Sunday, September 20

রাজধানী

হামে আক্রান্ত ৭৪ শতাংশ শিশুই ছিল টিকার বাইরে: স্বাস্থ্য অধিদপ্তর
জাতীয়, রাজধানী, সর্বশেষ, স্বাস্থ্য

হামে আক্রান্ত ৭৪ শতাংশ শিশুই ছিল টিকার বাইরে: স্বাস্থ্য অধিদপ্তর

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||দেশে হামে আক্রান্ত শিশুদের একটি বড় অংশই টিকার আওতার বাইরে ছিল বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আক্রান্ত শিশুদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এদের মধ্যে ৭৪ শতাংশই কোনো টিকা গ্রহণ করেনি এবং ১৪ শতাংশ শিশু মাত্র একটি ডোজ পেয়েছিল। গতকাল বুধবার (২৯ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ৩১৮ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে এবং ল্যাবরেটরিতে ৮৮ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এই সময়ে হামে আক্রান্ত হয়ে একটি শিশুর মৃত্যু হয়েছে।মহাপরিচালক আশাবাদ ব্যক্ত করে বলেন, সংক্রমণের এই সর্বোচ্চ পর্যায় দ্রুতই কমে আসবে। ইতোমধ্যে চিহ্নিত ৩০টি হটস্পট উপজেলায় টিকাদান কার্যক্রমের ফলে সংক্রমণ কমতে শুর...
মতিঝিলে র‍্যাবের অভিযানে ২৮ মামলার আসামি ‘বোমা বিদ্যুৎ’ গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, সর্বশেষ

মতিঝিলে র‍্যাবের অভিযানে ২৮ মামলার আসামি ‘বোমা বিদ্যুৎ’ গ্রেপ্তার

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে হত্যা ও হত্যাচেষ্টাসহ ২৮টি মামলার দুর্ধর্ষ আসামি বিদ্যুৎ মাতবর ওরফে ‘বোমা বিদ্যুৎ’ (৩৬)-কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে র‍্যাব-৩-এর একটি আভিযানিক দল তাকে হেফাজতে নিতে সক্ষম হয়।র‍্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার (ইন্ট অ্যান্ড মিডিয়া অফিসার) মেহেদী ইমরান সিদ্দিকী জানান, গ্রেপ্তার বিদ্যুৎ মাতবর শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মেহের আলী মাতবর কান্দি এলাকার আক্কাস মাতবরের ছেলে। তার বিরুদ্ধে বিস্ফোরক আইন, হত্যা ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন থানায় মোট ২৮টি মামলা রয়েছে। এর মধ্যে চারটি মামলায় তার বিরুদ্ধে আগে থেকেই আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।মামলার বিবরণ অনুযায়ী, বিদ্যুৎ মাতবরের বিরুদ্ধে ঢাকার উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা, কামরাঙ্গীরচর থানায় একটি বিস্ফোরক মামল...
ইউআইইউ’তে প্রশাসনিক দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউ’তে প্রশাসনিক দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (ইউআইইউ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল’র (আইকিউএসি) উদ্যোগে পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষে “অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিলেন্ট: ইনডাকশন এন্ড ক্যাপাবিলিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম” শীর্ষক একটি কর্মশালা গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এই কর্মশালাটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মীদের সক্ষমতা বৃদ্ধি, প্রতিষ্ঠানিক মূল্যবোধ এবং একাডেমিক প্রশাসনে সাফল্যের জন্য প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ’র উপাচার্য প্রফেসর ড. মো: আবুল কাশেম মিয়া। প্রশিক্ষণ অধিবেশনে বক্তব্য রাখেন- বিবিএ প্রোগ্রামের পরিচালক প্রফেসর ড. সালমা করিম, ইইই বিভাগের আন্ডারগ্রাজুয়েট কোঅডিনেটর ড. সাদিদ মুনীর, ইউআইইউ’র রেজিস্ট্রার ড. মো: জুলফিকার রহমান, পরিচালক (কো-অডিনেশন) প্রফেসর এ.এস.এম. সালাহউদ্দি...
অধিবেশন চলাকালে অসুস্থ বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

অধিবেশন চলাকালে অসুস্থ বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া বিরোধী দলীয় সংসদ সদস্য হাফেজ রবিউল বাশারের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম কার্যদিবসের প্রথম পর্ব চলাকালে এই ঘটনা ঘটে।জানা গেছে, সাতক্ষীরা-০৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হাফেজ রবিউল বাশার দুপুর প্রায় ১টা ৪০ মিনিটে অধিবেশন কক্ষেই অসুস্থ বোধ করেন। তাৎক্ষণিকভাবে অন্য সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীরা তাকে উদ্ধার করে সংসদ লবিতে নিয়ে যান। সেখানে দায়িত্বরত সংসদের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।পরবর্তীতে জোহরের নামাজের বিরতি চলাকালীন প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে সংসদ লবিতে গিয়ে অসুস্থ এই সংসদ সদস্যের পাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। এসময় প্রধানমন্ত্রী তার প...
ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের নিয়মিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক ‘দারসুল কুরআন’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে এই দ্বীনি আসরটি সম্পন্ন হয়।অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে গুরুত্বপূর্ণ দারস পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফারুক আহমাদ। তিনি কুরআনের আলোকে সমসাময়িক জীবন ও সাংগঠনিক পথচলা নিয়ে আলোচনা করেন।ঢাকা মহানগরী দক্ষিণের আমির জনাব মোস্তফা বশিরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান। এছাড়াও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিকসহ কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ দারসে কুরআনে অংশগ্রহণ করেন।পরিশেষে দেশ, জাতি ও মুসলি...
ঢাকাসহ সারাদেশে ৪৮ ঘণ্টা কালবৈশাখী ঝড়ের সতর্কতা
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, রাজধানী, সর্বশেষ, সারাদেশ

ঢাকাসহ সারাদেশে ৪৮ ঘণ্টা কালবৈশাখী ঝড়ের সতর্কতা

|| আলোকিত দৈনিক ডেস্ক ||ঢাকাসহ দেশের আটটি বিভাগেই প্রবল বেগে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই পূর্বাভাস জানানো হয়েছে।সতর্কবার্তায় জানানো হয়, আজ বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে এই ঝড় বয়ে যেতে পারে। এই সময়ে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে শক্তিশালী ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড়ের পাশাপাশি এসব এলাকায় প্রবল বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোর মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট সকলকে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং কালবৈশাখীর তীব্রতা অনুযায়ী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ...
লোডশেডিং কমবে কবে, জানালেন বিদ্যুৎমন্ত্রী
জাতীয়, রাজধানী, সর্বশেষ

লোডশেডিং কমবে কবে, জানালেন বিদ্যুৎমন্ত্রী

|| নিজস্ব প্রতিবেদক ||দেশজুড়ে চলমান তীব্র বিদ্যুৎ সংকট ও অসহনীয় লোডশেডিং নিয়ে সাধারণ মানুষকে আশার বাণী শুনিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকেই দেশের বিদ্যুৎ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে এবং লোডশেডিংয়ের মাত্রা অনেকটাই কমে আসবে।আজ সোমবার (২৭ এপ্রিল) সিপিডি আয়োজিত ‘বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরাম’-এর গুরুত্বপূর্ণ এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।অনুষ্ঠানে জ্বালানি খাতের বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, সরকার পরিবেশবান্ধব জ্বালানির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং আগামী পাঁচ বছরের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তবে বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেশের সামগ্রিক অর্থনীতি ও বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের চ...
নজরুলসংগীত সংস্থার নিয়মিত আয়োজন ‘শ্রোতার আসর’
বিনোদন, রাজধানী, সর্বশেষ

নজরুলসংগীত সংস্থার নিয়মিত আয়োজন ‘শ্রোতার আসর’

|| মোহাম্মদ রাজিবুল হাসান | বিনোদন ডেস্ক ||জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম বিশ্বময় ছড়িয়ে দিতে নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছে ‘নজরুলসংগীত সংস্থা’ তারই ধারাবাহিকতায় প্রতি মাসে আয়োজন করছে ‘শ্রোতার আসর’। এবার ২৫ এপ্রিল ২০২৬, শনিবার ছায়ানট সংস্কৃতি ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে আয়োজিত হয় বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা কর্তৃক আয়োজিত শ্রোতার আসর "ভালোবাসো মোর গান"। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানের বাণীর একাংশ অনুসারেই নামকরণ হয় শ্রোতার আসরের।অনুষ্ঠানের সূচনা হয় বাংলাদেশ নজরুলসংগীত সংস্থার সাধারণ সম্পাদক ও সংগীতশিল্পী খায়রুল আনাম শাকিলের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে। শুরুতেই রাগ নন্দ এর ওপর খেয়াল পরিবেশন করেন সংগীতশিল্পী আফরোজা রূপা। মোট ১২টি নজরুলসংগীত দিয়ে সাজানো হয়েছে এবারের আয়োজন।অনুষ্ঠানে আরও যারা সংগীত পরিবেশন করেন তারা হলেন, মন্দিরা আইচ, আফিয়া তাসনীম, জেবুন্নেছা ...
সরকারি আলিয়া মাদ্রাসায় ইসলামী ছাত্র আন্দোলনের সন্ত্রাসবিরোধী মানববন্ধন
রাজধানী, রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ

সরকারি আলিয়া মাদ্রাসায় ইসলামী ছাত্র আন্দোলনের সন্ত্রাসবিরোধী মানববন্ধন

|| আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||ক্যাম্পাসে সকল ধরনের সহিংসতা বন্ধ এবং আদর্শিক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠার দাবিতে ‘সন্ত্রাসবিরোধী মানববন্ধন’ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া শাখা। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে মাদ্রাসার প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালিত হয়।শাখা সভাপতি এইচ এম এনামুল হকের সভাপতিত্বে এবং সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি ফয়জুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল ইসলাম বলেন, একটি সুস্থ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা ও সন্ত্রাস একসাথে চলতে পারে না। চলমান সহিংস ও মারমুখী রাজনীতি পরিহার করে সকল ছাত্রসংগঠনকে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসতে হবে। তিনি রাজনৈতিক কার্যক্রমে স্বচ্ছতা ও প্রকাশ্য তৎপরতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।সভাপতির বক্তব্যে এনামুল হক বলেন,...
সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলনের ইন্তেকাল
রাজধানী, সর্বশেষ, সারাদেশ

সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলনের ইন্তেকাল

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। রবিবার (২৬ এপ্রিল) ফজরের নামাজের পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।গোলাম সারোয়ার মিলন দেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ১৯৮৬-৮৭ সালে শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৮৬-৯০ মেয়াদে মানিকগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ছিলেন। এছাড়া তিনি মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।রাজনৈতিক জীবনের শুরুতে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি (১৯৮১-৮২) ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সক্রিয় ছাত্রনেতা হিসেবে পরিচিতি লাভ করেন।পরবর্তীতে তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন ...