Wednesday, October 7

সর্বশেষ

খুলনায় ডিউটিরত কনস্টেবলের মৃত্যু, প্রাথমিকভাবে আত্মহত্যার ধারণা
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

খুলনায় ডিউটিরত কনস্টেবলের মৃত্যু, প্রাথমিকভাবে আত্মহত্যার ধারণা

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় রেলওয়ে পুলিশ লাইনে ডিউটিরত এক পুলিশ কনস্টেবলের গুলিতে মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (১৮ এপ্রিল) ভোরে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার (২য় ফেজ) রেলওয়ে পুলিশ লাইনের অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় এ ঘটনা ঘটে।নিহত কনস্টেবল সম্রাট বিশ্বাস (বিপি নং: ৯৯১৮২১৪৯২৯)। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পদ্মবিলা গ্রামের বাসিন্দা শৈলেন বিশ্বাসের ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, ভোর ৪টা থেকে ৬টা পর্যন্ত তার ডিউটি নির্ধারিত ছিল। দায়িত্ব পালনকালে ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে তিনি নিজের ব্যবহৃত চাইনিজ রাইফেল মাথায় ঠেকিয়ে গুলি করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।ঘটনার খবর পেয়ে খুলনা রেলওয়ে পুলিশ ও খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)-এর সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে ঊর্ধ্বতন কর...
বদলগাছীতে ১০ বছরের শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে ১০ বছরের শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা

|| সারোয়ার হোসেন অপু | নওগাঁ প্রতিনিধি ||নওগাঁর বদলগাছী উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ এবং ৮ বছরের আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।এই ঘটনায় প্রতিবেশী এক বৃদ্ধের বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী শিশুর বাবা।বর্তমানে শিশুটি গুরুতর অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।ঘটনাটি ঘটেছে উপজেলার কোলা ইউনিয়নের হুদ্রাকুড়ি গ্রামে।অভিযুক্ত ব্যক্তির নাম মোঃ আব্দুস সাত্তার (৬০)। তিনি একই গ্রামের মৃত কাদির উদ্দিন সরদারের ছেলে।পরিবার ও এজাহার সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল দুপুরে ভুক্তভোগী শিশুর মা বাড়ির পাশে মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন এবং বাবা রাজমিস্ত্রির কাজে জয়পুরহাটে ছিলেন।এই সুযোগে প্রতিবেশী বৃদ্ধ আব্দুস সাত্তার বিস্কুট ও আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ওই শিশু (১০) এবং তার খেলার সঙ্গী (৮) অপর এক শিশুকে নিজের পরিত্যক্...
নাগেশ্বরীতে নববর্ষ উপলক্ষে বৈশাখী মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত‎‎
বিনোদন, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে নববর্ষ উপলক্ষে বৈশাখী মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত‎‎

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দকে। এ উপলক্ষে সাত দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।‎‎নববর্ষের আয়োজনের অংশ হিসেবে শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা জাসাসের আহবায়ক হাবিবুল হক মৃধা ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহিন শহীদের উপস্থাপনায় নাগেশ্বরী ভাওয়াইয়া একাডেমী নাগেশ্বরীর প্রতিষ্ঠাতা সভাপতি ও সংবাদকর্মী শফিকুল ইসলাম শফির পরিচালনায় একাডেমীর সংগীত শিক্ষক আব্দুল জলিলের সহযোগীতায় ভাওয়াইয়া একাডেমির শিল্পীদের পরিবেশনায় এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।‎সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ বেতার রংপুরের শিল্পী ভাওয়াইয়ানকন্যা আছমা খাতুন, রংপুর বেতারের ভাওয়াইয়া শিল্পী ও সাংবাদিক শফিকুল ...
রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় যুক্তরাষ্ট্রের
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় যুক্তরাষ্ট্রের

|| আলোকিত দৈনিক ডেস্ক ||রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে বাংলাদেশকে বড় ধরনের স্বস্তি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিদ্যমান নিষেধাজ্ঞা সত্ত্বেও আগামী ৬০ দিনের জন্য বাংলাদেশকে এই বিশেষ ছাড় দেওয়া হয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল থেকে শুরু হওয়া এই ছাড়ের মেয়াদ আগামী ৯ জুন পর্যন্ত বহাল থাকবে। এর আগে গত ১১ এপ্রিল যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে তাদের এই সিদ্ধান্তের কথা জানায়।উল্লেখ্য, গত ১২ মার্চ মার্কিন ট্রেজারি বিভাগ রুশ অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য সংক্রান্ত লেনদেনে প্রথম দফায় ৩০ দিনের ছাড় দিয়েছিল, যার মেয়াদ ১১ এপ্রিল শেষ হয়। মূলত মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ওই অঞ্চল থেকে জ্বালানি তেল আমদানিতে চরম অনিশ্চয়তা তৈরি হলে বিকল্প উৎস হিসেবে রাশিয়ার ওপর নির্ভর করার উদ্যোগ নেয় সরকার। তবে রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থাকায় আমদানি প্...
হরমুজ উন্মুক্ত ঘোষণার পর ইরানকে ‘ধন্যবাদ’ জানিয়ে যা বললেন ট্রাম্প
আন্তর্জাতিক, সর্বশেষ

হরমুজ উন্মুক্ত ঘোষণার পর ইরানকে ‘ধন্যবাদ’ জানিয়ে যা বললেন ট্রাম্প

|| আলোকিত দৈনিক ডেস্ক ||ইরানের পক্ষ থেকে কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৭ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই পদক্ষেপের প্রশংসা করেন।ট্রাম্প তার পোস্টে লিখেন, “ইরান এইমাত্র ঘোষণা করেছে যে, তাদের প্রণালি (হরমুজ) এখন সম্পূর্ণ উন্মুক্ত এবং জাহাজ চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত। ধন্যবাদ!”তবে এই ধন্যবাদ বার্তার কিছুক্ষণ পরেই ট্রুথ সোশ্যালে দেওয়া অন্য এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বেশ কঠোর অবস্থান ব্যক্ত করেন। তিনি স্পষ্ট করে দেন যে, হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত করা হলেও ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আপাতত শিথিল হচ্ছে না। ট্রাম্প বলেন, ইরানের সাথে চুক্তির প্রক্রিয়া শতভাগ সম্পন্ন না হওয়া পর্যন্ত এই অবরোধ কার্যকর ও বহা...
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছে বিএনপি
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছে বিএনপি

|| আলোকিত দৈনিক ডেস্ক ||ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করেছে বিএনপির মনোনয়ন বোর্ড। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল সোয়া ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই কার্যক্রম শুরু হয়। মনোনয়ন বোর্ডের এই সভায় সভাপতিত্ব করছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।দলীয় সূত্র মতে, মোট দুই দিনব্যাপী এই সাক্ষাৎকার প্রক্রিয়া চলবে। প্রথম দিন আজ রংপুর, রাজশাহী, বরিশাল, ফরিদপুর ও খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। আগামীকাল শনিবার বিকেল ৩টায় চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।সাক্ষাৎকার কার্যক্রম শুরুর আগে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আশাবাদ ব্যক্ত করে বলেন, দীর্ঘ দুঃসময় ও ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্রে যাদের ...
হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’ ঘোষণা করল ইরান
আন্তর্জাতিক, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’ ঘোষণা করল ইরান

