
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগেশ্বরী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সদস্য ডা. ইউনুছ আলী। বক্তব্যে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।
জেলা বিএনপির সদস্য ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বজলুর রশিদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শফিউল ইসলাম শফি এবং নাগেশ্বরী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক। এ ছাড়া উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
নাগেশ্বরী পৌর বিএনপির আহ্বায়ক আবুল কাশেম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন তানজিমুল ইসলাম কিরণ, আশরাফ হোসেন আপেল, জাহিদুল ইসলাম খান ও ইঞ্জিনিয়ার আব্দুল মোমেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন নাগেশ্বরী উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোখলেছুর রহমান। এ সময় মাহফুজার রহমান আপেল অনুষ্ঠান সঞ্চালনা করেন।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
