Tuesday, August 4

রাজধানী

বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আর জঙ্গি কারখানা হতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী
জাতীয়, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আর জঙ্গি কারখানা হতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী

|| নিজস্ব প্রতিবেদক ||দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আর কোনোভাবেই উগ্রবাদ বা জঙ্গিবাদের চারণভূমি হতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বর্তমান সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর স্বকীয়তা ও স্বাধীনতায় বিশ্বাসী এবং আমরা তাদের কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে চাই না। তবে স্বাধীনতার নামে এমন কোনো পরিবেশ তৈরি করতে দেওয়া হবে না, যা থেকে আরেকটি ‘হলি আর্টিসান’-এর মতো ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।মঙ্গলবার (৫ মে) রাতে রাজধানীর হোটেল শেরাটনে বেসরকারি বিশ্ববিদ্যালয় মালিকদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ’ (এপিইউবি) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ১৯৯২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া...
গরুর হাটে চাঁদাবাজি রুখতে কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রী শাহে আলমের
জাতীয়, রাজধানী

গরুর হাটে চাঁদাবাজি রুখতে কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রী শাহে আলমের

|| নিজস্ব প্রতিবেদক ||পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশুর হাটে যেকোনো ধরনের চাঁদাবাজি ও অনিয়ম রোধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ বুধবার (৬ মে) সকালে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে তিনি সাফ জানিয়ে দেন, পশুর হাটে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না এবং এমন অভিযোগ পেলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, দেশের কোথাও কোরবানির পশু পরিবহনে যেন কোনো প্রতিবন্ধকতা বা চাঁদাবাজির শিকার হতে না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। বিশেষ করে মহাসড়ক ও পশুর হাটে চাঁদাবাজি বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। পশুর আনা-নেওয়ার পথে কেউ হয়রানির শিকার হলে দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।হাটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও যানজট...
শাপলা চত্বরের ঘটনার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে: মাওলানা মামুনুল হক
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

শাপলা চত্বরের ঘটনার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে: মাওলানা মামুনুল হক

|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে সংঘটিত ঘটনার বিচার না হওয়া পর্যন্ত ন্যায়বিচারের সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। ওই দিনের স্মৃতিচারণ করে মামুনুল হক বলেন, এটি একটি শান্তিপূর্ণ গণআন্দোলনের ওপর নির্মম দমন-পীড়নের ইতিহাস, যা জাতি কোনোদিন ভুলবে না। সে রাতের রক্তক্ষয়ী স্মৃতি এখনো জাতির হৃদয়ে দগদগে ক্ষত হয়ে আছে এবং এই অধ্যায়টি সবাইকে দায়বদ্ধতার কথা মনে করিয়ে দেয়।নিজের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে তিনি আরও বলেন, ৫ মে গাবতলী পয়েন্টে নায়েবে আমিরের দায়িত্ব পালন শেষে শাপলা চত্বরের অভিমুখে লাখ লাখ মানুষের মহামিছিল নিয়ে অগ্রসর হয়েছিলেন। ওই সময় রাজধানীর বিস্তীর্ণ অঞ্চল মানুষের রক্তে রঞ্জিত হয়েছিল এবং ফ্যাসিবাদী শক্তি হায়েনার মতো নি...
মরহুম মাওলানা আব্দুল কাদির খান-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

মরহুম মাওলানা আব্দুল কাদির খান-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের অন্যতম উপদেষ্টা ও শুভাকাঙ্ক্ষী মুরুব্বী, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সাবেক তুখোড় কেন্দ্রীয় ছাত্র নেতা, বিশিষ্ট সমাজসেবক ও ইসলামী চিন্তাবিদ আমেরিকা প্রবাসী মরহুম মাওলানা আব্দুল কাদের খান-এর স্মরণে এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৪ মে) বাদ এশা ইসলামী ঐক্য আন্দোলনের ৮৫/১-এ (৪র্থ তলা), পুরানা পল্টন লাইন, ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মোস্তফা বশীরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মরহুমের বর্ণাঢ্য জীবন ও কর্মের ওপর আলোচনা করেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।​স্মরণ সভায় বক্তব্য রাখেন আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারিদ্বয় মাওলানা ফারুক আহমদ ও মাওলানা মুহাম্মাদ মহিব্বুল্লাহ ভূঞা এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদ...
ইউআইইউ’তে আর্থ ডে ২০২৬ উদযাপন
আবহাওয়া ও পরিবেশ, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউ’তে আর্থ ডে ২০২৬ উদযাপন

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (ইউআইইউ) এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (ইডিএস) বিভাগ এবং ইউআইইউ ইডিএস ক্লাব’র যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী ‘আর্থ ডে ২০২৬’ উদযাপনের আয়োজন করে। দুই দিনব্যাপী উদযাপনের সমাপনী অনুষ্ঠান গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম’র (সিসিপি) প্রোগ্রাম হেড জনাব আবু সাদাত মনিরুজ্জামান খান এবং অভিনেত্রী ও পরিচালক কাজী নওশাবা আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউ’র স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোস্যাল সায়েন্সেস’র ডিন প্রফেসর ড. হামিদুল হক এবং স্বাগত বক্তব্য প্রদান করেন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (ইডিএস) বিভাগের প্রধান ড. শান্তনু সাহা।পরিবেশগত বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞান ও সৃজনশীলতা বিকাশে উৎসাহিত করতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১ম দিন আয়োজ...
ঢাকায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি
চাকরি, রাজধানী, সর্বশেষ

ঢাকায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি

|| ক্যারিয়ার ডেস্ক ||দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘রিলেশনশিপ ম্যানেজার/সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১০ মে। বিভাগের নাম: করপোরেট ব্যাংকিংপদের নাম: রিলেশনশিপ ম্যানেজার/সিনিয়র রিলেশনশিপ ম্যানেজারপদ সংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমানঅভিজ্ঞতা: ন্যূনতম ৫ বছরচাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়সসীমা: নির্ধারিত নয়কর্মস্থল: ঢাকাআবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক করুন বেতন: আলোচনা স...
স্মার্ট প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: গণশিক্ষা প্রতিমন্ত্রী
জাতীয়, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

স্মার্ট প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: গণশিক্ষা প্রতিমন্ত্রী

|| নিজস্ব প্রতিবেদক ||প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি যুগোপযোগী, অন্তর্ভুক্তিমূলক ও প্রযুক্তিচালিত স্মার্ট প্রাথমিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। মঙ্গলবার (৫ মে) সকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মেলন কক্ষে নতুন উন্নয়ন প্রকল্পসমূহ নিয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী জানান, দেশের প্রতিটি শিশুর জন্য আধুনিক ও আনন্দমুখর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।সভায় জানানো হয়, প্রাথমিক শিক্ষার আধুনিকায়নের লক্ষ্যে ইতোমধ্যে ১৩টি নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা সরকারের ‘সবুজ পাতায়’ অন্তর্ভুক্ত হয়েছে। এই মেগা প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—সারা দেশে জরাজীর্ণ স্কুল সংস্কার, ১১টি সিটি কর্পোরেশনের মডেল স্কুলের ...
ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের নিয়মিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক ‘দারসুল কুরআন’ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) বাদ মাগরিব রাজধানীর পুরানা পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে এই আধ্যাত্মিক আসর সম্পন্ন হয়।এবারের আসরে পবিত্র কুরআনের আয়াতের আলোকে গুরুত্বপূর্ণ দারস পেশ করেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা। তিনি সমকালীন প্রেক্ষাপটে কুরআনি হেদায়েতের গুরুত্ব এবং ব্যক্তি, সমাজ রাষ্ট্রীয় জীবনে ইসলামের শিক্ষার প্রতিফলন ঘটানোর ওপর বিস্তারিত আলোকপাত করেন।ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব মোস্তফা বশীরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফারুক আহমাদ ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক। ...
শাপলা চত্বর গণহত্যার বিচার ও ১৩ দফা বাস্তবায়নের দাবিতে খেলাফত আন্দোলনের মানববন্ধন
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

শাপলা চত্বর গণহত্যার বিচার ও ১৩ দফা বাস্তবায়নের দাবিতে খেলাফত আন্দোলনের মানববন্ধন

|| নিজস্ব প্রতিবেদক ||২০১৩ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার, ঘোষিত ১৩ দফা বাস্তবায়ন এবং আলেম-ওলামাদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। মঙ্গলবার (৫ মে) বেলা সাড়ে ১১টায় মতিঝিল শাপলা চত্বরে আয়োজিত এক বিশাল মানববন্ধনে এই দাবি জানানো হয়।বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগর আমীর মাওলানা মুহাম্মাদ হোসাইন আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের আমীরে শরীয়ত আল্লামা আবু জাফর কাসেমী।প্রধান বক্তার বক্তব্যে মহাসচিব মুফতি ফখরুল ইসলাম বলেন, ১৩ বছর আগে এই পবিত্র চত্বরে নিরস্ত্র তাওহিদী জনতার ওপর তৎকালীন স্বৈরাচারী হাসিনা সরকার যে বর্বরোচিত গণহত্যা চালিয়েছে, তার বিচার বাংলার মাটিতে হতেই হবে। একইসঙ্গে তিনি হেফাজতে ইসলামের ঘোষিত ঐতিহাসিক ১৩ দফা দ্রুত বাস্তবায়ন এবং বিগত সরকারের আমলে...
শাপলা চত্বর গণহত্যার সুষ্ঠু বিচার ও শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া রাষ্ট্রের দায়িত্ব: মোস্তফা তারেক
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

শাপলা চত্বর গণহত্যার সুষ্ঠু বিচার ও শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া রাষ্ট্রের দায়িত্ব: মোস্তফা তারেক

|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানীর মতিঝিলে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত বর্বরোচিত গণহত্যার ১৩ বছর উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান। মঙ্গলবার (৫ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, শাপলা চত্বর গণহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করা এবং শহীদ পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া এখন রাষ্ট্রের নৈতিক ও আইনি দায়িত্ব।বিবৃতিতে মোস্তফা তারেকুল হাসান বলেন, ১৩ বছর আগে এই দিনে শান্তিকামী তৌহিদী জনতার ওপর তৎকালীন ফ্যাসিষ্ট সরকারের নির্দেশে যে অমানবিক ও নৃশংস অভিযান চালানো হয়েছিল, তা বিশ্ববিবেকের কাছে বাংলাদেশের ললাটে এক কলঙ্কতিলক এঁকে দিয়েছে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে রাষ্ট্রীয় সেন্সরশিপ ও একপেশে গণমাধ্যম সিন্ডিকেটের মাধ্যমে এই সত্যকে ধামাচ...