Saturday, July 18

ঝিনাইদহ জেলা ইসলামী ঐক্য আন্দোলনের মাসিক বৈঠক অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||

ইসলামী ঐক্য আন্দোলন, ঝিনাইদহ জেলা শাখার নিয়মিত মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন জেলা শাখার আমীর আলহাজ্ব এম. আব্দুল বারী মিয়া এবং পরিচালনা করেন জেলা সেক্রেটারী মাওলানা ফরিদ উদ্দীন সামদানী।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রুহুল আমীন ও কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শহীদুল ইসলাম। পবিত্র কুরআন মাজিদ থেকে দরস পেশ করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তফা আল মুজাহিদ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানা শাখার আমীর মাওলানা দেলোয়ার হোসাইন নূরপুরী, কোটচাঁদপুর থানা শাখার আমীর মাওলানা আলী মনসুর সজলসহ জেলার বিভিন্ন থানা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ।

বৈঠকে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ও গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হয়। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ, আদর্শিক দাওয়াত জোরদার এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় নেতৃবৃন্দ ইসলামী ঐক্য আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *