Wednesday, October 7

সর্বশেষ

ঝিনাইদহে ইসলামী ঐক্য আন্দোলনের জেলা কমিটির মাসিক বৈঠক অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ঝিনাইদহে ইসলামী ঐক্য আন্দোলনের জেলা কমিটির মাসিক বৈঠক অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ঝিনাইদহে ইসলামী ঐক্য আন্দোলনের জেলা শাখার নিয়মিত মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮ এপ্রিল) বাদ জোহর জেলা আমীর জনাব আব্দুল বারী মিয়ার সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি সম্পন্ন হয়।অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রুহুল আমীন। বৈঠকে জেলা শাখার নায়েবে আমীর খন্দকার রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা ফরিদ উদ্দিন সামদানী এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তফা আল মুজাহিদসহ জেলা শাখার অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের জেলা পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি আগামী এক মাসের জন্য নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করেন। বৈঠকে প্রধান মেহমানের বক্তব্যে মাওলানা মুহাম্মদ রুহুল আমীন ঝিনাইদহ জেলার সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করার তাগিদ দেন। তিনি সংগঠনের কার্যক্রমকে ত...
এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, যা বললেন রুমিন ফারহানা
রাজনীতি, সর্বশেষ

এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, যা বললেন রুমিন ফারহানা

|| অনলাইন ডেস্ক ||জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার গুঞ্জন সরাসরি নাকচ করে দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা। বিষয়টি ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, 'এর কোনো সত্যতা নেই, এটি স্রেফ গুজব।' গতকাল শুক্রবার জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের এক টক শোতে অংশ নিয়ে তিনি এসব কথা জানান।রুমিন ফারহানা বলেন, বিএনপি থেকে বহিষ্কারের পর স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দল তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে এবং এনসিপির পক্ষ থেকেও তাঁকে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তিনি জানান, এনসিপি থেকে বারবার তাঁকে একসঙ্গে কাজ করার প্রস্তাব দিয়ে বলা হয়েছে যে, তিনি জুলাই আন্দোলনে ফ্রন্টলাইনার ছিলেন এবং তাঁর ত্যাগ রয়েছে। তবে এই প্রস্তাবের প্রেক্ষিতে তিনি কোনো ইতিবাচক সাড়া দেননি, বরং বিষয়টি নিয়ে আর কথা না বাড়িয়ে হেসে উড়িয়ে দিয়েছেন।সংসদে কথ...
জাতীয় স্বার্থে কোনো ছাড় নয়, হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ আরও কঠোর করছে ইরান
আন্তর্জাতিক, সর্বশেষ

জাতীয় স্বার্থে কোনো ছাড় নয়, হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ আরও কঠোর করছে ইরান

|| আন্তর্জাতিক ডেস্ক ||নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় বিন্দুমাত্র ছাড় না দেওয়ার ঘোষণা দিয়ে হরমুজ প্রণালীতে নৌ-চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরও কঠোর করার বার্তা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল এক বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে, চলমান যুদ্ধ পরিস্থিতির চূড়ান্ত অবসান না হওয়া পর্যন্ত এই গুরুত্বপূর্ণ জলপথে তেহরানের কঠোর নিয়ন্ত্রণ বহাল থাকবে।ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, সম্প্রতি তেহরান সফররত পাকিস্তানি সেনাপ্রধানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু নতুন প্রস্তাব পেশ করা হয়েছে। ইরান বর্তমানে এই প্রস্তাবগুলো পর্যালোচনা করছে, তবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। বিবৃতিতে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ওয়াশিংটনের অবরোধ বহাল থাকা অবস্থায় হরমুজ প্রণালী আংশিক বা শর্তসাপেক্ষে খুলে দেওয়ার কোনো সম্ভাবনা নেই।উল্লেখ্য, চিরপ্রতিদ্বন্দ্বী ইরা...
বাংলাদেশের উন্নয়ন ও সংস্কারে সহায়তা অব্যাহত রাখবে আইএমএফ
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

বাংলাদেশের উন্নয়ন ও সংস্কারে সহায়তা অব্যাহত রাখবে আইএমএফ

|| অনলাইন ডেস্ক ||আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে পাশে থাকার এবং বর্তমান সরকারের মেয়াদে সহায়তা অব্যাহত রাখার জোরালো প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। শুক্রবার (১৭ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক-আইএমএফ বসন্তকালীন সভার সাইডলাইনে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে আইএমএফের উচ্চপর্যায়ের দুটি পৃথক বৈঠকে এ তথ্য জানানো হয়।ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, আইএমএফ-এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন এবং সংস্থাটির উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক দুটি অত্যন্ত ইতিবাচক ও গঠনমূলক হয়েছে। বৈঠকে অর্থমন্ত্রী বর্তমান সরকারের শাসনব্যবস্থা ও জনকল্যাণমুখী বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরেন। বিশেষ করে রাজস্ব আদায় বৃদ্ধি, ব্যাংকিং খাত ও আর্থিক খাতের সংস্কার...
ইসলামী ছাত্রশক্তি পঞ্চগড় জেলা কমিটি গঠন: সভাপতি মারুফ ও সাধারণ সম্পাদক রনিক
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ইসলামী ছাত্রশক্তি পঞ্চগড় জেলা কমিটি গঠন: সভাপতি মারুফ ও সাধারণ সম্পাদক রনিক

|| নিজস্ব প্রতিনিধি | পঞ্চগড় ||বাংলাদেশ ইসলামী ছাত্রশক্তি পঞ্চগড় জেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় মারুফ হাসানকে সভাপতি ও রনিক ইসলামকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়।কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য আন্দোলন পঞ্চগড় জেলা শাখার আমীর মাওলানা আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুস সালাম আইয়ুবী ও সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আসাদুল্লাহিল গালিব। অনুষ্ঠানের এক পর্যায়ে কমিটির নতুন দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান হাফেজ মাওলানা আব্দুস সালাম আইয়ুবী।নবগঠিত এই কমিটির অন্যান্য দায়িত্বশীলগণ হলেন— সাংগঠনিক সম্পাদক আল শাহরিয়ার আলিফ, অর্থ সম্পাদক ফারুক ইসলাম, প্রচার সম্পাদক কামরুজ্জামান এবং অফিস সম্পাদক বেলাল হোসেন। এছাড়া সদস্য হিসেবে রয়েছে...
উল্লাপাড়ায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালামের ইন্তেকাল ও দাফন সম্পন্ন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

উল্লাপাড়ায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালামের ইন্তেকাল ও দাফন সম্পন্ন

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম (৪৮) অসুস্থ অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলার পূর্ব সাতবাড়িয়া গ্রামের মরহুম সাকোয়াত হোসেনের ছেলে। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উল্লাপাড়া কামিল মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে নিজ গ্রামের সামাজিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।আব্দুস সালামের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উল্লাপাড়া-সলঙ্গা আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব এম আকবর আলী এবং মিসেস মোমেনা আলী। তাঁরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।মরহুমের জানাজা নামাজে উল্লাপাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের দলীয় নেতাকর্মীসহ এলাকার বিপু...
চিলমারীতে ২ বছরের শিশুর চোখ উপড়ানো মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে ২ বছরের শিশুর চোখ উপড়ানো মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারীতে নিখোঁজের ১৫ ঘণ্টা পর আয়শা সিদ্দিকা (২) নামে এক শিশুর চোখ উপড়ানো ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্ধা সাহাপাড়া এলাকায় বাড়ির পাশের একটি ফাঁকা জায়গা থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করে এলাকাবাসী। নিহত আয়শা ওই এলাকার রাজমিস্ত্রি আলমগীর হোসেনের একমাত্র কন্যা সন্তান।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় আয়শা। এরপর পরিবারের সদস্যসহ স্থানীয়রা আত্মীয়-স্বজনের বাড়ি ও বিভিন্ন এলাকায় তল্লাশি চালায়। এমনকি এলাকায় মাইকিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিখোঁজের খবর প্রচার করা হয়।দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর রাত ১১টার দিকে বিদ্যুৎ চলে গেলে অন্ধকার সুযোগে কে বা কাহারা বাড়ির পাশের ঝোপে বাঁশের কঞ্...
কুড়িগ্রামে ঐতিহাসিক বড়াইবাড়ী দিবস পালিত, শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি
সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে ঐতিহাসিক বড়াইবাড়ী দিবস পালিত, শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||নানা আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রামে ঐতিহাসিক বড়াইবাড়ী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে অদ্য ১৮ এপ্রিল শনিবার সকালে জেলার রৌমারী উপজেলার বড়াইবাড়ী বিজিবি ক্যাম্প সংলগ্ন বড়াইবাড়ী যুদ্ধে শহীদ তিন বিডিআর সদস্যের স্মরণে নির্মিত স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।এ সময় বিএনপিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে স্থানীয়দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান,জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য রুহুল আমিন, রাজিবুল উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান, রৌমারী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক এবং সদস্য সচিব...
নওগাঁ জেলা পুলিশের দুর্দান্ত অভিযান: বদলগাছিতে শিশু ধর্ষণ মামলার আসামি আব্দুস সাত্তার গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নওগাঁ জেলা পুলিশের দুর্দান্ত অভিযান: বদলগাছিতে শিশু ধর্ষণ মামলার আসামি আব্দুস সাত্তার গ্রেফতার

|| সারোয়ার হোসেন অপু | নওগাঁ প্রতিনিধি ||নওগাঁর বদলগাছীতে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও অপর এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত মোঃ আব্দুস সাত্তারকে (৬০) গ্রেফতার করেছে জেলা পুলিশ। আজ শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় বদলগাছী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।ঘটনা সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল বিকেলে বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের হুদ্রাকুড়ি গ্রামে এই নেক্কারজনক ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দুস সাত্তার ওই গ্রামের মৃত কাদির উদ্দিন সরদারের ছেলে।অভিযোগে উল্লেখ করা হয়, বিস্কুট ও আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তিনি প্রতিবেশী চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী এবং তার ৮ বছর বয়সী খেলার সঙ্গীকে নিজের পরিত্যক্ত মাটির ঘরে নিয়ে যান। সেখানে বড় শিশুটিকে ধর্ষণ এবং ছোট শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে ভুক্তভোগী শিশুর বাবা থানায় লিখিত এজাহার দায়ের করেন। বর্তমানে ধর্ষণের শিকার শিশুটি নওগাঁ সদর হাসপাত...
কুড়িগ্রামে ভাষা সৈনিক ও জ্যেষ্ঠ আইনজীবী আবদুল করিম সরকারের ইন্তেকাল
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে ভাষা সৈনিক ও জ্যেষ্ঠ আইনজীবী আবদুল করিম সরকারের ইন্তেকাল

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের ভাষা সৈনিক ও জ্যেষ্ঠ আইনজীবী আবদুল করিম সরকার আর নেই। শনিবার (১৮ এপ্রিল) ভোর রাতে কুড়িগ্রাম শহরের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।মরহুমের পরিবার ও সহকর্মীরা জানান, ছাত্রজীবনে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে কুড়িগ্রামে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন আবদুল করিম সরকার। আন্দোলনের মিছিল-মিটিংয়ে অংশগ্রহণের কারণে তার বিরুদ্ধে হুলিয়া জারি হয় এবং দীর্ঘ সময় তাকে আত্মগোপনে থাকতে হয়।কর্মজীবনের শুরুতে তিনি খাদ্য বিভাগে চাকরিতে যোগ দিলেও স্বাধীনচেতা মানসিকতার কারণে সেই পেশা ছেড়ে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। আমৃত্যু তিনি আইন পেশায় নিয়োজিত ছিলেন। পেশাগত জীবনের পাশাপাশি তিনি রাজনীতিতেও সক্রিয় ছিলেন এবং একসময় জাকের পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে জেলা সভাপতির দায়িত্ব পালন করেন। ...