Tuesday, October 6

সর্বশেষ

আফরোজা আব্বাস জাতীয় মহিলা সংস্থার নতুন চেয়ারম্যান
জাতীয়, রাজনীতি, সর্বশেষ

আফরোজা আব্বাস জাতীয় মহিলা সংস্থার নতুন চেয়ারম্যান

|| নিজস্ব প্রতিবেদক ||জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। মঙ্গলবার (১৬) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে ‘জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১’ এর ধারা-৮(১) এবং ধারা-৮(২) অনুযায়ী তাকে সংস্থাটির চেয়ারম্যান পদের দায়িত্ব অর্পণ করা হয়েছে।দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী ২ বছরের জন্য তিনি চেয়ারম্যান হিসেবে নিয়োজিত থাকবেন। তবে এই মেয়াদের মধ্যে সরকার চাইলে যেকোনো সময় তার নিয়োগ বাতিল করতে পারবে। একইভাবে তিনিও সরকারের উদ্দেশ্যে নিজ স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে যেকোনো সময় পদত্যাগ করতে পারবেন। প্রজ্ঞাপনে আরও স্পষ্ট করা হয়েছে ...
সংসদ অসার গল্প-কবিতার আসর নয়, জনস্বার্থে আইন প্রণয়নের পবিত্র স্থান
অভিমত, সর্বশেষ, সারাদেশ

সংসদ অসার গল্প-কবিতার আসর নয়, জনস্বার্থে আইন প্রণয়নের পবিত্র স্থান

|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী ||সংসদ দেশের পবিত্রতম স্থান। একটি দেশ কিভাবে পরিচালিত হবে দেশের জনগণ তাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবন কি করে সুন্দরভাবে পরিচালনা করবেন তাদের শিক্ষা সংস্কৃতি কি হবে দেশের জনগণ দল ধর্ম নির্বিশেষে সকলের কিভাবে ঐকমত্যের ভিত্তিতে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে পারবে সে বিষয়ে সঠিক সুষ্ঠু নীতি প্রণয়নের পবিত্রতম স্থান হল সংসদ।সংসদে যারা বসেন সংরক্ষিত আসনসহ তাদের সংখ্যা ৩৫০। এ ৩৫০ জন সাংসদের পাঁচ বৎসর সরকারি বাসভবনে অবস্থান তাদের গাড়ি বাড়ি সংরক্ষণ তাদের নিরাপত্তা বিধান অর্থাৎ তাদের সার্বিক সেবায় নিয়োজিত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী মিলে কয়েক হাজার লোকের সংশ্লিষ্টতা রয়েছে এতে।সব মিলিয়ে একজন সাংসদের পিছনে সরকারি দৈনিক হপ্তায় মাসে বছরে এবং পাঁচ বছরে কত অর্থ জনগণের ব্যয় হয় সেটা জনগণ না জানলেও স...
আর্জেন্টিনার শুভসূচনা, বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
খেলাধুলা, সর্বশেষ

আর্জেন্টিনার শুভসূচনা, বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক

||স্পোর্টস ডেস্ক ||আটকানো গেল না লিওনেল মেসিকে। বিশ্বকাপের মঞ্চে অবশেষে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করলেন আর্জেন্টিনার অধিনায়ক। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের ৭৬তম মিনিটে দুর্দান্ত এক গোল করে তিন গোলের মাইলফলকে পৌঁছে যান এই ফুটবল জাদুকর। আর তাতেই প্রতিপক্ষের বিপক্ষে ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়ে উচ্ছ্বাসে ভাসে সমগ্র বিশ্বের আর্জেন্টিনা শিবির। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা আর্জেন্টিনা একের পর এক সুযোগ তৈরি করছিল। এর আগে ম্যাচের ১৬ মিনিটে প্রথম গোল ও ৬০ মিনিটে দ্বিতীয় গোলটি দেন মেসি। প্রথম দুটি গোলেই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অধিনায়কের, যার মধ্যে ছিল দূরপাল্লার শট ও বক্সের ভেতর থেকে সুযোগসন্ধানী ফিনিশ। এরপর ম্যাচের ৭৬তম মিনিটে আসে সেই ঐতিহাসিক হ্যাটট্রিকের মুহূর্ত। প্রতিপক্ষের রক্ষণ ভেঙে পাওয়া সুযোগে দারুণ এক ফিনি...
বেলকুচিতে শিক্ষা, কৃষি ও মৎস্য সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে শিক্ষা, কৃষি ও মৎস্য সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরে রাজস্ব উন্নয়ন তহবিলের অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী, কৃষকদের মাঝে স্প্রে মেশিন, বিভিন্ন প্রজাতির গাছের চারা ও জেলেদের মাঝে জাল বিতরণ করা হয়েছে।আজ মঙ্গলবার (১৬ জুন) বেলকুচি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক জনাব মোঃ আমিনুল ইসলাম।বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আফরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব ইসরাত জাহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব ডা. মোঃ নাজমুল হক, উপজেলা মৎস্য অফিসার জনাব মোঃ আল মাসুদ, উপজেলা শিক্ষা অফিসার জনাব নাহিদা ইসলাম...
নেচার ইনডেক্স র‌্যাংকিংয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ক্যাটাগরিতে দেশের ১ নম্বর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউআইইউ
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

নেচার ইনডেক্স র‌্যাংকিংয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ক্যাটাগরিতে দেশের ১ নম্বর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউআইইউ

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) আন্তর্জাতিক গবেষণা মূল্যায়ন প্ল্যাটফর্ম ‘নেচার ইনডেক্স ইনস্টিটিউশনাল র‌্যাংকিং ২০২৬’ -এর আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ক্যাটাগরিতে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ১ম স্থান অর্জন করেছে।বিশ্বের শীর্ষস্থানীয় বিজ্ঞান ও স্বাস্থ্যবিষয়ক সাময়িকীতে প্রকাশিত মানসম্মত গবেষণা প্রবন্ধের ওপর ভিত্তি করে এই বিখ্যাত বৈশ্বিক র‌্যাংকিং তৈরি করা হয়। ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত প্রকাশিত গবেষণাকর্মের ওপর ভিত্তি করে এবারের মূল্যায়নটি করা হয়েছে। এটি আন্তর্জাতিক গবেষণা সেক্টরে একটি স্বীকৃত ও স্বাধীন মানদণ্ড হিসেবে বিবেচিত।এই র‌্যাংকিং’য়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ক্যাটাগরিতে সামগ্রিকভাবে দেশের সব গবেষণা ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ইউআইইউ অবস্থান দশম। বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের ...
হরিরামপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

হরিরামপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের হরিরামপুরে অবৈধভাবে বেকু (এস্কেভেটর) দিয়ে মাটি কাটার অপরাধে মোহাম্মদ বেলায়েত হোসেন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৫ জুন) উপজেলার চালা ইউনিয়নের উত্তর মেরুন্ডী নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।আদালত সূত্রে জানা যায়, উপজেলার চালা ইউনিয়নের উত্তর মেরুন্ডী এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইজা বীসরাত হোসেন। এ সময় অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে মো. বেলায়েত হোসেনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অপরাধ স্বীকার করায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ফাইজা বীসরাত হোসেন জানান, উপজেলার পরিবেশ ও জ...
বদলগাছীতে কৃষি অফিসের নীরবতায় থামছে না সার পাচার, হাতেনাতে আটক ডিলারের প্রতিনিধি
অপরাধ, আইন ও আদালত, কৃষি, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে কৃষি অফিসের নীরবতায় থামছে না সার পাচার, হাতেনাতে আটক ডিলারের প্রতিনিধি

|| রবিউল আউয়াল | বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ||নওগাঁর বদলগাছীতে প্রশাসনের নজরদারি ও কৃষি অফিসের কার্যকর তদারকির অভাবে অব্যাহতভাবে সরকারি বরাদ্দের সার পাচারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের তৎপরতায় এবার হাতেনাতে আটক হয়েছে এক ডিলারের প্রতিনিধি। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট ডিলারকে জরিমানা করা হলেও প্রশ্ন উঠেছে- এ ধরনের পাচার দীর্ঘদিন ধরে চললেও প্রশাসনের নজর এড়িয়ে যাচ্ছে কীভাবে?জানা গেছে, মঙ্গলবার (১৬ জুন) সকাল আনুমানিক ৭টার দিকে বদলগাছী সদরে অবস্থিত নাহার ট্রেডার্স থেকে অবৈধভাবে রাসায়নিক সার পাচারের সময় স্থানীয়দের সন্দেহ হয়। পরে একটি ভটভটি (স্থানীয়ভাবে পরিচিত ‘লছিসন’) যোগে পাশের উপজেলা মহাদেবপুরের মাতাজীহাট সংলগ্ন ব্রিজ এলাকায় পলিথিনে মোড়ানো সার বোঝাই গাড়িটি আটক করা হয়।স্থানীয়দের দাবি, আটককৃত গাড়িতে মোট ১৩ বস্তা রাসায়নিক সার পাওয়া যায়। বিষয়টি জানানো হলে উপজেলা কৃষি সম্প্...
দেশে ফিরলেন ৫৭ হাজার ৪২২ হাজি, মৃত্যুর মিছিলে ৫২ জন
ধর্ম ও দর্শন, সর্বশেষ

দেশে ফিরলেন ৫৭ হাজার ৪২২ হাজি, মৃত্যুর মিছিলে ৫২ জন

|| ধর্ম ডেস্ক ||পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১৩৮টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৪২২ জন বাংলাদেশি হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫৩ হাজার ১০৯ জন। আজ মঙ্গলবার (১৬ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।বুলেটিনের তথ্য অনুযায়ী, ১৬ জুন পর্যন্ত সৌদিতে হজ পালন করতে গিয়ে মোট ৫২ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে ৩৫ জন পুরুষ ও ১৭ জন নারী রয়েছেন। স্থানভেদে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজন হাজি শেষনিশ্বাস ত্যাগ করেন।চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরব যান, যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ছিলেন ৭৩ হাজার ৯৩৫ জন। গত ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার পর ৩০ মে থেকে হাজিদের ফিরতি ফ্লাইট শু...
আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয়, রাজধানী, সর্বশেষ, স্বাস্থ্য

আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও এর অন্যান্য শাখা চালু রাখতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ‘হাম চিকিৎসা প্রোটোকল ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন’-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।স্বাস্থ্যমন্ত্রী বলেন, কেবল প্যাথলজি বিভাগের নয়, মগবাজার আদ-দ্বীন হাসপাতালের পুরো লাইসেন্সই বাতিল করা হয়েছে। তবে এই হাসপাতালের অন্য কোনো শাখা থাকলে সেগুলোর কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে পারবে।হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া শিশু মৃত্যুর ঘটনা উল্লেখ করে মন্ত্রী স্পষ্ট জানান, ছয় শিশুর মৃত্যুর দায় হাসপাতাল কর্তৃপক্ষকে অবশ্যই নিতে হবে। এই গুরুতর অপরাধের শাস্তি হিসেবেই হাসপাতালের নিবন্ধন বাতিল করা হয়েছে। অপরাধ করে সর...
নাগেশ্বরীতে রাস্তার কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে রাস্তার কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নাগেশ্বরী-সাপখায়া সড়কের তেলিয়ানিরপাড় এলাকায় ১.৫ কিলোমিটার রাস্তার মেনটেন্যান্স ও গাইড ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।‎স্থানীয় সূত্রে জানা যায়, সুমনা কনস্ট্রাকশন এর মাধ্যামে নাগেশ্বরী এলজিইডির আওতায় দেড় কিলোমিটার রাস্তার মেনটেন্যান্স ও গাইড ওয়াল নির্মাণকাজ সম্পন্ন করা হয়নি। প্রকল্প অনুযায়ী রাস্তার পাশে প্রয়োজনীয় মাটি ভরাট করা হয়নি। ফলে রাস্তার স্থায়িত্ব নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এলাকাবাসীর আশঙ্কা, বর্ষা মৌসুমে বৃষ্টিপাত ও পানির প্রবাহ বৃদ্ধি পেলে অল্প সময়ের মধ্যেই রাস্তার বিভিন্ন অংশ ভেঙে পড়তে পারে।‎জানা গেছে, প্রকল্পটির মোট বরাদ্দ ৭৫ লাখ ২৫ হাজার ৪১ টাকা। এর মধ্যে কার্পেটিং কাজে ব্যয় ধরা হয়েছে ৬৪ লাখ ৭৩ হাজার ৪৫৬ টাকা এবং মাটির কাজের জন্য বরাদ্দ ...