বৃহস্পতিবার, জুন ১৮

কৃষি

তাড়াইলের দক্ষিণ নগর গ্রামে সাড়ে তিনশ’ পেঁপে গাছ কেটে ফেলার অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, কৃষি, সর্বশেষ, সারাদেশ

তাড়াইলের দক্ষিণ নগর গ্রামে সাড়ে তিনশ’ পেঁপে গাছ কেটে ফেলার অভিযোগ

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের দক্ষিণ নগর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের সাড়ে তিনশ’ ফলনজাত পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। একইসঙ্গে বাগানের ৩০টি কলার ছরি লুটে নেয়ারও অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।ঘটনার বিবরণীতে জানা যায়, গত ১৯ এপ্রিল সন্ধ্যায় দক্ষিণ নগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আ. হেকিমের ছেলে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আশরাফুল হেকিম দিদারের ফিসারী ও পেঁপে বাগানের ভেতর দিয়ে গবাদিপশু চলাচলে বাধা দেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিবেশী তাজুল ইসলাম (৫৫) ও তার ছেলেরা দিদারের ওপর হামলা চালায়। পরবর্তীতে তারা সংঘবদ্ধ হয়ে দিদারের বাড়িতে দ্বিতীয় দফা হামলা করলে তিনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি কিশোরগঞ্জ সৈয়দ নজরু...
ভূরুঙ্গামারীতে ঝুকিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন, বদলে যাবে কৃষি ও সেচব্যবস্থা
কৃষি, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে ঝুকিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন, বদলে যাবে কৃষি ও সেচব্যবস্থা

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দীর্ঘদিনের অবহেলায় ভরাট হয়ে যাওয়া ঝুকিয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার (১০ মে) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুনঃখনন কাজের উদ্বোধন করেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম।সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আমিনুল হক তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কচাকাটা-ভূরুঙ্গামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা, সিনিয়র সদস্য কাজী নিজাম উদ্দিন এবং জামায়াত নেতা ফেরদৌস হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।প্...
হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে দেবে সরকার: কৃষিমন্ত্রী
কৃষি, জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, রাজধানী, সর্বশেষ

হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে দেবে সরকার: কৃষিমন্ত্রী

|| নিজস্ব প্রতিবেদক ||হাওড় অঞ্চলের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক ক্ষতি পুষিয়ে দিতে সরকারের পক্ষ থেকে বিশেষ সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে জনপ্রতি সর্বনিম্ন সাড়ে ৭ হাজার টাকা থেকে শুরু করে ক্ষতির মাত্রা অনুযায়ী আরও বেশি আর্থিক সহায়তা দেওয়া হবে। এই সহায়তা কার্যক্রম আগামী তিন মাস ধরে চলবে।আজ সোমবার (৪ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা জানান কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।সম্মেলনে হাওড়ের ক্ষয়ক্ষতির পাশাপাশি দেশের আলু চাষিদের ন্যায্য মূল্য প্রাপ্তি নিয়েও আলোচনা হয়। জেলা প্রশাসকরা উদ্বেগ প্রকাশ করে জানান, এ বছর আলুর বাম্পার ফলন হলেও যথাযথ সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থার দুর্বলতার কারণে কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। তারা এ...
খুলনায় প্রথম বিভাগীয় মাশরুম মেলা শুরু, পুষ্টি ও স্বাবলম্বিতার নতুন সম্ভাবনা
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় প্রথম বিভাগীয় মাশরুম মেলা শুরু, পুষ্টি ও স্বাবলম্বিতার নতুন সম্ভাবনা

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় প্রথমবারের মতো বিভাগীয় পর্যায়ে তিন দিনব্যাপী মাশরুম মেলা শুরু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) নগরীর শহীদ হাদিস পার্কে “মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ” প্রকল্পের আওতায় এ মেলার উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, অল্প শ্রম, স্বল্প পুঁজি ও কম জায়গায় মাশরুম চাষ একটি লাভজনক কৃষিখাতে পরিণত হয়েছে। মাশরুমের বহুমুখী ব্যবহার ও ঔষধিগুণের কারণে এর চাহিদা বাড়ছে। আগে অভিজাত রেস্টুরেন্টে সীমাবদ্ধ থাকলেও এখন মাশরুম কেক, পাউডার, চিপসসহ নানা প্রক্রিয়াজাত পণ্য হিসেবে বাজারজাত করা সম্ভব হচ্ছে।তিনি আরও বলেন, এই মেলা দর্শনার্থীদের মাশরুম চাষ পদ্ধতি, পুষ্টিগুণ ও বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কে জানার সুযোগ করে দেবে। এর মাধ্যমে খুলনা অঞ...
মির্জাগঞ্জে দিনব্যাপী কৃষকের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

মির্জাগঞ্জে দিনব্যাপী কৃষকের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

|| মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষকদের সচেতন করতে দিনব্যাপী 'পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস' অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয় মিলনায়তনে উপজেলার ৬টি ইউনিয়নের কৃষক-কৃষাণীদের নিয়ে এই কংগ্রেসের আয়োজন করা হয়।মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোঃ রাসেল-এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আমানুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর অতিরিক্ত উপ-পরিচালক মোঃ এইচ এম শামিম, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ পিন্টু এবং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধ...
বৃষ্টিতে ফসল হারানো কৃষকদের তিন মাসের বিশেষ সহায়তা দেবে সরকার
কৃষি, জাতীয়, সর্বশেষ

বৃষ্টিতে ফসল হারানো কৃষকদের তিন মাসের বিশেষ সহায়তা দেবে সরকার

|| নিজস্ব প্রতিবেদক ||দেশের উত্তর-পূর্বাঞ্চলে প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় বড় ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাকৃতিক দুর্যোগে ফসল হারানো এসব কৃষকদের টানা তিন মাস সরকারি সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই জরুরি মানবিক পদক্ষেপের কথা জানান।সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, বৃষ্টির পূর্বাভাস পাওয়ার পরপরই স্থানীয় প্রশাসনকে আগাম সতর্কতা ও প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছিল। দুর্ভাগ্যবশত যেসব কৃষক ফসল হারিয়েছেন, তাদের সঠিকভাবে তালিকাভুক্ত করে আগামী তিন মাস প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে প্রশাসনকে বিশেষ নির্...
‎হরিরামপুরে তিন ফসলি জমির মাটি কাটায় মালিককে জরিমানা
অপরাধ, আইন ও আদালত, কৃষি, সর্বশেষ, সারাদেশ

‎হরিরামপুরে তিন ফসলি জমির মাটি কাটায় মালিককে জরিমানা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধ (মানিকগঞ্জ) ||‎মানিকগঞ্জের হরিরামপুরে তিন ফসলি কৃষি জমির মাটি কেটে বিক্রির দায়ে মো. এরশাদ আলী নামে এক জমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের বাহিরচর গ্রামের শেখ গেন্দুর ছেলে।রবিবার (‎২৬ এপ্রিল) চালা ইউনিয়নের দিয়াপাড় ফসলি জমিতে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত।‎ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহিজা বীসরাত হোসেন।‎স্থানীয় জানা যায়, দীর্ঘদিন যাবৎ এই জমির মালিকসহ স্থানীয় আরও কয়েকজন মিলে তিন ফসলি জমির মাটি কেটে বিক্রি করে আসছিল। এ সংবাদ পেয়ে আজ রবববার দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এতে সহযোগীরা পালিয়ে গেলেও আটক করা হয় জমির মালিককে। এ সময় অবৈধভাবে এস্কেভেটর দিয়ে মাটি উত্তোলনের অপরাধে জমির মালিক মো. এরশাদ আলীকে অবৈধভাবে মাটি কাটার দা...
মানিকগঞ্জে ফসলি জমি রক্ষায় মানববন্ধন: তরা ব্রিজে দীর্ঘ যানজট
কৃষি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ফসলি জমি রক্ষায় মানববন্ধন: তরা ব্রিজে দীর্ঘ যানজট

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার মহোৎসব বন্ধের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ তরা ব্রিজ ও এর পার্শ্ববর্তী এলাকায় বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে চামটা ও খাগড়াকুরি গ্রামের কয়েকশ বিক্ষুব্ধ মানুষ।বিক্ষোভের বিশেষ বৈশিষ্ট্য ছিল নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত ও ভিন্নধর্মী অংশগ্রহণ। পুরুষরা হাতে কাঁচি ও মাথায় মাথাল পরে কৃষকের প্রতীকী সাজে অংশ নেন, আর নারীরা ঝাড়ু ও লাঠি হাতে নিয়ে মাটি খেকোদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধের বার্তা দেন।বিক্ষোভকারীরা তরা ব্রিজের ওপর অবস্থান নিলে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় কয়েক ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। পরবর্তীতে স্থানীয় প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি...
চিলমারীতে কৃষি রূপান্তর ও পুষ্টি নিশ্চিতকরণে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেস অনুষ্ঠিত
কৃষি, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে কৃষি রূপান্তর ও পুষ্টি নিশ্চিতকরণে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেস অনুষ্ঠিত

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন ইন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২২ এপ্রিল) সকাল ৯টায় চিলমারী উপজেলা অডিটোরিয়ামে সংশ্লিষ্ট ব্লকের এসএএও এবং কৃষক-কৃষাণীদের রেজিস্ট্রেশনের মাধ্যমে এই কংগ্রেসের কার্যক্রম শুরু হয়।উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ অশোক কুমার রায় এবং চিলমারী উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়।অন্যান্যদের মধ্য...
টেকনাফে বাণিজ্যিকভাবে কোরাল মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

টেকনাফে বাণিজ্যিকভাবে কোরাল মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||কক্সবাজারের টেকনাফে আধুনিক প্রযুক্তিতে বাণিজ্যিকভাবে খাদ্য-নির্ভর কোরাল বা ভেটকি মাছ চাষ পদ্ধতি বিষয়ক এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী গ্রামের এগ্রো-টেকনোলজিস অ্যান্ড ইনোভেশন লিমিটেড (এটিআইআই) মৎস্য খামারে এই কর্মশালার আয়োজন করা হয়।বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিশ ফাউন্ডেশন (বিএসএফএফ) আয়োজিত এই কর্মসূচিতে কারিগরি ও আর্থিক সহযোগিতা প্রদান করে মৎস্য অধিদপ্তর এবং বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি)।কর্মশালায় বক্তারা জানান, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কোরাল মাছ চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আধুনিক প্রযুক্তিতে তৈরি খাদ্য ব্যবহারের মাধ্যমে এই মাছ উৎপাদন অত্যন্ত লাভজনক। ইতিপূর্বে পাইলট প্রকল্পের মাধ্যমে টেকনাফের বিভিন্ন খামারে উৎসাহব্যঞ্জক ফলাফল পাওয়া গেছে। সেই সফল...