Tuesday, October 6

সর্বশেষ

দুধকুমার নদী সংলগ্ন জনপদ রক্ষার দাবিতে ভূরুঙ্গামারীতে মানববন্ধন ও সমাবেশ
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

দুধকুমার নদী সংলগ্ন জনপদ রক্ষার দাবিতে ভূরুঙ্গামারীতে মানববন্ধন ও সমাবেশ

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় দুধকুমার নদীর ভাঙন রোধ ও দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।‎‎সোমবার (১৫ জুন) দুপুর ১টায় শহিদুলের ঘাট প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে নলেয়া, কামাত আঙ্গারিয়া, দক্ষিণ ছাট গোপালপুরের সর্বস্তরের জনগণ।‎‎কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের নলেয়া, কামাত আঙ্গারিয়া ও তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামসহ দুধকুমার নদীর নলেয়া মৌজার শহিদুলের ঘাট পর্যন্ত নদী ভাঙন রোধ এবং দক্ষিণের ব্লক বাঁধ রক্ষার জন্য দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।‎‎"দুধকুমার নদী বাঁচাও, জনপদ রক্ষা করো" - এই স্লোগানে স্থানীয় জনগণ নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।‎‎মানববন্ধনে নদীতে বিলীন হওয়া আবাদি জমির মালিকানা গণ, স্থানীয় জনগণ, সুধী ...
এমপি মনিরুলের হিজাব ও ইসলাম শিক্ষা বিরোধী বক্তব্যের তীব্র নিন্দা ইসলামী ঐক্য আন্দোলনের
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

এমপি মনিরুলের হিজাব ও ইসলাম শিক্ষা বিরোধী বক্তব্যের তীব্র নিন্দা ইসলামী ঐক্য আন্দোলনের

|| নিজস্ব প্রতিবেদক ||জাতীয় সংসদে এমপি মনিরুল হক চৌধুরীর হিজাব বিদ্বেষী বক্তব্য এবং ইসলামের ইতিহাস ও ইসলামিক স্টাডিজ বিষয়ের প্রতি চরম অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ঐক্য আন্দোলন। মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া এই প্রতিবাদ জানান।বিবৃতিতে তিনি বলেন, শতকরা ৯২ ভাগ মুসলিম অধ্যুষিত একটি দেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে হিজাবের বিরুদ্ধে এ ধরনের কুরুচিপূর্ণ ও উসকানিমূলক বক্তব্য দেশের কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হেনেছে। এছাড়াও ইসলামের ইতিহাস ও ইসলাম শিক্ষাকে চিড়িয়াখানায় পাঠানোর মত মন্তব্য অত্যন্ত গর্হিত। হিজাব কোনো মুসলিম নারীর ব্যক্তিগত পোশাকের বিষয় নয়, বরং এটি পবিত্র কুরআনের অমোঘ বিধান এবং মুসলিম সংস্কৃতির অন্যতম অবিচ্ছেদ্য অংশ...
বর্ষার প্রস্তুতি: কেসিসি প্রশাসকের খাল ও স্লুইসগেট পরিদর্শন
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

বর্ষার প্রস্তুতি: কেসিসি প্রশাসকের খাল ও স্লুইসগেট পরিদর্শন

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||আসন্ন বর্ষা মৌসুমে মহানগরীর পানি নিষ্কাশন ব্যবস্থাকে কার্যকর রাখতে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সোমবার (১৫ জুন) সকাল থেকে নগরসংলগ্ন বিভিন্ন খাল, স্লুইসগেট ও ড্রেন সরেজমিনে পরিদর্শন করেছেন।পানি নিষ্কাশনের অন্তরায় চিহ্নিত করা এবং প্রয়োজনীয় করণীয় নির্ধারণের লক্ষ্যে তিনি ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।পরিদর্শনকালে তিনি ৩১ নম্বর ওয়ার্ডের নারকেলবাড়িয়া খাল, ক্ষেত্রখালী খাল ও মতিয়াখালী খাল, ৩০ নম্বর ওয়ার্ডের গোড়া খাল এবং ২২ নম্বর ওয়ার্ডের ২ ও ৩ নম্বর স্লুইসগেট পরিদর্শন করেন।এ সময় পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খালগুলো থেকে জমে থাকা বর্জ্য ও কচুরিপানা দ্রুত অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন প্রশাসক।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, নির্বাহী প্রকৌশলী শেখ মো...
সলঙ্গা থানা মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, শতদল স্পোর্টিং ক্লাব বিজয়ী
খেলাধুলা, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গা থানা মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, শতদল স্পোর্টিং ক্লাব বিজয়ী

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহ্যবাহী থানা মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৫ জুন) বিকেলে সলঙ্গা থানা মাঠে অনুষ্ঠিত ম্যাচটি ২-১ গোলে শেষ হয়।খেলাকে কেন্দ্র করে দুপুর থেকেই থানা মাঠে দর্শকদের ভিড় লক্ষ্য করা যায়। বিকেল ৫টায় শুরু হওয়া ম্যাচটি উপভোগ করতে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শত ফুটবলপ্রেমী বৃষ্টি উপেক্ষা করে মাঠে জড়ো হন।ম্যাচে দেশের সুনামধন্য ফুটবলার, জাতীয় অনূর্ধ্ব -১৭ দলের খেলোয়াড়সহ অভিজ্ঞ ফুটবলাররা অংশ নেন। ৯০ মিনিটজুড়ে উভয় দলই দারুণ নৈপুণ্য প্রদর্শন করে শতদল স্পোর্টিং ক্লাব সলঙ্গা ২ গোলে বিজয় অর্জন করে এবং জয়পুরহাট মঙ্গলবাড়ী ফুটবল একাডেমি ১ গোলে পরাজয় বরণ করে। উক্ত খেলাটি পরিচালনা করেন ওসমান গনি, লাইসম্যান হিসেবে দায়িত্ব পালন করেন শাকিল আহমেদ ও আব্দুল কাদের।ম্যাচ শেষে উভয় দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দে...
ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের নিয়মিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে এই কুরআনিক তাত্ত্বিক আলোচনা সভাটি আয়োজিত হয়।উক্ত অনুষ্ঠানে পবিত্র কুরআনের সূরা আহকাফের ১ থেকে ১১ নম্বর আয়াতের আলোকে জীবনঘনিষ্ঠ, সমসাময়িক ও হৃদয়স্পর্শী দারস পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা।দারস পেশকালে মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা সূরা আহকাফের ১ থেকে ১১ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, এই আয়াতগুলোতে মহান আল্লাহ তায়ালা মহাবিশ্ব সৃষ্টির সত্যতা ও একটি নির্দিষ্ট সময়সীমার কথা স্পষ্ট করে দিয়েছেন। অথচ সত্যকে অস্বীকারকারীরা আল্লাহর এই সতর্কবাণী থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তিনি ব্যাখ্যা করে বলেন, আল্লাহকে বা...
জিয়াউর রহমান বাংলাদেশে নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন: মির্জা ফখরুল
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

জিয়াউর রহমান বাংলাদেশে নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন: মির্জা ফখরুল

|| নিজস্ব প্রতিবেদক ||শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের রাজনৈতিক ইতিহাসে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার মাধ্যমে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (১৪ জুন) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘গণমাধ্যম ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।আলোচনা সভা শুরুর আগে অতিথিরা শহীদ রাষ্ট্রপতির জীবন, কর্ম ও রাজনৈতিক দর্শনভিত্তিক আলোকচিত্র ও তথ্যসংবলিত প্রদর্শনী পরিদর্শন করেন।জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জিয়াউর রহমানের অবদা...
সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয়, রাজধানী, সর্বশেষ

সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

|| আলোকিত দৈনিক ডেস্ক ||রাজধানীর যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সায়েদাবাদ, গুলিস্তান এবং মহাখালী বাস টার্মিনাল নগরীর ভেতর থেকে পর্যায়ক্রমে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৫ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় দফার সভায় তিনি এই নির্দেশনা দেন।প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের যানজট পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা এবং নগর পরিবহন ব্যবস্থার সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও বাণিজ্যিক এলাকায় অবস্থিত এই তিনটি বাস টার্মিনাল দীর্ঘদিন ধরেই যানজটের অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত। এই পরিস্থিতি থেকে উত্তরণে টার্মিনালগুলো পর্যায়ক্রমে উপযুক্ত...
উচ্চশিক্ষার বৈশ্বিক মঞ্চে এআই-ভিত্তিক ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরলেন ড. সবুর খান
শিক্ষাঙ্গন, সর্বশেষ

উচ্চশিক্ষার বৈশ্বিক মঞ্চে এআই-ভিত্তিক ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরলেন ড. সবুর খান

|| নিজস্ব প্রতিবেদক ||উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর ব্যবহার এবং ভবিষ্যৎমুখী বিশ্ববিদ্যালয় গড়ে তোলার অভিজ্ঞতা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। কাজাখাস্তানের আলমাটিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস (আইএইউপি) আঞ্চলিক সম্মেলনে বিশ্ববিদ্যালয়টিকে একটি এআই-এনাবলড ইউনিভার্সিটি থেকে এআই-নেটিভ ইউনিভার্সিটিতে রূপান্তরের যাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান।বাংলাদেশের প্রতিনিধিত্ব করে সম্মেলনে অংশগ্রহণ করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং আইএইউপির ট্রেজারার-ইলেক্ট ড. মো. সবুর খান। সম্মেলনে তিনি বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় প্রধান, শিক্ষাবিদ, নীতিনির্ধারক এবং উ...
রাজশাহীকে আধুনিক ও দুর্নীতিমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি আরডিএ চেয়ারম্যানের
সর্বশেষ, সারাদেশ

রাজশাহীকে আধুনিক ও দুর্নীতিমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি আরডিএ চেয়ারম্যানের

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেছেন, রাজশাহীকে একটি পরিকল্পিত, আধুনিক, বাসযোগ্য এবং দুর্নীতিমুক্ত নগরীতে রূপান্তর করাই হবে তার দায়িত্ব পালনের মূল লক্ষ্য। তিনি বলেন, নগর উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে নাগরিক সেবার মান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করা হবে।সোমবার (১৫ জুন) বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি উল্লেখ করেন, তার ওপর অর্পিত দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে তিনি সর্বশক্তি নিয়োগ করবেন।নতুন চেয়ারম্যান বলেন, উন্নয়ন কোনো একদিনের কাজ নয়; এটি একটি ধারাবাহিক ও দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। রাজশাহীর জন্য পূর্বে প্রণীত উন্নয়ন পরি...
দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয়, রাজধানী, সর্বশেষ, স্বাস্থ্য

দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী

|| আলোকিত দৈনিক ডেস্ক ||দেশের ইতিহাসে স্বাস্থ্যখাতে সর্বোচ্চ ৬৯ হাজার কোটি টাকার রেকর্ড বাজেট বরাদ্দ করা হলেও, দেশ তামাক ও মাদকমুক্ত না হলে এই বিশাল বাজেট কোনো উপকারে আসবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ সোমবার (১৫ জুন) বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।মন্ত্রী জানান, দেশে প্রতি বছর তামাকজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করছেন। তামাকখাত থেকে সরকার যে পরিমাণ রাজস্ব আয় করে, তামাকজনিত রোগীদের চিকিৎসার পেছনে তার চেয়ে কয়েক গুণ বেশি অর্থ ব্যয় করতে হয়। ফলে তামাকের এই অর্থনৈতিক ও স্বাস্থ্যগত ক্ষতি দেশের স্বাস্থ্যখাতকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলছে।অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে হাম নিয়ন্ত্রণে সরকারের নেওয়া সব ধরন...