Thursday, September 24

কৃষি

বদলগাছীতে কৃষি অফিসের নীরবতায় থামছে না সার পাচার, হাতেনাতে আটক ডিলারের প্রতিনিধি
অপরাধ, আইন ও আদালত, কৃষি, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে কৃষি অফিসের নীরবতায় থামছে না সার পাচার, হাতেনাতে আটক ডিলারের প্রতিনিধি

|| রবিউল আউয়াল | বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ||নওগাঁর বদলগাছীতে প্রশাসনের নজরদারি ও কৃষি অফিসের কার্যকর তদারকির অভাবে অব্যাহতভাবে সরকারি বরাদ্দের সার পাচারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের তৎপরতায় এবার হাতেনাতে আটক হয়েছে এক ডিলারের প্রতিনিধি। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট ডিলারকে জরিমানা করা হলেও প্রশ্ন উঠেছে- এ ধরনের পাচার দীর্ঘদিন ধরে চললেও প্রশাসনের নজর এড়িয়ে যাচ্ছে কীভাবে?জানা গেছে, মঙ্গলবার (১৬ জুন) সকাল আনুমানিক ৭টার দিকে বদলগাছী সদরে অবস্থিত নাহার ট্রেডার্স থেকে অবৈধভাবে রাসায়নিক সার পাচারের সময় স্থানীয়দের সন্দেহ হয়। পরে একটি ভটভটি (স্থানীয়ভাবে পরিচিত ‘লছিসন’) যোগে পাশের উপজেলা মহাদেবপুরের মাতাজীহাট সংলগ্ন ব্রিজ এলাকায় পলিথিনে মোড়ানো সার বোঝাই গাড়িটি আটক করা হয়।স্থানীয়দের দাবি, আটককৃত গাড়িতে মোট ১৩ বস্তা রাসায়নিক সার পাওয়া যায়। বিষয়টি জানানো হলে উপজেলা কৃষি সম্প্...
বর্ষার মৌসুমে বদলগাছির তরুণ উদ্যোক্তা রবিউলের তরমুজ চাষে সফলতা
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

বর্ষার মৌসুমে বদলগাছির তরুণ উদ্যোক্তা রবিউলের তরমুজ চাষে সফলতা

|| লিটন হোসেন | নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||নওগাঁর বদলগাছী উপজেলায় অসময়ে তরমুজ চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন এক তরুণ উদ্যোক্তা। প্রথাগত চাষাবাদের বাইরে গিয়ে আধুনিক কৃষি প্রযুক্তির সঠিক ব্যবহারে তার এই সাফল্য স্থানীয় চাষিদের মাঝে নতুন আশার আলো দেখাচ্ছে।জানা গেছে, তরুণ উদ্যোক্তা মোঃ রবিউল ইসলাম উপজেলার মথুরাপুর ইউনিয়নে মামুদপুর মৌজায় মোট ৬৬ শতাংশ জমিতে সম্পূর্ণ ভিন্নধর্মী এই চাষাবাদ শুরু করেন। তিনি একসঙ্গে তিন জাতের তরমুজের পাশাপাশি জমি ও সময়ের সঠিক ব্যবহারে সাথী ফসল হিসেবে শসার চাষও করেছেন।তরুণ কৃষক মোঃ রবিউল ইসলাম আশাবাদ ব্যক্ত করে বলেন, "যদি আবহাওয়া অনুকূলে থাকে এবং বাজারে সঠিক মূল্য পাওয়া যায়, তবে সব খরচ একপাশে রেখেও দেড় থেকে দুই লক্ষ টাকা লাভ করা সম্ভব।" অসময়ে বাজারে তরমুজের চাহিদা বেশি থাকায় ভালো দাম পাওয়ার ব্যাপারে তিনি বেশ আত্মবিশ্বাসী।ব্যক্তিগত উদ্যোগে এই ব...
চিলমারীতে পিয়াঁজ সংরক্ষণে কৃষকদের মাঝে এয়ারফ্লো মেশিন বিতরণ
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে পিয়াঁজ সংরক্ষণে কৃষকদের মাঝে এয়ারফ্লো মেশিন বিতরণ

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন হলো একটি আধুনিক প্রযুক্তি। এটি গুদামে বাতাসের প্রবাহ নিয়ন্ত্রণ করে পেঁয়াজের পচন রোধ করে এবং ওজন কমাতে দেয় না। এর মাধ্যমে দীর্ঘ ৫ থেকে ৬ মাস পর্যন্ত পেঁয়াজ সম্পূর্ণ সতেজ ও শুকনো রাখা সম্ভব হয়।কুড়িগ্রামের চিলমারীতে শনিবার (২৩ মে) কৃষি মন্ত্রণালয় থেকে প্রণোদনা কর্মসূচির আওতায় পেঁয়াজ সংরক্ষণের জন্য উপজেলা কৃষি অফিসের উদ্যোগের উপজেলার পিয়াঁজ চাষীদের মাঝে পিয়াজ সংরক্ষণের জন্য এয়ারফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা অস্টমীরচর, চিলমারী, ও রমনা ইউনিয়নের ৪জন চাষীর মাঝে এয়ারফ্লো মেশিন ও মাচা তৈরির জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে।বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান, উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সারওয়ার হোসেন ও মনিরুজ্জামানসহ বিভিন্ন প...
চিলমারীতে অসহায় কৃষকের ধান কেটে দিল মানবিক ছাত্রদলের নেতাকর্মীরা
কৃষি, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে অসহায় কৃষকের ধান কেটে দিল মানবিক ছাত্রদলের নেতাকর্মীরা

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার জুম্মাপাড়া গ্রামে শ্রমিক সংকটে বিপাকে পড়া বাবলু মিয়া নামে এক কৃষকের পাকা ধান কেটে ঘরে পৌঁছে দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে চিলমারী ছাত্রদল।চিলমারীতে টানা বৃষ্টি ও জমিতে পানি জমে যাওয়ার কারণে পাকা ধান কাটতে পারছিলেন না স্থানীয় কৃষকরা। একই সাথে তীব্র শ্রমিক সংকট দেখা দেয়।জানা যায়, গতকাল বুধবার ২০ মে ২০২৬ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা ছাত্রদলের সংগ্রামী সদস্য সচিব মিনহাজুল ইসলাম সুমন, চিলমারী উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক বিপ্লব, কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক জিহাদ ফেরদৌস চমক, চিলমারী উপজেলা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আরিফ সরকার ও সাধারণ সম্পাদক নাজমুস সাকিব আরিফ অন্যান্য নেতাকর্মীরা জুম্মাপাড়া (ডেমনারপাড়) এলাকায় মাঠে ন...
আট্টিগ্রামে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, কৃষি, সর্বশেষ, সারাদেশ

আট্টিগ্রামে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ সদর উপজেলার আট্টিগ্রাম ইউনিয়নের কুশাভাঙা এলাকায় প্রায় এক বছর ধরে কৃষিজমি থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী কোম্পানির বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, প্রভাবশালী মহলের মদদে দিনের পর দিন এ কার্যক্রম চললেও রহস্যজনক কারণে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।অভিযোগ রয়েছে, স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করা হচ্ছে। এতে এলাকার ফসলি জমি নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশেরও মারাত্মক ক্ষতি হচ্ছে। কৃষকরা জানান, ড্রেজারের কারণে জমির উর্বরতা কমে যাচ্ছে এবং অনেক স্থানে ভাঙনের আশঙ্কাও দেখা দিয়েছে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একাধিকবার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। এ বিষয়ে এলাকাবাসী দ্রুত তদন্ত সাপেক্ষে অব...
চিলমারীতে আভ্যন্তরীণ বোরো সংগ্রহের অভিযান উদ্বোধন
কৃষি, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে আভ্যন্তরীণ বোরো সংগ্রহের অভিযান উদ্বোধন

