বুধবার, জুলাই ৮

সর্বশেষ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: তৃণমূল-বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই
আন্তর্জাতিক, সর্বশেষ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: তৃণমূল-বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই

|| আন্তর্জাতিক ডেস্ক ||ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রাথমিক ফলাফলে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হাড্ডাহাড্ডি লড়াইয়ের চিত্র ফুটে উঠেছে। আনন্দবাজার পত্রিকার সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত পাওয়া প্রাথমিক ট্রেন্ড বা প্রবণতায় তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমানে সমানে লড়ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মোট আসনের মধ্যে তৃণমূল এগিয়ে রয়েছে ১২৮টি আসনে এবং বিজেপি ১২৫টি আসনে এগিয়ে রয়েছে। এছাড়া কংগ্রেস ২টিতে, সিপিএম ১টিতে এবং অন্যান্যরা ১টি আসনে এগিয়ে আছে।পশ্চিমবঙ্গের ২৯৪ সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ ম্যাজিক ফিগার হলো ১৪৮টি আসন। এর আগে গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ২৯৪টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে নির্বাচনী অনিয়মের অভিযোগে কমিশন একটি আসনের ভোট বাতিল করায় আজ মোট ২৯৩টি আসনে ভোট গণনা চলছে।উল্লেখ্য, সর্বশে...
সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৪৫ হাজার বাংলাদেশি হজযাত্রী, ৭ জনের মৃত্যু
ধর্ম ও দর্শন, সর্বশেষ

সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৪৫ হাজার বাংলাদেশি হজযাত্রী, ৭ জনের মৃত্যু

|| আলোকিত দৈনিক ডেস্ক ||পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১১৩টি হজ ফ্লাইটে মোট ৪৪ হাজার ৯৫৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪০ হাজার ৮৮৪ জন হজযাত্রী রয়েছেন।আজ সোমবার (৪মে) সকালে হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে হজে গিয়ে এখন পর্যন্ত ৭ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে বুলেটিনে জানানো হয়েছে, যাদের মধ্যে ৫ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা যান।হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫২টি ফ্লাইটে ২১ হাজার ৩০১ জন, সৌদি এয়ারলাইন্সের ৪১টি ফ্লাইটে ১৫ হাজার ৪২৫ জন এবং ফ্লাইনাসের ২০টি ফ্লাইটে ৮ হাজার ২২৯ জন যাত্রী সৌদি আরবে গেছেন। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ...
আটলান্টিকে প্রমোদতরীতে ছড়াল ‌বিরল ভাইরাস, ৩ জনের মৃত্যু
আন্তর্জাতিক, সর্বশেষ, স্বাস্থ্য

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়াল ‌বিরল ভাইরাস, ৩ জনের মৃত্যু

|| আন্তর্জাতিক ডেস্ক ||আটলান্টিক মহাসাগরে ভ্রমণরত একটি বিলাসবহুল প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে বিরল হান্টাভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রমোদতরীটিতে ইতোমধ্যে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই তথ্য নিশ্চিত করে পুরো ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অন্যান্য যাত্রীদের সুরক্ষায় আন্তর্জাতিকভাবে জরুরি সমন্বয় শুরু হয়েছে।সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে আফ্রিকার কেপ ভার্দের উদ্দেশ্যে রওনা হওয়া ‘এমভি হন্ডিয়াস’ নামের ওই প্রমোদতরীতে এই ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে। ডব্লিউএইচও জানিয়েছে, মৃতদের মধ্যে অন্তত একজনের শরীরে এই বিরল হান্টাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। আক্রান্তদের মধ্যে আরও তিনজন মারা গেছেন এবং একজন বর্তমানে দক্ষিণ আফ্রিকায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন র...
আজ দুপুর ১টার মধ্যে ৮ জেলায় কালবৈশাখীর আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

আজ দুপুর ১টার মধ্যে ৮ জেলায় কালবৈশাখীর আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

|| আলোকিত দৈনিক ডেস্ক ||দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে আজ সোমবার (৪ মে) দুপুরের মধ্যে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়া অধিদপ্তরের আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে এই অঞ্চলের নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এদিকে, গত রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভা...
খুলনা সিটি করপোরেশনে ইজিবাইক লাইসেন্স নবায়ন কার্যক্রমের উদ্বোধন
সর্বশেষ, সারাদেশ

খুলনা সিটি করপোরেশনে ইজিবাইক লাইসেন্স নবায়ন কার্যক্রমের উদ্বোধন

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা সিটি করপোরেশনের আওতাধীন যাত্রীবাহী ও পণ্যবাহী ইজিবাইকের ২০২৫-২০২৬ অর্থবছরের লাইসেন্স নবায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এ কার্যক্রমের উদ্বোধন করেন। যার কার্যক্রম রবিবার থেকে কার্যকর করা হয়।করপোরেশন সূত্রে জানা গেছে, ৩ মে থেকে শুরু হওয়া এই নবায়ন কার্যক্রম আগামী ৩১ মে পর্যন্ত চলবে। প্রতিটি যাত্রীবাহী ও পণ্যবাহী ইজিবাইকের লাইসেন্স নবায়ন ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা।লাইসেন্স নবায়নের জন্য চালক ও মালিকদের নিজ নিজ ব্লু-বুক এবং আরএফআইডি কার্ড প্রদর্শন করে খুলনা সিটি করপোরেশনের লাইসেন্স শাখা থেকে বিল কপি সংগ্রহ করতে হবে। পরে ইসলামী ব্যাংক খুলনা মহানগরীর নির্ধারিত শাখায় টাকা জমা দিয়ে অফিস কপি প্রদর্শনের মাধ্যমে লাইসেন্স শাখা থেকে ব্লু-বুক নবায়ন সম্পন্ন করতে হবে।এ ক...
কুষ্টিয়ায় ইসলামী ঐক্য আন্দোলনের মাসিক বৈঠক সম্পন্ন, ৭ মে তালিম ও তারবিয়াত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

কুষ্টিয়ায় ইসলামী ঐক্য আন্দোলনের মাসিক বৈঠক সম্পন্ন, ৭ মে তালিম ও তারবিয়াত

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার নিয়মিত মাসিক বৈঠক সম্পন্ন হয়েছে। গত শনিবার (২ মে) কুষ্টিয়া জেলা শহরস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন ইসলামী ঐক্য আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র নায়েবে আমীর সাইফুল ইসলাম সায়েম। জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেনের প্রাণবন্ত সঞ্চালনায় বৈঠকে জেলা শাখার বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা করার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে আগামী ৭ মে (বৃহস্পতিবার) বাদ মাগরিব থেকে সারারাতব্যাপী একটি বিশেষ তালিম ও তারবিয়াত প্রোগ্রাম আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।সংগঠন সূত্রে জানা গেছে, এই তালিম ও তারবিয়াত প্রোগ্রামটি স্থানীয় দারুল আসফাক আল ইসলামিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হবে। কুষ্টিয়া জেলাকে ইসলামী আদর্শে উজ্জীবিত করার লক্ষ্যে ...
বদলগাছীতে বিষাক্ত সাপের দংশনে ৭ বছরের শিশু শিক্ষার্থীর মৃত্যু
সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে বিষাক্ত সাপের দংশনে ৭ বছরের শিশু শিক্ষার্থীর মৃত্যু

|| সারোয়ার হোসেন অপু | নওগাঁ প্রতিনিধি ||নওগাঁর বদলগাছী উপজেলায় সাপের দংশনে তামিম হোসেন (৭) নামের শিশু শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) দুপুরে উপজেলার বিষ্ণুপুর গ্রামে নানাবাড়িতে বেড়াতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।নিহত তামিম হোসেন উপজেলার সোহাসা গ্রামের সৌদি প্রবাসী রাসেলের একমাত্র ছেলে। সে সোহাসা সরকারি সূর্যমুখী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।স্থানীয় সূত্রে জানা যায়, তামিম নানাবাড়ি বিষ্ণুপুর গ্রামে বেড়াতে গিয়ে বাড়ির পাশের পটল ক্ষেতে খেলছিল। এ সময় হঠাৎ একটি বিষধর সাপ তাকে দংশন করে। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে নওগাঁ সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।মৃত্যুর সত্যতা নিশ্চিত করে...
সরকার ঘোষিত মাদকে ‘জিরো টলারেন্স’: মানিকগঞ্জে ৯৪ পিস ইয়াবাসহ আটক ২
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সরকার ঘোষিত মাদকে ‘জিরো টলারেন্স’: মানিকগঞ্জে ৯৪ পিস ইয়াবাসহ আটক ২

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তব প্রতিফলন যেন শুরু হলো মানিকগঞ্জ থেকেই। শনিবার (২ মে) দিবাগত রাতে মানিকগঞ্জে অভিযান চালিয়ে ৯৪ পিস ইয়াবাসহ এক শিক্ষানবিস আইনজীবীসহ ২ জনকে আটক করা হয়েছে।জানা গেছে, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীদের সহযোগিতায় অভিযুক্ত ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়। পরে তার কাছে তল্লাশি চালিয়ে ৯৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে পুলিশে সোপর্দ করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, আটক ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই গোপনে মাদক সংশ্লিষ্ট কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ ছিল। বিষয়টি নজরে আসার পর ছাত্রদলের সদস্যরা সতর্ক অবস্থান নিয়ে তাকে চিহ্নিত করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন।ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের দাবি, মাদকের বিরুদ্ধে ...
দেশের নানামুখী সংকট মোকাবিলায় সরকারকে কার্যকরি পদক্ষেপ নিতে হবে: ইসলামী ঐক্য আন্দোলন
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

দেশের নানামুখী সংকট মোকাবিলায় সরকারকে কার্যকরি পদক্ষেপ নিতে হবে: ইসলামী ঐক্য আন্দোলন

|| নিজস্ব প্রতিবেদক ||দেশের বর্তমান প্রেক্ষাপটে আইন-শৃঙ্খলার অবনতি রোধ, দুর্নীতি দূরীকরণ, দ্রব্যমূল্য ও জ্বালানির বাজার নিয়ন্ত্রণ এবং জলাবদ্ধতা নিরসনসহ নানামুখী সংকট দূরীকরণে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী ঐক্য আন্দোলন। একই সঙ্গে বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত রাষ্ট্রীয় ভর্তুকি ও সহায়তা দেওয়ার দাবি জানানো হয়েছে।শুক্রবার (১ মে) বিকেল ৪টায় রাজধানীর পুরানা পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘মজলিসে আমল’-এর নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির স্বাগত বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মাদ রুহুল আমীন এসব কথা বলেন।সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মাদ রুহুল আমীন বলেন, “বর্তমানে দেশের আইন-শৃঙ্খলার মারাত্মক অবনতি ঘটছে। সর্বত্র সুদ, ঘুষ ও দুর্নীতির বিস্তার জনজীবনকে অতিষ্ঠ ...
আজকের মুদ্রা বিনিময় হার
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

আজকের মুদ্রা বিনিময় হার

|| আলোকিত দৈনিক ডেস্ক ||বিশ্বের অনেক দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনদিন বাড়ছে। এই বাণিজ্য চালিয়ে যেতে মুদ্রা বিনিময়ের পরিমাণও বাড়ছে।  লেনদেনের সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার আজ রবিবার বিনিময় হার : বৈদেশিক মুদ্রার নাম – বাংলাদেশি টাকাইউএস ডলার – ১২২ টাকা ৭৫ পয়সাইউরো – ১৪২ টাকা ২৪ পয়সাপাউন্ড – ১৬৩ টাকা ৩০ পয়সাভারতীয় রুপি – ১ টাকা ৩১ পয়সাসিঙ্গাপুরি ডলার – ৯৫ টাকা ৬১ পয়সামালয়েশিয়ান রিঙ্গিত – ৩০ টাকা ৩৮ পয়সাসৌদি রিয়াল – ৩২ টাকা ৬১ পয়সাকুয়েতি দিনার – ৩৯৫ টাকা ৭৭ পয়সাঅস্ট্রেলিয়ান ডলার – ৮৫ টাকা ০১ পয়সা(সূত্র: গুগল) *যে কোনো সময় মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে।...