|| আন্তর্জাতিক ডেস্ক ||দীর্ঘদিন ধরে চলা চরম উত্তেজনার অবসান ঘটিয়ে বিশ্ব অর্থনীতি ও বৈশ্বিক জ্বালানি খাতের জন্য বড় স্বস্তির বার্তা দিল ইরান। লেবানন ও ইসরায়েলের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতির প্রতি সম্মান জানিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিকে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ‘সম্পূর্ণ উন্মুক্ত’ ঘোষণা করেছে তেহরান। শুক্রবার (১৭ এপ্রিল) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক বার্তার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান।আব্বাস আরাঘচি তার পোস্টে স্পষ্ট করেন যে, লেবাননের পরিস্থিতির সঙ্গে সংহতি রেখেই এই ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, চলমান যুদ্ধবিরতির অবশিষ্ট সময় পর্যন্ত সকল বাণিজ্যিক জাহাজ এই প্রণালি দিয়ে কোনো বাধা ছাড়াই অবাধে যাতায়াত করতে পারবে। তবে জাহাজ চলাচলের ক্ষেত্রে নিরাপত্তার...
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হতে কতদিন লাগতে পারে?
আন্তর্জাতিক, সর্বশেষ

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হতে কতদিন লাগতে পারে?

|| আন্তর্জাতিক ডেস্ক ||যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে একটি স্থায়ী শান্তিচুক্তি চূড়ান্ত হতে অন্তত ছয় মাস সময় লাগতে পারে বলে ধারণা করছেন ইউরোপীয় ও উপসাগরীয় আরব দেশগুলোর নেতারা। বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এই দীর্ঘ সময় পর্যন্ত যুদ্ধবিরতি বজায় রাখার পক্ষে মত দিয়েছেন তারা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক অর্থনীতি ও খাদ্য সংকট এড়াতে দ্রুত হরমুজ প্রণালি খুলে দেওয়ার দাবি জানিয়েছেন বিশ্বনেতারা। তাদের আশঙ্কা, আগামী মাসের মধ্যে এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল শুরু না হলে বিশ্বজুড়ে ভয়াবহ খাদ্যসংকট দেখা দিতে পারে। বর্তমানে যুদ্ধের প্রভাবে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৯৯ ডলার ছাড়িয়েছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ৩৫ শতাংশ বেশি। উপসাগরীয় দেশগুলো চায়, স...
রাশেদ প্রধানের বাসার সামনে উত্তেজনা, পুলিশ হেফাজতে পিএস
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

রাশেদ প্রধানের বাসার সামনে উত্তেজনা, পুলিশ হেফাজতে পিএস

|| আলোকিত দৈনিক ডেস্ক ||প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের রাজধানীর মোহাম্মদপুরের বাসার সামনে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে একদল বিক্ষুব্ধ জনতা তার বাসভবনের সামনে অবস্থান নিলে এই পরিস্থিতির উদ্ভব হয়। এ সময় উত্তেজনাকর পরিস্থিতিতে উসকানিমূলক আচরণের অভিযোগে রাশেদ প্রধানের ব্যক্তিগত সহকারী (পিএস) জনি নন্দীকে হেফাজতে নিয়েছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করতে গিয়ে রাশেদ প্রধান শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করেন। এর প্রতিবাদে বিক্ষুব্ধ লোকজন তার বাসার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করলে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে অতি...
হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
জাতীয়, সর্বশেষ, স্বাস্থ্য

হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

|| আলোকিত দৈনিক ডেস্ক ||দেশে হামের প্রকোপ ভয়াবহ রূপ ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও ৫ শিশু। এর মধ্যে ৩ জন সরাসরি হামে এবং বাকি ২ জন এই রোগের উপসর্গ নিয়ে মারা গেছে। শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, মৃত ৫ শিশুর মধ্যে ৩ জন ঢাকা বিভাগের এবং ২ জন বরিশাল বিভাগের বরগুনা জেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ১১৫ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ল্যাব পরীক্ষায় ১২৭ জনের দেহে হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগেই সর্বোচ্চ ১২০ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ৭৬৯ জন শিশু, যার মধ্যে অর্ধেকের বেশি রোগীই ঢাকার।চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত মোট ৩৭ জন শিশু ...