Monday, October 5

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ
জাতীয়, রাজধানী, সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ

|| আলোকিত দৈনিক ডেস্ক ||প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গুরুত্বপূর্ণ এ বৈঠক শুরু হয়।তিন দিনের সরকারি সফরে গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান মার্কিন বিশেষ দূত সার্জিও গর। সফরের অংশ হিসেবে শুক্রবার (৩১ জুলাই) তিনি কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন। সেখানে তিনি ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, মানবিক সহায়তা কার্যক্রম এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রা পর্যবেক্ষণ করেন।সফরকালে তিনি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা এবং মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন।কূটনৈতিক সূত্রে জানা গেছে, সার্জিও গরের এই সফর বাংলাদে...
সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর মৃত্যুবার্ষিকীতে মুন্নু মেডিকেলে আইসিইউ উদ্বোধন
জাতীয়, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর মৃত্যুবার্ষিকীতে মুন্নু মেডিকেলে আইসিইউ উদ্বোধন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||সাবেক মন্ত্রী, বিশিষ্ট শিল্পপতি ও মুন্নু গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চার শয্যাবিশিষ্ট আধুনিক আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) সেবার উদ্বোধন করা হয়েছে।শনিবার (১ আগস্ট) সকালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেবার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, এমপি। প্রাথমিকভাবে চারটি শয্যা নিয়ে যাত্রা শুরু করলেও পরবর্তীতে এ সেবা আরও সম্প্রসারণ করা হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, "আমার বাবা হারুনার রশিদ খান মুন্নু ছিলেন দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও মানবকল্যাণে নিবেদিতপ্রাণ একজন দূরদর্শী উদ্যোক্তা। তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো আজও ...
ইসলামী বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স গড়ে তুলতে সর্বাত্মক সহযোগিতা করা হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স গড়ে তুলতে সর্বাত্মক সহযোগিতা করা হবে: শিক্ষামন্ত্রী

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তুলতে সরকার থেকে বাজেটসহ সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।শনিবার (১ আগস্ট) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সেন্ট্রাল ওরিয়েন্টেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "শিক্ষা প্রতিষ্ঠানে কাটানো প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান। এটিই তোমাদের জীবনের মূল শক্তি ও ভিত্তি। শুধু পরিবার বা জাতি নয়, পুরো বাংলাদেশ তোমাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। আমরা চাই 'রিভার্স ব্রেইন ড্রেন' হোক—বিদেশে থাকা মেধাবীরা যেমন দেশে ফিরছেন, তেমনি তোমাদেরও এ দেশের শ্রেষ্ঠ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে।" তিনি শিক্ষা ও গবেষণা উন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।...
সুবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য প্রফেসর জাকির হুসাইনকে ইবি তালাবার সংবর্ধনা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সুবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য প্রফেসর জাকির হুসাইনকে ইবি তালাবার সংবর্ধনা

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ জাকির হুসাইনকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।শনিবার (১ আগস্ট) ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সেমিনার কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছাত্র সংগঠনটির ইবি শাখার সভাপতি এস এম শামীমের সভাপতিত্বে এবং সাবেক সেক্রেটারি সাজ্জাতুল্লাহ শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ জাকির হুসাইন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মাহমুদুল হাসান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আ. ব. ম. সাইফুল ইসলাম সিদ্দিকী, প্রফেসর ড. আ. ব. ম. ছিদ্দিকুর ...
রায়গঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে অটোরিকশা বিতরণ
সর্বশেষ, সারাদেশ

রায়গঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে অটোরিকশা বিতরণ

|| রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের রায়গঞ্জে রাজস্ব উন্নয়ন তহবিলের আওতায় আটজন অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তির মাঝে অটোরিকশা বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।এ সময় রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল খালেক পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শামছুল ইসলাম, নওগাঁ শাহ শরিফ জিন্দানী মাজার কমিটির সহ-সভাপতি খন্দকার শামীমুর রহমান এবং উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন খানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে ভিপি আয়নুল হক বলেন, "অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অটোরিকশার মাধ্যমে উপকারভোগীরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি ত...
বেলকুচি সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক আব্দুল হামিদ মোল্লার ইন্তেকাল
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেলকুচি সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক আব্দুল হামিদ মোল্লার ইন্তেকাল

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||বেলকুচি সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ ও স্থানীয় গুণী ব্যক্তিত্ব প্রফেসর আব্দুল হামিদ মোল্লা আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (০১ আগস্ট) সকাল সোয়া ৭ টায় মুকুন্দগাঁতীস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।প্রফেসর আব্দুল হামিদ মোল্লা এলাকায় একজন সাদা মনের মানুষ ও প্রবীণ মুরুব্বী হিসেবে অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন। দীর্ঘ শিক্ষাজীবনে তিনি অসংখ্য আলোকিত মানুষ গড়ার কারিগর হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুর সংবাদে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি জামাতাসহ চার কন্যা, নাতি-নাতনি, অসংখ্য আত্মীয়-স্বজন ও অগণিত গুণগ্রাহী রেখে গেছেন।পারিবারিক সূত্রে জানানো গেছে, আজ বাদ আসর বেলকুচি সরকারি কলেজ মাঠে প্রবীণ এই শিক্ষাবিদের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শ...
সাংবাদিকদের মাঝে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করল বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি
সর্বশেষ, সারাদেশ

সাংবাদিকদের মাঝে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করল বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড (Free Press Unlimited) ও আর্টিকেল নাইন্টিন (ARTICLE 19)-এর সহযোগিতায় গঠিত বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (BJPC)-এর উদ্যোগে পেশাগত ঝুঁকিতে থাকা সাংবাদিকদের মাঝে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করা হয়েছে।শনিবার (১ আগস্ট) খুলনার একটি সুপরিচিত পার্কে সংগঠনটির বার্ষিক পিকনিক, মতবিনিময় সভা এবং সাংবাদিকদের মাঝে নিরাপত্তা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত পেশাদার সাংবাদিকদের মধ্যে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করা হয়।আয়োজকরা জানান, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের প্রায়ই নানা ধরনের ঝুঁকি ও প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়। সেই বাস্তবতা বিবেচনায় রেখে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও তাদের পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে...
৬৮টি মোমবাতির আলোয় ছিটমহল বিনিময়ের ১১তম বর্ষপূর্তি উদযাপন
সর্বশেষ, সারাদেশ

৬৮টি মোমবাতির আলোয় ছিটমহল বিনিময়ের ১১তম বর্ষপূর্তি উদযাপন

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||রাত তখন ১২টা ১ মিনিট। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কালিরহাট বাজারে একে একে জ্বলে ওঠে ৬৮টি মোমবাতি। প্রতিটি মোমবাতি বহন করছে রাষ্ট্রহীনতার ৬৮ বছরের দীর্ঘ অন্ধকার জীবনের স্মৃতি। বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময়ের ১১তম বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাতে মোমবাতি প্রজ্বালন ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন করেন সাবেক ছিটমহল দাসিয়ারছড়াসহ আশপাশের বাসিন্দারা।পরে দাসিয়ারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মো. সোহেল হোসনাইন কায়কোবাদ।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "ছিটমহল বিনিময়ের মাধ্যমে মানুষ রাষ্ট্রীয় পরিচয় ও ভোটাধিকার পেয়েছে, বিদ্যুৎসহ বিভিন্ন সর...
খুলনায় মাথায় গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় মাথায় গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি, (খুলনা) ||খুলনা নগরীতে দুর্বৃত্তদের গুলিতে মো. ইসমাইল (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে নগরীর দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ইসমাইল ওই এলাকার শাজাহানের ছেলে।স্থানীয়দের ভাষ্য ও পুলিশের প্রাথমিক তথ্যমতে, রাতের দিকে ইসমাইল এলাকায় অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি তার মাথায় বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থল ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত এবং ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত শুর...
অপপ্রচারের প্রতিবাদে বদলগাছীতে যুবদল নেতার সংবাদ সম্মেলন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

অপপ্রচারের প্রতিবাদে বদলগাছীতে যুবদল নেতার সংবাদ সম্মেলন

|| মোঃ সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছীতে ফেসবুকের ভুয়া আইডি (ফেক পেজ/আইডি) থেকে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা যুবদলের নেতারা।শুক্রবার (৩১ জুলাই) দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মুনিমুল ইসলাম মুন্না।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, "গত ৩০ জুলাই (বৃহস্পতিবার) 'বদলগাছী মিডিয়া' নামের একটি ফেক আইডি থেকে আমার ছবি ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সম্পূর্ণ মিথ্যা ও মানহানিকর পোস্ট করা হয়। বদলগাছী উপজেলায় এ ধরনের কোনো ঘটনার অস্তিত্বই ছিল না। মূলত রাজনৈতিক ও সামাজিকভাবে আমাকে এবং উপজেলা যুবদলকে হেয় প্রতিপন্ন করতেই পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালানো হয়েছে।"তিনি আরও জানা...