রাজনীতিবিদদের পরস্পর চরিত্র হনন দেশ ও জাতির জন্য চরম অবমাননাকর
|| ডা. আনোয়ার সাদাত ||অবস্হাদৃষ্টে মনে হচ্ছে, দেশে রাজনীতিবিদদের চরিত্র হননের এক প্রতিযোগিতা শুরু হয়েছে। যা এক প্রকার ব্যাধি হিসেবে দেখা দিয়েছে। এ অবস্থা দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার জন্য চরম ক্ষতিকর।চরিত্র হনন বলতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো রাজনীতিবিদের বা কারোর মানসম্মান, খ্যাতি ও বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ণ করার প্রয়াস ও প্রক্রিয়াকে বুঝায়। অনেক সময় কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই সংবাদমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং কিছু স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত আক্রমণ ও কুৎসা রটনায় লিপ্ত হয়। এই সকল অপপ্রচারের প্রধান উদ্দেশ্য হলো সংশ্লিষ্ট ব্যক্তি বা রাজনীতিবিদকে সমাজের মধ্যে হেয় প্রতিপন্ন করা, তাকে দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করা।চরিত্র হননের ফলাফল অত্যন্ত সুদূরপ্রসারী এবং ভয়াবহ রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা সৃষ্টি হয়। সহিংসতা বৃদ্ধি পায় এবং জনজীবনে এক অনিশ্চয়তা সৃষ্টি হয়। যখন কোন...










