Friday, July 17

রাজনীতি

সরকারি আলিয়া মাদ্রাসায় ইসলামী ছাত্র আন্দোলনের সন্ত্রাসবিরোধী মানববন্ধন
রাজধানী, রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ

সরকারি আলিয়া মাদ্রাসায় ইসলামী ছাত্র আন্দোলনের সন্ত্রাসবিরোধী মানববন্ধন

|| আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||ক্যাম্পাসে সকল ধরনের সহিংসতা বন্ধ এবং আদর্শিক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠার দাবিতে ‘সন্ত্রাসবিরোধী মানববন্ধন’ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া শাখা। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে মাদ্রাসার প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালিত হয়।শাখা সভাপতি এইচ এম এনামুল হকের সভাপতিত্বে এবং সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি ফয়জুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল ইসলাম বলেন, একটি সুস্থ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা ও সন্ত্রাস একসাথে চলতে পারে না। চলমান সহিংস ও মারমুখী রাজনীতি পরিহার করে সকল ছাত্রসংগঠনকে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসতে হবে। তিনি রাজনৈতিক কার্যক্রমে স্বচ্ছতা ও প্রকাশ্য তৎপরতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।সভাপতির বক্তব্যে এনামুল হক বলেন,...
শিক্ষাবান্ধব পরিবেশের দাবিতে দেবেন্দ্র কলেজ অধ্যক্ষকে ছাত্রশিবিরের স্মারকলিপি
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

শিক্ষাবান্ধব পরিবেশের দাবিতে দেবেন্দ্র কলেজ অধ্যক্ষকে ছাত্রশিবিরের স্মারকলিপি

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||ক্যাম্পাসের অভ্যন্তরে মাদক সেবন, অসামাজিক কার্যকলাপ এবং বহিরাগতদের লাগামহীন শো-ডাউনের প্রতিবাদে ও নিরাপদ শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবিতে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি দেবেন্দ্র কলেজ শাখা।অধ্যক্ষ প্রফেসর ড. মাহফিল খানের হাতে স্মারকলিপিটি তুলে দেন সংগঠনটির কলেজ শাখা সভাপতি মোঃ মোশারফ হোসাইন, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আরিফ হোসেন এবং প্রচার ও মিডিয়া সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম।স্মারকলিপিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি হলো সুস্থ ও নিরাপদ পরিবেশ, যা বর্তমানে চরমভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে পরিত্যক্ত আলীমুল হক হলের সামনের অংশ, নজরুল চত্বরের পুকুর পাড় এবং মহিলা হোস্টেলের উত্তর পাশের খালি জায়গায় মাদক সেবনের মহড়া চলছে। ...
ঝিনাইদহে জমিয়তে তালাবার কাউন্সিল: সভাপতি মারুফ, সম্পাদক রায়হান
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ঝিনাইদহে জমিয়তে তালাবার কাউন্সিল: সভাপতি মারুফ, সম্পাদক রায়হান

|| নিজস্ব প্রতিবেদক ||ঝিনাইদহে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া জেলা শাখার কাউন্সিল সম্মেলন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জেলার মাদরাসাতু মিনহাজিন নবুওয়াত মিলনায়তনে মাদ্রাসার ছাত্র ও সুধীজনদের উপস্থিতিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ছাত্রসমাজের অধিকার রক্ষা ও দ্বীনি শিক্ষার প্রসারে সংগঠনের আগামী দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।কাউন্সিল শেষে সর্বসম্মতিক্রমে আগামী মেয়াদের জন্য নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মারুফ হাসান সভাপতি এবং মোঃ আবু রায়হান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রসংগঠনটির সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন সাবেক সহ-সভাপতি হাফেজ মাওলানা মো. আনোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাব...
​ঢাবি সিনেট সদস্য মনোনীত হলেন সিরাজগঞ্জ-৫ আসনের এমপি আলীম
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

​ঢাবি সিনেট সদস্য মনোনীত হলেন সিরাজগঞ্জ-৫ আসনের এমপি আলীম

|| ​আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট জননেতা জনাব মো: আমিরুল ইসলাম খান আলীম। জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিকেল ১০(১)(ই) অনুযায়ী জাতীয় সংসদের মাননীয় স্পিকার তাকেসহ মোট ৫ জন সংসদ সদস্যকে এই গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন প্রদান করেছেন।​সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনের গণমানুষের নেতা হিসেবে পরিচিত আমিরুল ইসলাম খান এমপিকে এই পদে মনোনীত করায় তার নির্বাচনী এলাকার মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ এই অর্জনে মাননীয় স্পিকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, নবনিযুক্ত সিনেট সদস্য তার মেধা ও প্রজ্ঞা দ...
ঝিনাইদহে ইসলামী ঐক্য আন্দোলনের রাতব্যাপী ‘তারবিয়াত’ প্রোগ্রাম সম্পন্ন
ধর্ম ও দর্শন, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ঝিনাইদহে ইসলামী ঐক্য আন্দোলনের রাতব্যাপী ‘তারবিয়াত’ প্রোগ্রাম সম্পন্ন

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ে বিশেষ ‘তারবিয়াত’ (প্রশিক্ষণ) প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বাদ এশা ঝিনাইদহ জেলার মিনহাজুন নবুওয়াত মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সে এই আত্মশুদ্ধি ও দ্বীনি শিক্ষা কর্মসূচি শুরু হয়ে বৃহস্পতিবার ফজর পর্যন্ত একটানা চলে।জেলা আমীর আব্দুল বারী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ সাংগঠনিক, আদর্শিক ও সমকালীন বিষয়ে আলোচনা করেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। শুরুতে ঝিনাইদহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তফা আল মুজাহিদ ‘দরসে কুরআন’ পেশ করেন। এরপর ‘দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সংগঠন, আনুগত্য ও শৃঙ্খলা’ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঞা। সমকালীন ব...
বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ: সংরক্ষিত নারী আসনে ভোটের প্রস্তুতি
জাতীয়, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ: সংরক্ষিত নারী আসনে ভোটের প্রস্তুতি

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে বিএনপি মনোনীত ৩৬ জন প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর নির্বাচন ভবনের অডিটরিয়ামে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এই ঘোষণা দেন। এর ফলে সংসদের সংরক্ষিত আসনে বিএনপির মনোনীত সকল প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণের পথ সুগম হলো।রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বাছাই প্রক্রিয়ায় বিএনপির দাখিল করা ৩৬টি মনোনয়নপত্রের সবকটিই নিয়মমাফিক ও ত্রুটিমুক্ত পাওয়া গেছে। বৈধ ঘোষিত প্রার্থীদের তালিকায় রয়েছেন দলটির জ্যেষ্ঠ নেত্রী সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, নিপুণ রায় চৌধুরী ও সুলতানা আহমেদসহ আরও অনেকে। তালিকায় অভিজ্ঞ নেত্রীদের পাশাপাশি তরুণ ও পেশাজীবী প্রতিনিধিদেরও প্রাধান্য দেখা গেছে...
ঝিনাইদহে ইসলামী ঐক্য আন্দোলনের ‘তারবিয়াত’ প্রোগ্রাম শুরু: রাতভর চলবে দ্বীনি শিক্ষা
ধর্ম ও দর্শন, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ঝিনাইদহে ইসলামী ঐক্য আন্দোলনের ‘তারবিয়াত’ প্রোগ্রাম শুরু: রাতভর চলবে দ্বীনি শিক্ষা

