Wednesday, August 12

রংপুরে সার ও বীজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে ডিলারদের সাথে মতবিনিময় সভা

|| নিজস্ব প্রতিনিধি (রংপুর) ||

রংপুরে জেলা সার ও বীজ মনিটরিং কমিটি এবং বিসিআইসি (BCIC) ও বিএডিসি (BADC) ডিলারদের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।

সভায় জেলার কৃষি উৎপাদন স্বাভাবিক রাখা এবং কৃষকদের কাছে পর্যাপ্ত সার ও বীজ নিরবচ্ছিন্নভাবে পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জেলা প্রশাসক ডিলারদের নির্দেশ দেন যেন কৃষকদের কাছে নির্ধারিত মূল্যে সার ও বীজ বিক্রি নিশ্চিত করা হয়। কোনো পর্যায়েই যেন কৃত্রিম সংকট তৈরি না হয় এবং কালোবাজারি রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি সভায় সতর্ক করেন।

ডিলাররা সভায় তাদের ব্যবসায়িক কার্যক্রম ও বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। জেলা প্রশাসক ডিলারদের সততার সাথে এবং সরকারি নীতিমালা মেনে কৃষকদের সেবা প্রদানের আহ্বান জানান। সভায় কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিসিআইসি ও বিএডিসি ডিলাররা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *