
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২০২৫–২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে ফসলের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ গাছের ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকালে উপজেলা প্রশাসন চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. খোদাদাদ হোসেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে গাছের চারা, লেবুর চারা, সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা শাহরিয়ার কবির, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ আজিজুল হক, জামায়াতের পৌর আমির আব্দুল মান্নান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর নিদের্শনায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের স্বাবলম্বী করতে সরকারের এ ধারাবাহিক সহায়তা অব্যাহত থাকবে।
