জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
|| অনলাইন ডেস্ক ||জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী হিসেবে এটিই হতে যাচ্ছে তাঁর প্রথম ভাষণ।বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টায় (স্থানীয় সময় বিকেল ৫টা) নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিতব্য অধিবেশনে তিনি ভাষণ দেবেন। নিউ ইয়র্কের ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল’ হোটেলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন।উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রী দেশের মানুষের আবেগ, অনুভূতি ও আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলা ভাষায় তাঁর বক্তব্য উপস্থাপন করবেন। এর মাধ্যমে তিনি তাঁর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পর একই পরিবারের তৃতীয় ব্যক্তি হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন।জাতিসংঘের এই সর্বোচ্চ বৈশ্বিক মঞ...










