
|| নিজস্ব প্রতিনিধি ||
জামায়াতকে দেশের সবচেয়ে মোনাফেক, দুষ্ট ও শয়তান রাজনৈতিক দল হিসেবে আখ্যায়িত করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। সম্প্রতি এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।
বক্তব্যে ফজলুর রহমান বলেন, “আমি তাদের বিরুদ্ধেই বলছি। যারা প্রকৃত ঈমানদার ও ভালো মাওলানা, তাদের প্রতি আমার এক শ সালাম। তবে জামায়াতের মতো এই অপশক্তি থেকে সবাইকে সাবধান থাকতে হবে।”
উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে সংসদ সদস্য আরও জানান, প্রধানমন্ত্রী দেশের প্রতিটি ইউনিয়নে মসজিদ, মাদরাসা, কবরস্থান, মন্দির ও শ্মশানের উন্নয়নের জন্য ৩০ লাখ টাকা করে বরাদ্দ দিয়েছেন। ধর্মীয় উপাসনালয় ও প্রতিষ্ঠানের এই অর্থায়নের বিষয়ে তিনি বলেন, “কোনো ধর্মীয় প্রতিষ্ঠান যদি এখনো টাকা না পেয়ে থাকে, তবে আমাদের জানান। যারা এবার পাননি, আগামী বরাদ্দে তাদের অগ্রাধিকার দিয়ে প্রথমে টাকা দেওয়া হবে।”