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারীতে অভ্যন্তরীণ বোরো (ধান-চাল) সংগ্রহ অভিযান-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকেলে চিলমারী উপজেলায় খাদ্য বিভাগের আয়োজনে চিলমারী এলএসডি গুদামে ধান-চাল সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিটি বস্তা গুণগতমান যাচাই বাছাই করে তারপর সংগ্রহ করতে হবে। এ সময় মিলার ও ডিলারদের কোন প্রকার অসৎ উপায় অবলম্বন না করার আহ্বান জানান তিনি।এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এনামুল হক, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা আমজাদ হোসেন, মিল মালিক সমিতির সভাপতি হাফিজুর রহমান, মিল মালিক ও বিএনপি নেতা সামসুদ্দীন, ধান চাল সংগ্রহের প্রোকিউরমেন্ট ও বিএনপি নেতা সাহেব আলী প্রমুখ।উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানায়,এ্যাপ...
পানছড়িতে কৃষি উন্নয়নে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
কৃষি, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে কৃষি উন্নয়নে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ ( পার্টনার) এর আওতায় পানছড়িতে দিনব্যাপি “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৯ মে) দিনব্যাপি উপজেলা অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পানছড়ির আয়োজনে নির্বাহী অফিসার ফারহানা নাসরিনের সভাপতিত্বে ও সহকারী কৃষি অফিসার ইব্রাহিম খলিলের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার অতিরিক্ত উপ-পরিচালক আহসানুল হক চৌধুরী।বক্তারা বলেন, দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতির টেকসই উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে ‘পার্টনার’ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাঠ পর্যায়ে ফিল্ড স্কুলের মা...
বেলকুচিতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে উৎসবমুখর পরিবেশে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে ফিতা কেটে এই সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৬, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিনেট সদস্য জনাব আমিরুল ইসলাম খান আলীম।উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আফরিন জাহান।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম বলেন, বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষকদের ফসলের সঠিক মূল্য নিশ্চিত করতে বদ্ধপরিকর। কোনো ধরনের মধ্যস্বত্বভোগী যেন এই সংগ্রহ অভিযানে কৃষক...
তাড়াইলের দক্ষিণ নগর গ্রামে সাড়ে তিনশ’ পেঁপে গাছ কেটে ফেলার অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, কৃষি, সর্বশেষ, সারাদেশ

তাড়াইলের দক্ষিণ নগর গ্রামে সাড়ে তিনশ’ পেঁপে গাছ কেটে ফেলার অভিযোগ

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের দক্ষিণ নগর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের সাড়ে তিনশ’ ফলনজাত পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। একইসঙ্গে বাগানের ৩০টি কলার ছরি লুটে নেয়ারও অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।ঘটনার বিবরণীতে জানা যায়, গত ১৯ এপ্রিল সন্ধ্যায় দক্ষিণ নগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আ. হেকিমের ছেলে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আশরাফুল হেকিম দিদারের ফিসারী ও পেঁপে বাগানের ভেতর দিয়ে গবাদিপশু চলাচলে বাধা দেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিবেশী তাজুল ইসলাম (৫৫) ও তার ছেলেরা দিদারের ওপর হামলা চালায়। পরবর্তীতে তারা সংঘবদ্ধ হয়ে দিদারের বাড়িতে দ্বিতীয় দফা হামলা করলে তিনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি কিশোরগঞ্জ সৈয়দ নজরু...
ভূরুঙ্গামারীতে ঝুকিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন, বদলে যাবে কৃষি ও সেচব্যবস্থা
কৃষি, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে ঝুকিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন, বদলে যাবে কৃষি ও সেচব্যবস্থা

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দীর্ঘদিনের অবহেলায় ভরাট হয়ে যাওয়া ঝুকিয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার (১০ মে) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুনঃখনন কাজের উদ্বোধন করেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম।সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আমিনুল হক তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কচাকাটা-ভূরুঙ্গামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা, সিনিয়র সদস্য কাজী নিজাম উদ্দিন এবং জামায়াত নেতা ফেরদৌস হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।প্...