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী ও সুধীদের নিয়ে এক বিশেষ ‘তারবিয়াত’ (প্রশিক্ষণ) প্রোগ্রাম শুরু হয়েছে। আজ বুধবার (২২ এপ্রিল) বাদ এশা থেকে ঝিনাইদহ জেলার মিনহাজুন নবুওয়াত মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সে এই আত্মশুদ্ধি ও দ্বীনি শিক্ষা কর্মসূচি শুরু হয়, যা একটানা ফজর পর্যন্ত চলবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।জেলা আমীর আব্দুল বারী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। তারবিয়াতের মূল অধিবেশনে ‘দারসে কুরআন’ পেশ করেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মাদ রুহুল আমিন। তিনি সমকালীন প্রেক্ষাপটে কুরআনি হেদায়েতের আলোকে ব্যক্তিগত ও সামাজিক জীবন গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য কর...
৪ আসনে জয়ের পরও খুলনায় সংরক্ষিত আসনে মনোনয়ন না পেয়ে বিএনপিতে হতাশা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

৪ আসনে জয়ের পরও খুলনায় সংরক্ষিত আসনে মনোনয়ন না পেয়ে বিএনপিতে হতাশা

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগের ৩৬টি আসনের মধ্যে মাত্র ১১টিতে জয় পেয়েছে বিএনপি। এর মধ্যে খুলনা জেলার ৬টি আসনের ৪টিতেই জয় আসে দলটির প্রার্থীদের ঝুলিতে। তবুও সংরক্ষিত নারী আসনে খুলনা থেকে কাউকে মনোনয়ন না দেওয়ায় নেতাকর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।দলীয় সূত্রে জানা যায়, সবচেয়ে বেশি আসনে জয় পাওয়ার প্রত্যাশা থেকেই খুলনা অঞ্চলের অন্তত ১২ জন নারী নেতা সংরক্ষিত আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাদের কাউকেই মনোনয়ন দেওয়া হয়নি।অন্যদিকে, পাশের যশোর জেলার ৬টি আসনের ৫টিতেই বিএনপি পরাজিত হলেও যশোর-২ আসনের পরাজিত প্রার্থী সাবিরা সুলতানা মুন্নীকে সংরক্ষিত আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। এ বিষয়টি খুলনা বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রশ্নের জন্ম দিয়েছে।গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে খুলনা বিভাগের সাতক্ষীরা, চুয়াডাঙ্গ...
ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের নিয়মিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজিত হয়।অনুষ্ঠানে পবিত্র কুরআনের সূরা দুখানের ৫১ থেকে ৫৯ নম্বর আয়াতের আলোকে জীবনঘনিষ্ঠ ও হৃদয়স্পর্শী দারস পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা।দারস পেশকালে মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা সূরা দুখানের ৫১-৫৯ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, "আল্লাহ তাআলা এই আয়াতে মুত্তাকিনদের জন্য যে পরম সুখের আবাস জান্নাতের বর্ণনা দিয়েছেন, তা একজন মুমিনের জীবনের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত। মহান আল্লাহ বলেছেন, নিশ্চয়ই খোদাভীরুরা নিরাপদ স্থানে থাকবে— বাগান ও ঝর্ণাধারার মধ্যে। তারা পরিধান করবে পাতলা...
জোট শরিকদের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি: সারজিস
রাজনীতি, সর্বশেষ

জোট শরিকদের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি: সারজিস

|| নিজস্ব প্রতিবেদক ||সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে ক্ষমতাসীন বিএনপির বিরুদ্ধে জোটসঙ্গীদের সঙ্গে প্রতারণার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। সোমবার (২০ এপ্রিল) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।সারজিস আলম তার পোস্টে উল্লেখ করেন, গণঅভ্যুত্থানের আগে থেকে সর্বশেষ নির্বাচন পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার ‘জাতীয় সরকার’ গঠনের কথা বলে এসেছেন। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। তিনি অভিযোগ করেন, শক্তিশালী জাতীয় সরকার গঠনের প্রত্যাশা থাকলেও বিএনপি এমনকি তাদের জোটসঙ্গীদের মন্ত্রিপরিষদে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে জায়গা দিতে পারেনি। ২৫ জন মন্ত্রীর মধ্যে জোটের অন্য দলগুলো থেকে অন্তত একজনকে মন্ত্রী করার মতো উদারতাও দেখাতে ব্যর্থ হয়েছে দলটি।ক্ষোভ প্রকাশ করে সারজিস আলম আরও বলেন,...