ আগস্ট) আনুমানিক দুপুর ১টা ৪০ মিনিটে স্থানীয় আওয়ামী লীগ নেত্রী খুশি বেগম ও তাঁর স্বামী মিজানুর রহমান দলবল নিয়ে এ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলায় যুবদল নেতা রোমনের হাতের কব্জি গুরুতরভাবে জখম ও ক্ষতিগ্রস্ত হয়।এই নৃশংস হামলার তীব্র প্রতিবাদ এবং এতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার (৩ আগস্ট) বদলগাছী উপজেলা যুবদলের পক্ষ থেকে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে উপজেলা যুবদলের নেতৃবৃন্দ অবিলম্বে এই ন্যাক্কারজনক হামলার মূল পরিকল্পনাকারীসহ জড়িত সকল আসামিকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব...
আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ৩৮ নিবন্ধিত রাজনৈতিক দল: ইসি সচিব
জাতীয়, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ৩৮ নিবন্ধিত রাজনৈতিক দল: ইসি সচিব

|| নিজস্ব প্রতিবেদক ||বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি ও জামায়াতসহ ৩৮টি নিবন্ধিত রাজনৈতিক দল। নির্ধারিত সময়ের মধ্যে দলগুলোর বার্ষিক হিসাব বা অডিট রিপোর্ট জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইসি সচিব আখতার আহমেদ।সোমবার (৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।ইসি সচিব বলেন, বর্তমানে দেশে মোট ৫৯টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে, যার মধ্যে একটি দলের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। বাকি ৫৮টি সক্রিয় দলের মধ্যে ৩৮টি দল যথাসময়ে তাদের আয়-ব্যয়ের হিসাব দাখিল করেছে।তিনি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে ১৩টি দল হিসাব জমা দেওয়ার জন্য সময় বাড়ানোর আবেদন করেছে। তবে অবশিষ্ট ৮টি দল নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেনি।আইন অনুযায়ী সময়সীমার মধ্যে কোনো যোগাযোগ বা সা...
বদলগাছীতে যুবদল নেতার প্রভাবে বেপরোয়া গাছ কাটার অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, আবহাওয়া ও পরিবেশ, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে যুবদল নেতার প্রভাবে বেপরোয়া গাছ কাটার অভিযোগ

|| নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নে কোনো প্রকার প্রশাসনিক অনুমতি ছাড়াই রাস্তার পাশের মূল্যবান গাছ কেটে ফেলার দুটি পৃথক ঘটনা ঘটেছে। স্থানীয় রাজনৈতিক প্রভাব ও নিয়মনীতির তোয়াক্কা না করে গাছগুলো কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বিলাশবাড়ী ইউনিয়নের ভগবানপুর গ্রামে ক্ষমতার প্রভাব খাটিয়ে রাস্তার পাশের একটি বড় মেহগনি গাছ কেটে ফেলা হয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় যুবদল নেতা ইনসান হোসেনের ইশারায় সুমন হোসেন নামের এক ব্যক্তি তাঁর বাড়ির সামনের রাস্তার পাশে থাকা ওই মেহগনি গাছটি কেটে ফেলেন। রাজনৈতিক প্রভাবের কারণে স্থানীয় কেউ এতে বাধা দেওয়ার সাহস পাননি।এদিকে একই ইউনিয়নের পারসোমবাড়ী বাজারের উত্তর দিকে রাস্তার পাশে থাকা আরও একটি মূল্যবান গাছ কেটে ফেলা হয়েছে। স্থানীয়রা জানান, কাবিল নামের এক ব্যক্তি সম্পূর্ণ বেআইনিভাবে সরকারি বা ...
ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় বিএনপি: মির্জা ফখরুল
জাতীয়, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় বিএনপি: মির্জা ফখরুল

|| কাইয়ুম হোসেন | ঠাকুরগাঁও প্রতিনিধি ||বিএনপি দেশে ন্যায়বিচার, আইনের শাসন ও সামাজিক ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রবিবার (২ আগস্ট) দুপুর ২টায় ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিএনপি মহাসচিব বলেন, "বাংলাদেশে এক দীর্ঘ সংগ্রামের পর ফ্যাসিস্ট শাসনব্যবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে সক্ষম হয়েছি। এর মধ্য দিয়ে নতুন এক সম্ভাবনার সৃষ্টি হয়েছে, আর তা হলো গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করা।"তিনি আরও বলেন, "গণতন্ত্র চর্চা অব্যাহত থাকলে রাষ্ট্রের অন্যান্য কাজগুলোও সহজ হয়ে যায়। বিচারাঙ্গনকে যদি সত্যিকার অর্থে প্রভাবমুক্ত রাখা যায়, তবে সাধারণ নাগরিকরা তার সুফল পাবে। একইভাবে দক্ষ প্রশাসন ও কার্যকর সংসদীয় কমিটির মাধ...
ইবি তালাবার সদ্যবিদায়ী দুই সহ-সভাপতির ইসলামী ঐক্য আন্দোলনে যোগদান
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ইবি তালাবার সদ্যবিদায়ী দুই সহ-সভাপতির ইসলামী ঐক্য আন্দোলনে যোগদান

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সদ্যবিদায়ী দুই সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম ও মো. সিহাব উদ্দিন আনুষ্ঠানিকভাবে ইসলামী ঐক্য আন্দোলনে যোগদান করেছেন। সম্প্রতি কুষ্টিয়ায় অনুষ্ঠিত ইবি তালাবার কাউন্সিল অধিবেশন শেষে তারা সংগঠনের সদস্য ফরম পূরণ করার মাধ্যমে এই যোগদান সম্পন্ন করেন। যোগদান শেষে নতুন সদস্য হিসেবে এই দুই ছাত্রনেতাকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করে নেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আবু ত্বহা মোহাম্মদ নুরুল্লাহ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মো. ওমর ফারুক এবং কেন্দ্রীয় সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা মো. জহিরুল ইসলাম। এছাড়াও স্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাইফুল ইসলাম সায়েম, জেলা শাখার সাধারণ সম্পা...
রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানের ওপর ন্যস্ত
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানের ওপর ন্যস্ত

|| নিজস্ব প্রতিবেদক ||রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার সার্বিক দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার (০১ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।বৈঠকের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, স্থায়ী কমিটির বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, প্রশাসনিক অবস্থা ও সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও প্রতিনিধিরা নিজেদের মতামত প্রকাশ করেন।বৈঠকের শেষ অংশে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা হয় জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করা এবং নির্বাচনের সার্বিক প...
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১ আগস্ট) বিকেল ৫টায় সিরাজগঞ্জ জেলা জামায়াত কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দরগাপট্টি এলাকায় এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমীর মাওলানা শাহীনুর আলম বলেন, "জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে। এ দেশের মানুষ আন্দোলনের মাধ্যমে আপনাদের জুলাই সনদ বাস্তবায়নে বাধ্য করবে।"সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলামসহ জেলা, শহর ও সদর জামায়াতের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।...
অপপ্রচারের প্রতিবাদে বদলগাছীতে যুবদল নেতার সংবাদ সম্মেলন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

অপপ্রচারের প্রতিবাদে বদলগাছীতে যুবদল নেতার সংবাদ সম্মেলন

|| মোঃ সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছীতে ফেসবুকের ভুয়া আইডি (ফেক পেজ/আইডি) থেকে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা যুবদলের নেতারা।শুক্রবার (৩১ জুলাই) দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মুনিমুল ইসলাম মুন্না।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, "গত ৩০ জুলাই (বৃহস্পতিবার) 'বদলগাছী মিডিয়া' নামের একটি ফেক আইডি থেকে আমার ছবি ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সম্পূর্ণ মিথ্যা ও মানহানিকর পোস্ট করা হয়। বদলগাছী উপজেলায় এ ধরনের কোনো ঘটনার অস্তিত্বই ছিল না। মূলত রাজনৈতিক ও সামাজিকভাবে আমাকে এবং উপজেলা যুবদলকে হেয় প্রতিপন্ন করতেই পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালানো হয়েছে।"তিনি আরও জানা...
ফুলবাড়ীতে এনসিপি-বিএনপি সংঘর্ষ, আহত অন্তত ২০
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সংবাদ, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে এনসিপি-বিএনপি সংঘর্ষ, আহত অন্তত ২০

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা সদরের থানা রোড ও শহীদ লুৎফর রহমান সরণি এলাকায় দুই পক্ষের বিক্ষোভ মিছিল মুখোমুখি হলে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে দলীয় সূত্র ও স্থানীয় সূত্রে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব আযান আহমেদ শাওনের ওপর হামলার প্রতিবাদে এনসিপির নেতাকর্মীরা থানা রোডের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। একই সময়ে আদম মার্কেট এলাকা থেকে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পৃথক একটি মিছিল নিয়ে অগ্রসর হন। একপর্যায়ে শহীদ লুৎফর রহমান সরণি এলাকায় দুটি মিছিল মুখোমুখি হলে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ বেঁধে য...