Sunday, October 4

সর্বশেষ

আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের নতুন ‘সাইবার সিকিউরিটি ইউনিট’
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের নতুন ‘সাইবার সিকিউরিটি ইউনিট’

|| আলোকিত দৈনিক ডেস্ক ||সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে আগামী সপ্তাহেই পৃথক ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ গঠনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।শনিবার (২৬ সেপ্টেম্বর) 'পুলিশ সপ্তাহ ২০২৬' উপলক্ষে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের (অ্যাডিশনাল আইজিপি) নেতৃত্বে নতুন এই ইউনিট পরিচালিত হবে। পদটি পুলিশ সদর দপ্তরে বিদ্যমান না থাকলে তা নতুন করে সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নতুন এই ইউনিটের কর্মপরিধি ও কাঠামো তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, বিভাগ, মেট্রোপলিটন ও জেলা পর্যায়েও এর শাখা সম্প্রসারণ করা হবে। থানা ও জেলা পর্যায়ের দফতরগুলোতে থাকবে আধুনিক যন্ত্রপাতি। এ ছাড়া জটিল সাইবার অপরাধ অনুসন্ধানের জন্য আধুনিক ফরেনসিক ল্যাবসহ প্রয়োজনীয় অন্যান্য...
জাতিসংঘ সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী
জাতীয়, সর্বশেষ

জাতিসংঘ সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

|| আলোকিত দৈনিক ডেস্ক ||জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে পাঁচ দিনের সফল নিউইয়র্ক সফর সমাপ্ত করে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট স্থানীয় সময় রাত ১১টা ১৯ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সফরসঙ্গী হিসেবে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সাথে রয়েছেন। ফ্লাইটটি দুবাই হয়ে আগামী ২৭ সেপ্টেম্বর সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।এবারের সফরে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো বাংলায় ভাষণ প্রদান করেন। ২৪ সেপ্টেম্বর দেওয়া সেই ভাষণে তিনি বৈশ্বিক শান্তি, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, মানবিক সংকট ও রোহিঙ্গা সংকটসহ নান...
তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ইসলামী ঐক্য আন্দোলনের বিক্ষোভ
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ইসলামী ঐক্য আন্দোলনের বিক্ষোভ

|| নিজস্ব প্রতিবেদক ||তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে দাম জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবিতে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী ঐক্য আন্দোলন।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ জুমআ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “একদিকে সাধারণ মানুষ যখন নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা, অন্যদিকে রাতারাতি লিটার প্রতি জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়িয়ে দিয়ে জনগণের ওপর মড়ার ওপর খাঁড়ার ঘা বসানো হয়েছে। তেলের এই চড়া মূল্যের অজুহাতে পরিবহন ভাড়াসহ প্রতিটি পণ্যের দাম এখন আকাশচুম্বী। অ...
শিবালয়ে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

শিবালয়ে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ২ হাজার পিস ইয়াবাসহ জাহানারা খাতুন (৪১) নামে এক নারীকে আটক করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার তেওতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জমদুয়ারা গ্রাম এলাকায় স্থানীয়রা তাকে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।আটক জাহানারা খাতুন পাবনা জেলার সাঁথিয়া থানার কাশিনাথপুর গ্রামের সরেমানের স্ত্রী। বর্তমানে তিনি পাবনার সুজানগর থানার নাজিরগঞ্জ এলাকায় বসবাস করেন বলে জানা গেছে।স্থানীয়দের দাবি, জাহানারা খাতুনকে প্রায়ই জমদুয়ারা এলাকায় দেখা যেত। তাদের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকার ইদ্রিসের ছেলে ইন্না মিয়ার কাছে মাদকের চালান সরবরাহ করে আসছিলেন। শুক্রবার ইন্না মিয়ার বাড়ির সামনে তাকে দেখতে পেয়ে স্থানীয়রা আটক করেন। পরে তাকে আশ্রয়ণ প্রকল্প এলাকায় নিয়ে গিয়ে পুলিশকে খবর দেওয়া হয়।পুল...
বানারীপাড়ায় শালিস মিমাংসার পরও মামলা, আ. লীগ নেতা মঞ্জুর বিরুদ্ধে হয়রানির অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বানারীপাড়ায় শালিস মিমাংসার পরও মামলা, আ. লীগ নেতা মঞ্জুর বিরুদ্ধে হয়রানির অভিযোগ

|| বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||বরিশালের বানারীপাড়ায় জমি সংক্রান্ত বিরোধ ও স্থানীয় শালিস মীমাংসার পরও এক প্রবাসী পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লার বিরুদ্ধে। এছাড়া রাজনৈতিক ফায়দা লুটতে প্রবাসীদের পরিবারকে মিথ্যা রাজনৈতিক ট্যাগ দেওয়া এবং তার বিরুদ্ধে সরকারি সম্পত্তি বেচাকেনাসহ স্বজনদের জমি দখলের অভিযোগ এনেছেন ভুক্তভোগীরা।অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বানারীপাড়ার জেএল ৪২ নম্বর খতিয়ানের এসএ ৫৯৪ ও ৫৯১ (হাল ৫৯৭ ও ৫৮৯) দাগে ২৪ শতাংশ সম্পত্তি ক্রয় করেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. আলী হোসেন মোল্লা। একই দাগে দুটি দলিলে সাব-কবলা মূলে ৩১ শতক জমি ক্রয় করেন প্রতিবেশী গোলাম সালেহ মঞ্জু মোল্লা। দীর্ঘদিন ধরে এই জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। ভুক্তভোগী পরিবারের দ...
সুবিপ্রবি’র উন্নয়ন নিয়ে ইউজিসি চেয়ারম্যানের সাথে কৌশলগত সংলাপ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সুবিপ্রবি’র উন্নয়ন নিয়ে ইউজিসি চেয়ারম্যানের সাথে কৌশলগত সংলাপ

|| নিজস্ব প্রতিবেদক ||সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) ভবিষ্যৎ উন্নয়ন ও সার্বিক অগ্রগতির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের সঙ্গে এক কৌশলগত সংলাপ (Strategic Dialogue) অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। বক্তব্যকালে তিনি বিশ্ববিদ্যালয়টির শিক্ষা, গবেষণা ও ভৌত অবকাঠামোগত উন্নয়নের নানা দিক তুলে ধরে একটি আধুনিক ও মানসম্মত বিশ্ববিদ্যালয় গড়ে তোলার বিষয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাকির হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংলাপে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর সরকার এবং ইডেন মহিলা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শায়লা ন...
বরিশালে এনসিপির মশাল মিছিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বরিশালে এনসিপির মশাল মিছিল

|| আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি এবং চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল জেলা ও মহানগর শাখা।বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরিশাল জেল গেট এলাকা থেকে এনসিপি বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক আসিফ আলীর নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী মশাল নিয়ে মিছিল শুরু করেন। পরে তারা নগরীর টাউন হল চত্বরে অপেক্ষমাণ জেলা ও মহানগরের অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে একত্রিত হন। সেখান থেকে সম্মিলিতভাবে একটি বিক্ষোভ মশাল মিছিল বের করা হয়।মিছিলে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি বন্ধ, জনদুর্ভোগ কমানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।মিছিলে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল জেলার আহ্বায়ক আবু সাইদ মুসা, সদস্...
আমড়াগাছিয়ায় চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী ইঞ্জি. মাহীন হাদী
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

আমড়াগাছিয়ায় চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী ইঞ্জি. মাহীন হাদী

|| মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ৩ নং আমড়াগাছিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয়ভাবে তৎপরতা বাড়ছে। এরই মধ্যে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় এসেছেন ইঞ্জিনিয়ার মো. মাহীন হাদী। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততার পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার কথা তুলে ধরে তিনি দলীয় মূল্যায়নের প্রত্যাশা জানিয়েছেন।ইঞ্জিনিয়ার মাহীন হাদী বর্তমানে মির্জাগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। একই সঙ্গে তিনি মির্জাগঞ্জ উপজেলা ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির আহ্বায়ক এবং মির্জাগঞ্জ ফাউন্ডেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে বলে তিনি জানিয়েছেন।চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশা প্রসঙ্গে মাহীন হাদী বলেন, দলীয় সিদ্ধান্...
সলঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় আওয়ামী লীগ, জামায়াত ও এনসিপির দেশবিরোধী অপতৎপরতা, বিশৃঙ্খলা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সলঙ্গা থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকারের নেতৃত্বে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সলঙ্গা থানা মোড়ে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে সমাপনী বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার। তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করতে অপশক্তিগুলো বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। রাজপথে ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে তাদের এসব ষড়যন্...
বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা টেকসই উন্নয়নের চালিকাশক্তি: রাষ্ট্রপতি
জাতীয়, সর্বশেষ

বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা টেকসই উন্নয়নের চালিকাশক্তি: রাষ্ট্রপতি

|| নিজস্ব প্রতিবেদক ||দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানসম্পন্ন ও উদ্ভাবনী শিক্ষা এবং গবেষণার পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা টেকসই উন্নয়নের মূল চালিকাশক্তি।আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (সিইউএসটি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা ও গবেষণা-সক্ষমতা বৃদ্ধি করা অত্যন্ত প্রয়োজন। সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোকে যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা...