Tuesday, July 21

বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||

সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) বেলকুচি উপজেলা পরিষদ সভাকক্ষে এই দুটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মোঃ আমিরুল ইসলাম খান আলীম।

বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি এবং প্রশাসনিক গতিশীলতা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান এবং বেলকুচি থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ ইমাম জাফর। এ ছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের সকল কর্মকর্তা এবং কমিটির অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ সভায় উপস্থিত থেকে নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *