Monday, October 5

সর্বশেষ

কাল থেকেই কাঁচামরিচ আমদানি শুরু: কৃষিমন্ত্রী
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

কাল থেকেই কাঁচামরিচ আমদানি শুরু: কৃষিমন্ত্রী

|| অর্থ ও বাণিজ্য ডেস্ক ||কাঁচামরিচের মূল্য স্থিতিশীল রাখতে আমদানির ওপর বিদ্যমান কর কমানোর পাশাপাশি আমদানির অনুমতি দেওয়া হয়েছে। আগামীকাল সোমবার থেকেই এই আমদানি কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।রবিবার (২ আগস্ট) রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শনে গিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে কৃষিমন্ত্রী এ কথা জানান। তিনি আশা প্রকাশ করেন, আমদানি শুরু হলে আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যে কাঁচামরিচের দাম সাধারণ মানুষের সহনীয় পর্যায়ে নেমে আসবে।বাজার পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম উপস্থিত ছিলেন। তাঁরা বাজারের ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলে নিত্যপণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতির খোঁজখবর নেন।বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, "ভো...
উত্তর কোরিয়া ম্যাচ দিয়ে বাংলাদেশের এশিয়ান গেমস শুরু
খেলাধুলা, সর্বশেষ

উত্তর কোরিয়া ম্যাচ দিয়ে বাংলাদেশের এশিয়ান গেমস শুরু

|| স্পোর্টস ডেস্ক ||এশিয়ান গেমসের নারী ফুটবল ইভেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ও সূচি নির্ধারিত হয়েছে। আগামী ১৪ সেপ্টেম্বর শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আসরে নিজেদের অভিযান শুরু করবে ঋতুপর্ণা চাকমাদের বাংলাদেশ দল।এর আগে আসরের গ্রুপ পর্ব চূড়ান্ত হলেও সম্প্রতি পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হয়েছে। টুর্নামেন্টে 'সি' গ্রুপে লড়বে বাংলাদেশ, যেখানে বাকি দুই প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার।সূচি অনুযায়ী, উত্তর কোরিয়ার মুখোমুখি হওয়ার পর ১৭ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে কোচ পিটার জেমস বাটলারের শিষ্যরা। এরপর ২০ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিয়ানমারের মুখোমুখি হবে বাংলাদেশ। এবারের আসরে বাংলাদেশের প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে।এশিয়ান গেমসে নারী ফুটবল দলের আগের অভিজ্ঞতা খুব একটা সুবিধাজনক নয়। ২০২২ স...
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা

|| অর্থ ও বাণিজ্য ডেস্ক ||ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।রবিবার (২ আগস্ট) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে নতুন এই দর পুনর্বিন্যাসের কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই দাম আজ রবিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।এর আগে গত জুলাই মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। সেখান থেকে চলতি মাসে মূল্য বৃদ্ধি পেয়ে ১ হাজার ৫৯৮ টাকায় পৌঁছাল।...
৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ৫ শতাংশ কর ছাড়
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ৫ শতাংশ কর ছাড়

|| অর্থ ও বাণিজ্য ডেস্ক ||করদাতাদের স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করতে নির্ধারিত সময়ে আয়কর রিটার্ন দাখিলে ৫ শতাংশ পর্যন্ত কর প্রণোদনার ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।রবিবার (২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, আয়কর আইন ২০২৩-এর নতুন বিধান অনুযায়ী ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে স্বাভাবিক ব্যক্তি (Individual) ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতারা আয়কর রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ওপর ৫ শতাংশ (সর্বোচ্চ ২৫ হাজার টাকা) কর ছাড় বা প্রণোদনা পাবেন। তবে ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দাখিলের ক্ষেত্রে এই প্রণোদনা প্রযোজ্য হবে না।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ওপর ২ শতাংশ অথবা ৩ হাজার টাকা (যেটি বেশি) অতিরিক্ত কর দিতে হবে। আর ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত দাখিল করলে ৫ শতাং...
চিলমারীতে ৪০ বছরের পুরনো জরাজীর্ণ ব্রীজ যেন মরণফাঁদ
সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে ৪০ বছরের পুরনো জরাজীর্ণ ব্রীজ যেন মরণফাঁদ

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) দুধকুমার বিল খালের (স্থানীয়ভাবে 'নালা') ওপর নির্মিত ৪০ বছরের পুরনো নালাপাড় ব্রিজটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ হয়ে পড়েছে। চিলমারী-কুড়িগ্রাম কেসি রোড সংলগ্ন এই গুরুত্বপূর্ণ বাইপাস সড়কের ব্রিজটি দিয়ে প্রতিদিন চিলমারী ও উলিপুর উপজেলার হাজার হাজার মানুষ আতঙ্কের মধ্য দিয়ে চলাচল করছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৮৮ সালে নির্মিত এই ব্রিজটির মূল গার্ডার ও মাঝের অংশে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। দীর্ঘদিন সংস্কার না করায় এর দুই পাশের সুরক্ষাবেষ্টনী বা রেলিং ভেঙে খালে বিলীন হয়ে গেছে। ওপরের পলেস্তারা খসে রড বেরিয়ে পড়ায় রাতের বেলা যাতায়াত অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। চরম ঝুঁকিপূর্ণ হওয়ায় বর্তমানে রিকশা, ভ্যান বা অটোরিকশা ছাড়া সব ধরনের ভারী যান চলাচল বন্ধ রয়েছে।বালাবাড়ী...
শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গার পর সেনা ও কমান্ডো মোতায়েন
আন্তর্জাতিক, সর্বশেষ

শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গার পর সেনা ও কমান্ডো মোতায়েন

|| আন্তর্জাতিক ডেস্ক ||শ্রীলঙ্কার একটি অতিরিক্ত বন্দীভর্তি কারাগারে ভয়াবহ দাঙ্গার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক শত সেনাসদস্য ও এলিট কমান্ডো মোতায়েন করা হয়েছে। সহিংস এ ঘটনায় একজন বন্দী নিহত এবং আরো অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।রবিবার (২ আগস্ট) শ্রীলঙ্কার পুলিশের উপ-মহাপরিদর্শক সঞ্জীবা মেদাওয়াত্তে জানান, রাজধানী কলম্বোর উপকণ্ঠে অবস্থিত মাহারা কারাগারের ভেতরে শনিবার রাতে বন্দীরা হট্টগোল ও তাণ্ডব শুরু করে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।কারাগারের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, "শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং বন্দীদের নিজ নিজ সেলে পাঠাতে আমরা সশস্ত্র বাহিনী ও স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) সাহায্য নিয়েছি।"পুলিশ কর্মকর্তা মেদাওয়াত্তে আরো জানান, তাণ্ডব চালিয়ে মাহারা কারাগারের বন্দীরা ভেতরের রান্নাঘর, হাসপাতাল, নবনির্মিত একটি পুনর্বাসন ভবন এবং কারিগরি প্রশিক্...
বদলগাছীতে যুবদল নেতার প্রভাবে বেপরোয়া গাছ কাটার অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, আবহাওয়া ও পরিবেশ, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে যুবদল নেতার প্রভাবে বেপরোয়া গাছ কাটার অভিযোগ

|| নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নে কোনো প্রকার প্রশাসনিক অনুমতি ছাড়াই রাস্তার পাশের মূল্যবান গাছ কেটে ফেলার দুটি পৃথক ঘটনা ঘটেছে। স্থানীয় রাজনৈতিক প্রভাব ও নিয়মনীতির তোয়াক্কা না করে গাছগুলো কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বিলাশবাড়ী ইউনিয়নের ভগবানপুর গ্রামে ক্ষমতার প্রভাব খাটিয়ে রাস্তার পাশের একটি বড় মেহগনি গাছ কেটে ফেলা হয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় যুবদল নেতা ইনসান হোসেনের ইশারায় সুমন হোসেন নামের এক ব্যক্তি তাঁর বাড়ির সামনের রাস্তার পাশে থাকা ওই মেহগনি গাছটি কেটে ফেলেন। রাজনৈতিক প্রভাবের কারণে স্থানীয় কেউ এতে বাধা দেওয়ার সাহস পাননি।এদিকে একই ইউনিয়নের পারসোমবাড়ী বাজারের উত্তর দিকে রাস্তার পাশে থাকা আরও একটি মূল্যবান গাছ কেটে ফেলা হয়েছে। স্থানীয়রা জানান, কাবিল নামের এক ব্যক্তি সম্পূর্ণ বেআইনিভাবে সরকারি বা ...
ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় বিএনপি: মির্জা ফখরুল
জাতীয়, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় বিএনপি: মির্জা ফখরুল

|| কাইয়ুম হোসেন | ঠাকুরগাঁও প্রতিনিধি ||বিএনপি দেশে ন্যায়বিচার, আইনের শাসন ও সামাজিক ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রবিবার (২ আগস্ট) দুপুর ২টায় ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিএনপি মহাসচিব বলেন, "বাংলাদেশে এক দীর্ঘ সংগ্রামের পর ফ্যাসিস্ট শাসনব্যবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে সক্ষম হয়েছি। এর মধ্য দিয়ে নতুন এক সম্ভাবনার সৃষ্টি হয়েছে, আর তা হলো গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করা।"তিনি আরও বলেন, "গণতন্ত্র চর্চা অব্যাহত থাকলে রাষ্ট্রের অন্যান্য কাজগুলোও সহজ হয়ে যায়। বিচারাঙ্গনকে যদি সত্যিকার অর্থে প্রভাবমুক্ত রাখা যায়, তবে সাধারণ নাগরিকরা তার সুফল পাবে। একইভাবে দক্ষ প্রশাসন ও কার্যকর সংসদীয় কমিটির মাধ...
শিশুদের মেধা বিকাশে দুধ-ডিম খাওয়ানোর আহ্বান মানিকগঞ্জ জেলা প্রশাসকের
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

শিশুদের মেধা বিকাশে দুধ-ডিম খাওয়ানোর আহ্বান মানিকগঞ্জ জেলা প্রশাসকের

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা বলেন, "বাচ্চার মেধা বিকাশের জন্য নিয়মিত দুধ ও ডিম খাওয়ান। চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও পারিবারিক পুষ্টি নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে প্রোটিনসমৃদ্ধ খাবার যেমন দুধ ও ডিমের কোনো বিকল্প নেই।"রবিবার (২ আগস্ট) সকাল ১১টায় মানিকগঞ্জের সাটুরিয়ায় খামারিদের মাঝে প্রাণী ও গো-খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ৩ হাজার ৭ শত সুবিধাভোগী খামারির মাঝে প্রাণী ও গো-খাদ্য বিতরণ করা হয়। 'মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প'-এর ...
নাগেশ্বরীতে ৩২ পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ৩২ পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎নাগেশ্বরীতে ৩২টি পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রণমেন্টাল স্যানিটেশন প্রকল্পের আওতায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) নাগেশ্বরী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পৌরসভার আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এই দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়।‎‎উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এইচ. এম. খোদাদাদ হোসেনের সভপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সাংসদ মোঃ আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও অত্র প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মোঃ আবু জাকারিয়া, সহকারী প্রকৌশলী এইচএম শাহীন, সোসাল ডেভেলপমেন্ট কর্মকর্তা মোঃ বাবুল আক্তার ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌ...