শনিবার, জুন ২০

রাজধানী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু
জাতীয়, রাজধানী, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু

|| আলোকিত দৈনিক ডেস্ক ||সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। আজ (১১ মার্চ) বুধবার বেলা সোয়া ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে এই বৈঠক শুরু হয়।বৈঠক সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার পর শুক্র ও শনিবার দুই দিন বিরতি দেওয়া হবে। এরপর আগামী ১৫ মার্চ পুনরায় সংসদ বসবে এবং সেদিনই নতুন স্পিকার নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ মার্চের কার্যক্রম শেষে সংসদ মুলতবি করা হবে এবং পরবর্তীতে ২৯ মার্চ আবার অধিবেশন শুরু হবে।নীতিনির্ধারণী পর্যায়ের তথ্যমতে, অধিবেশনের প্রথম কার্যদিবসেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এক্ষেত্রে অধিবেশনের শুরুতে সভাপতিত্ব করতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রবীণ রাজনীতিক ড. খন্দকার মোশাররফ হোসেন। ...
কাল বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন: উত্তপ্তের আভাস
জাতীয়, রাজধানী, সর্বশেষ

কাল বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন: উত্তপ্তের আভাস

|| নিজস্ব প্রতিবেদক ||আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। নতুন সরকারের এই প্রথম অধিবেশনে রেওয়াজ অনুযায়ী ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংসদ সচিবালয় ইতিমধ্যে অধিবেশনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করলেও জুলাই জাতীয় সনদ ও রাষ্ট্রপতির ভাষণ প্রদান নিয়ে সংসদীয় রাজনীতিতে উত্তাপ ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে।অধিবেশনের প্রথম দিনই স্পিকার ও ডেপুটি স্পিকার নিয়োগ দেওয়া হবে। সরকারি দল বিএনপি ডেপুটি স্পিকারের পদটি জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিলেও দলটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। জামায়াত ও বিরোধী দলগুলো ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টিতে অধিক গুরুত্ব দিচ্ছে। এমনকি আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতির ভাষণ প্রদানের বিরোধিতা করে জামায়াতে ইসলামী প্রধানমন্ত্রীকে আইনি নোটিশও পাঠিয়েছে।বিরোধীদলীয় ন...
২০২৭ বিশ্বকাপ লক্ষ্য: আজ মাঠে নামছে বাংলাদেশ-পাকিস্তান
খেলাধুলা, রাজধানী, সর্বশেষ

২০২৭ বিশ্বকাপ লক্ষ্য: আজ মাঠে নামছে বাংলাদেশ-পাকিস্তান

|| স্পোর্টস ডেস্ক ||২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে এক নতুন অধ্যায় শুরুর লক্ষ্য নিয়ে আজ বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম এই লড়াইয়ে দুই দলই পরিবর্তনের আভাস দিচ্ছে।​দীর্ঘ তিন মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে লিটন দাস ও আফিফ হোসেনের প্রত্যাবর্তনে ব্যাটিং ও বোলিংয়ে ভারসাম্য আনার চেষ্টা করছে স্বাগতিকরা। অন্যদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা ঝেড়ে ফেলতে পাকিস্তান তাদের ১৫ সদস্যের দলে ছয়জন অনভিষিক্ত খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেছে। অধিনায়ক শাহীন শাহ আফ্রিদির অধীনে দলটি তাদের শক্তিশালী পেস আক্রমণকে কাজে লাগিয়ে জয়ের ধারা বজায় রাখতে চায়। মিরপুরের চেনা স্পিন সহায়ক উইকেটে দুই দলের লড়াই জমজমাট হবে বলে আশা করা হচ্ছে, যদিও বিকেলের দিকে অকাল বৃষ্টির কিছুটা শঙ্কা রয়ে...
‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জাতীয়, রাজধানী, সর্বশেষ

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||নারীর ক্ষমতায়ন ও জীবনমানের উন্নয়নের লক্ষ্যে নির্বাচনী অঙ্গীকার পূরণে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের মাত্র তিন সপ্তাহের মাথায় আজ মঙ্গলবার (১০ মার্চ) সকালে রাজধানীর বনানীস্থ টিঅ্যান্ডটি খেলার মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই জনকল্যাণমূলক প্রকল্পের শুভ সূচনা করেন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এছাড়া মন্ত্রিপরিষদের সদস্য এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয় এবং প্রধানমন্ত্রী উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।এই প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডে পাইলটিং কার্যক্রম শুরু হয়েছে। পাইলটিং পর্যায়ে সারাদেশে মোট ৬৭ হাজার ৮৫৪টি...
রাজধানীতে ইসলামী ঐক্য আন্দোলনের বিক্ষোভ: ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধের দাবি
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

রাজধানীতে ইসলামী ঐক্য আন্দোলনের বিক্ষোভ: ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধের দাবি

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||ইরানের ওপর অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধ এবং মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা রাহবার আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীকে হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ঐক্য আন্দোলন, ঢাকা মহানগরী। ১৭ রমজান, ৭ মার্চ ২০২৬ শনিবার বাদ মাগরিব সংগঠনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়ার নেতৃত্বে এই মিছিলটি অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিলটি রাজধানীর বিজয়নগর থেকে শুরু হয়ে পল্টন ও বায়তুল মোকাররমসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা ইরানের ওপর বৈশ্বিক ষড়যন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ব্যানার প্রদর্শন করেন। ব্যানারে 'বিশ্ব সন্ত্রাসী ইসরাইল ও আমেরিকার ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধ করো' এবং 'বিক্ষোভ মিছিল' সম্বলিত দাবিগুলো স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়।মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা...
বদর যুদ্ধ অন্যায়ের প্রতিরোধ ও ন্যায় প্রতিষ্ঠার আপোষহীন চেতনার বাতিঘর: ইসলামী ঐক্য আন্দোলন
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

বদর যুদ্ধ অন্যায়ের প্রতিরোধ ও ন্যায় প্রতিষ্ঠার আপোষহীন চেতনার বাতিঘর: ইসলামী ঐক্য আন্দোলন

|| নিজস্ব প্রতিবেদক ||বদরের যুদ্ধ ছিল হক ও বাতিলের চূড়ান্ত লড়াই। এই যুদ্ধের মাধ্যমে হক বাতিল চিরদিনের জন্য পৃথক হয়ে যায়। মক্কার জীবনে চরম নির্যাতনের মধ্যেও রাসূলুল্লাহ (সা:) সাথীদের নিয়ে বাতিলের সাথে আপোষ করেননি। সীমাহীন ধৈর্যের মাধ্যমে নিরবে সমস্ত নির্যাতন সহ্য করেছেন। একপর্যায়ে মক্কা থেকে মদিনায় হিজরতের পর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। সেই ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করার জন্য মক্কার কাফেররা বদর প্রান্তরে আসলে ইসলামী ইতিহাসের প্রথম সম্মুখ যুদ্ধ 'বদর যুদ্ধ' সংঘটিত হয়। মুসলমানগণ ঈমানী পরীক্ষায় বিজয়ী হন। কেয়ামত পর্যন্ত এ বিজয় মুসলমানদের জন্য অনুকরণীয় মডেল। তাই বিশ্ব মুসলমানের উচিত, বদরের চেতনা থেকে অন্যায়ের প্রতিরোধ ও ন্যায় প্রতিষ্ঠার আপোষহীন দীক্ষা গ্রহণ করা। দেশে দেশে আজ কাফির মুশরিকদের সাথে মুসলিম নেতৃত্বগুলোর আপোষকামীতার যে মহড়া চলছে তা থেকে মুসলিম উম্মাহকে বেরিয়ে আসতে...
সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে মর্যাদাপূর্ণ করতে চায় বিএনপি: সালাহউদ্দিন
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে মর্যাদাপূর্ণ করতে চায় বিএনপি: সালাহউদ্দিন

|| আলোকিত দৈনিক ডেস্ক ||জাতীয় সংসদের অতীত নেতিবাচক ধারা পরিহার করে একটি আধুনিক ও জনকল্যাণমুখী রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অতীতের সংসদীয় অপসংস্কৃতি মানুষের মন থেকে মুছে ফেলাই আমাদের লক্ষ্য। আগামী সংসদ অধিবেশন দেখে জাতি আশ্বস্ত হবে এবং বলবে—এমন একটি সংসদই তারা দেখতে চেয়েছিল।শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য আয়োজিত দুই দিনের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে এসে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। আগামী ১২ মার্চ থেকে শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে এই বিশেষ কর্মশালার আয়োজন করা হয়।সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদকে কার্যকর ও মর্যাদাপূর্ণ করতে নতুন সংসদ সদস্যদের সংবিধান, রুলস অব প্রসিডিউর এব...
বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক ও উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
জাতীয়, রাজধানী, সর্বশেষ

বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক ও উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিবেদক ||পারস্পরিক শ্রদ্ধা, গভীর সহযোগিতা ও সুদৃঢ় আস্থার ভিত্তিতে বিশ্বের সকল রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশ সবসময়ই দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে এবং শান্তি ও সমৃদ্ধির পথে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে একযোগে কাজ করতে চায়।গতকাল শুক্রবার (৬ মার্চ, ২০২৬) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।পবিত্র রমজান মাসের সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই ইফতার আয়োজন কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি বিভিন্ন জাতি, ধর্ম ও সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক সম্মান এবং ঐক্যের বার্তা বহন করে। একটি সহনশীল ও শ...
সাম্রাজ্যবাদী আমেরিকা-ইসরাইল কর্তৃক ইরানে নগ্ন হামলা মানবতার চরম লঙ্ঘন: _ইসলামী ঐক্য আন্দোলন
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

সাম্রাজ্যবাদী আমেরিকা-ইসরাইল কর্তৃক ইরানে নগ্ন হামলা মানবতার চরম লঙ্ঘন: _ইসলামী ঐক্য আন্দোলন

অবিলম্বে ইরানের উপর এই হামলা বন্ধ করতে হবে|| নিজস্ব প্রতিবেদক ||সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইসরাইল কর্তৃক ইরানে নগ্ন হামলা মানবতার চরম লংঘন বলে অভিহিত করে অবিলম্বে এই হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) বাদ জোহর কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটি মজলিসে আমলের নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেন, বিশ্ব মুসলিম যখন মাহে রমজানের রোজা পালন করছে ঠিক সেই মুহূর্তে ইরানে বর্বরোচিত হামলা কোনভাবেই বরদাশত করার মতো নয়। এই হামলা শুধু ইরানের বিরুদ্ধে নয়, বিশ্ব মুসলিমের বিরুদ্ধে, বিশ্ব মানবতার বিরুদ্ধে। আমেরিকা ইসরাইলকে অবশ্যই এই হামলা অনতিবিলম্বে বন্ধ করতে হবে।তিনি আরও বলেন, এ ব্যাপারে জাতিসংঘ, ওআইসিকে দ...
হাতিরঝিলে ইসলামী ঐক্য আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

হাতিরঝিলে ইসলামী ঐক্য আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||রাজধানী ঢাকার হাতিরঝিল থানা এলাকায় ‘মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৪টায় ইসলামী ঐক্য আন্দোলন হাতিরঝিল থানা শাখার উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।থানা শাখার আহবায়ক জনাব আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্দোলনের অন্যতম উপদেষ্টা জনাব মোস্তফা আমিনুল হোসাইন। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন আন্দোলনের মুহতারাম কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রুহুল আমীন। তিনি তার বক্তব্যে বলেন, "রমজান কেবল উপবাস থাকার মাস নয়, বরং এটি মুমিনের জন্য আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের প্রশিক্ষণ কেন্দ্র। পবিত্র কুরআনের শিক্ষাকে ধারণ করে ব্যক্তি ও সমাজ জীবনে ইনসাফ কায়েম করাই রোজার প্রকৃত দাবি"।তিনি আরও উল্লেখ করেন যে, র...