শুক্রবার, জুলাই ১০

সর্বশেষ

ইরানের ইসফাহানে আমেরিকা ও ইসরায়েলের তীব্র বিমান হামলা
আন্তর্জাতিক, সর্বশেষ

ইরানের ইসফাহানে আমেরিকা ও ইসরায়েলের তীব্র বিমান হামলা

|| আন্তর্জাতিক ডেস্ক ||ইরানের অন্যতম প্রধান শহর ইসফাহানে আমেরিকা ও ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে ভয়াবহ ও তীব্র বিমান হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে এই হামলা চালানো হয়।স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, অন্তত ২৩ লাখ মানুষের বসতিপূর্ণ এই শহরের ওপর দফায় দফায় আক্রমণে রাতের আকাশ বিশাল আগুনের কুণ্ডলী ও বিস্ফোরণে আলোকিত হয়ে ওঠে। মূলত ইসফাহানে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ 'বদর সামরিক বিমান ঘাঁটি' লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিও ফুটেজে শক্তিশালী বিস্ফোরণের পর আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী ও আগুনের শিখা দেখা গেছে। এই হামলার ফলে পুরো অঞ্চলে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা করা হচ্ছে।তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ বা কোনো প্রাণহানির ঘটনা ঘটেছে...
এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা

|| নিজস্ব প্রতিবেদক ||চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়েছে, যা আগামী ৭ জুন থেকে শুরু হতে যাচ্ছে। গতকাল সোমবার (৩০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে আয়োজিত এক সভায় এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় দেশের সকল শিক্ষা বোর্ডে এবার অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার বিষয়ে একমত পোষণ করা হয়েছে।মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সেশনজট কমিয়ে আনার লক্ষ্যে জুনের প্রথমার্ধেই এই পরীক্ষা শুরু করার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে শিক্ষা বোর্ডগুলো।এদিকে, আগামী ২১ এপ্রিল থেকে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে। এই পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ইতোমধ্যে কেন্দ্রসচিবসহ মাঠ পর্যায়ের সংশ্লিষ্টদের জন্য ১১ দফার বিশ...
আগামী জুলাইয়ে শহীদ আনাস হলের নির্মাণাধীন ব্লক চালু, আবাসিকতার আগাম বিজ্ঞপ্তি
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

আগামী জুলাইয়ে শহীদ আনাস হলের নির্মাণাধীন ব্লক চালু, আবাসিকতার আগাম বিজ্ঞপ্তি

|| মোসাদ্দেক হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ আনাস হলের নির্মাণাধীন নতুন ব্লকে আবাসিকতা প্রদানের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হল কর্তৃপক্ষ। আগ্রহী ছাত্রদের আগামী ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিলের মধ্যে নির্দিষ্ট ফি ও নথিপত্র প্রদান সাপেক্ষে আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্মাণাধীন হল আগামী জুলাই মাসে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করতে পারবেন বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট হল প্রভোস্ট।রবিবার (২৯ মার্চ) সংশ্লিষ্ট হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. আবদুল কাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আবাসিকতা পেতে আগ্রহী ছাত্রদের আগামী ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে আবেদন ফরম সংগ্রহ ও পূরণ করতে হবে। আবেদনের জন্য হলের নির্ধারিত রশিদের মাধ্যমে অগ্রণী ব্যাংক লিমিটেড, ইবি শাখায় ২০০ (দুই শত) টাকা ফি জমা দিতে হবে।এছাড়াও, আবেদনপত্...
মাদরাসা শিক্ষার ঐতিহ্য ফিরিয়ে আনতে শিক্ষক নেতাদের সহযোগিতা চান ইআবি ভিসি
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

মাদরাসা শিক্ষার ঐতিহ্য ফিরিয়ে আনতে শিক্ষক নেতাদের সহযোগিতা চান ইআবি ভিসি

|| আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||মাদরাসা শিক্ষার হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে শিক্ষক ও অভিভাবকদের সক্রিয় সহযোগিতা কামনা করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান। তিনি বলেন, মাদরাসা শিক্ষা এমন একটি সমন্বিত ব্যবস্থা, যা দুনিয়া ও আখিরাত উভয় জগতের কল্যাণমুখী পথনির্দেশনা প্রদান করে। শিক্ষার্থীদের আমল-আখলাক, তাহযিব ও তমদ্দুন গঠনে এই শিক্ষার বিকল্প নেই।সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন-এর নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান মাদরাসার শ্রেণিকক্ষগুলোকে শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্ত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এজন্য শিক্ষকদের আন্তরিকতা, বিষয়ভিত্তিক গঠ...
যমুনা টিভিতে সংবাদ প্রচারের পর জাল সনদ প্রদান করায় সিরাজগঞ্জে চিকিৎসক কারাগারে
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

যমুনা টিভিতে সংবাদ প্রচারের পর জাল সনদ প্রদান করায় সিরাজগঞ্জে চিকিৎসক কারাগারে

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||হাসপাতালে ভর্তি না হওয়ার পরও জাল সনদ প্রদান করায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের মেডিক্যাল অফিসার ডা: ফয়সাল আহম্মেদকে কারাগারে প্রেরণ করেছে আদালত। সোমবার (৩০ মার্চ) বিকেলে সিনিয়র জুডিশিয়াল (৩) বেলকুচি আমলী আদালতে হাজির হলে বিচারক ওবায়দুল হক রুমি তাকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন। এ বিষয়ে যমুনা টেলিভিশন একটি প্রতিবেদন প্রচার করেছিলো, যা আদালতে উল্লেখ করা হয়।মামলার প্রধান সাক্ষী এ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা বলেন, ২০২৫ সালের ২১ মার্চ বেলকুচি উপজেলার কদমতলি গ্রামে একটি মারামারি ঘটনা ঘটে। ওই ঘটনায় ওয়াজেদ আলীসহ কয়েকজনের বিরুদ্ধে একই এলাকার মো: শাহজালাল বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। মামলার এজাহারের যুক্ত করা সার্টিফিকেট দিয়ে মো: শাহজালাল দাবী করেন মারামারিতে আহত হয়ে তিনি ২৫০ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ জেনারেল হা...
মানিকগঞ্জে হজযাত্রীদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে হজযাত্রীদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||২০২৬ সালে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালনে আগ্রহী হজযাত্রীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ ও পরামর্শমূলক কর্মশালা আয়োজন করেছে ইসলামী ফাউন্ডেশন।মঙ্গলবার (৩০ মার্চ) মানিকগঞ্জ কেন্দ্রীয় কোর্ট মসজিদে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণ কর্মশালায় হজের নিয়ম-কানুন, করণীয়-বর্জনীয়, সৌদি আরবে অবস্থানকালীন আচরণবিধি, স্বাস্থ্যসেবা এবং সার্বিক প্রস্তুতি বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।অংশগ্রহণকারী হজযাত্রীরা মনোযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং বিভিন্ন বিষয়ে তাঁদের প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট প্রশিক্ষকরা।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নাজমুল হাসান খান। তিনি বলেন, হজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সঠিকভাবে হজ পালনের জন্য পূর্বপ্রস্তুতি অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ হজযাত্...
খুলনার ক্রীড়াঙ্গন পুনর্জীবিত করতে প্রশাসকের উদ্যোগ
খেলাধুলা, সর্বশেষ, সারাদেশ

খুলনার ক্রীড়াঙ্গন পুনর্জীবিত করতে প্রশাসকের উদ্যোগ

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক জানিয়েছেন, খুলনার ক্রীড়াঙ্গন বর্তমানে স্থবির। শহরে খেলাধুলার পরিবেশ নেই বললেই চলে। তবে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ক্রীড়াঙ্গনের সব সমস্যার সমাধানে পদক্ষেপ শুরু করেছেন। প্রশাসক বলেন, “আমাদের সন্তানরা যেন ক্রীড়াচর্চার মাধ্যমে সুশৃঙ্খল জীবন গড়ে তুলতে পারে, সেই লক্ষ্য নিয়েই এগোতে হবে।”সোমবার (৩০ মার্চ) সকালে মহিলা ক্রীড়া কমপ্লেক্সে বাংলাদেশ কারাতে ফেডারেশনের আয়োজিত প্রশিক্ষণপ্রাপ্ত রেফারি, কোচ ও অ্যাথলেটদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অংশগ্রহণকারীদের হাতে সরাসরি সার্টিফিকেট ও পুরস্কার তুলে দিয়ে প্রশাসক ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের প্রত্যাশা প্রকাশ করেন।প্রশাসক ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িত ব্যক্তিদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারো...
ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম
রাজনীতি, সর্বশেষ

ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

|| নিজস্ব প্রতিবেদক ||পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। গতকাল রবিবার (২৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।আজ সোমবার (৩০ মার্চ) সকালে সৌদি আরবের জেদ্দায় পৌঁছালে সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স’-এর জেদ্দা শাখার নেতাকর্মীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।জানা গেছে, সফরকালে তিনি তাঁর সহধর্মিণীসহ পবিত্র ওমরাহর বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। ওমরাহ পালন শেষে আগামী ৪ এপ্রিল এনসিপি আহ্বায়কের দেশে ফেরার কথা রয়েছে।গতকাল ঢাকা ত্যাগের পূর্বে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তার বার্তা প্রেরকের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।...
স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন: প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতীয়, রাজধানী, সর্বশেষ

স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন: প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

|| নিজস্ব প্রতিনিধি ||বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী মিসেস দিলারা হাফিজের নামাজে জানাজা আজ সোমবার (৩০ মার্চ) দুপুর ১২টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হয়েছে। শোকাবহ এই জানাজায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।জানাজা শেষে মরহুমার কফিনে রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। একই সময়ে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর পর্যায়ক্রমে স্পিকার, ডেপুটি স্পিকার ও চিফ হুইপসহ সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, বিরোধী দলীয় নেতৃবৃন্দ এবং সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা জানাজায় অংশ নিয়ে শেষ শ্রদ্ধা জানান।পারিবারিক ও সংসদ সচিবাল...
রাজশাহী বিভাগে হামের সংক্রমণ ৩১ শতাংশ ছাড়াল; বাড়ছে শিশুদের ঝুঁকি ও মৃত্যু
জাতীয়, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

রাজশাহী বিভাগে হামের সংক্রমণ ৩১ শতাংশ ছাড়াল; বাড়ছে শিশুদের ঝুঁকি ও মৃত্যু

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহী বিভাগজুড়ে অত্যন্ত সংক্রামক রোগ হাম দ্রুত বিস্তার লাভ করেছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখা দিয়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণ বাড়ায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। বিভিন্ন সরকারি হাসপাতালে আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়ছে এবং চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনাও উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিভাগে হামের সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ৩০ শতাংশে। বিভিন্ন জেলা থেকে সংগৃহীত ২৪৬টি নমুনা পরীক্ষা করে ৭৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত পাওয়া তথ্য বিশ্লেষণ করে এই হার নির্ধারণ করা হয়েছে।চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও পাবনা জেলায় সংক্রমণের প্রকোপ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৮০ জন, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ৭১ জন এবং পাবনা ...