শনিবার, এপ্রিল ২৫

সারাদেশ

বকশীগঞ্জে বিষপানে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বকশীগঞ্জে বিষপানে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিবেদক (জামালপুর) ||জামালপুরের বকশীগঞ্জে ইঁদুর মারার বিষ পান করে মুসলিমা (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের বিনন্দেরচর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মুসলিমা ওই এলাকার মোফাজ্জল হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১২ জানুয়ারি) দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে মুসলিমা বিষ পান করে। পরে বিষয়টি টের পেয়ে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে ওই কিশোরী বিষ পান করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সন্ধ্যায় মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময...
ডুমুরিয়ায় কৃষক নেতা লালচাঁদ বিশ্বাসের স্মরণে শোকসভা
সর্বশেষ, সারাদেশ

ডুমুরিয়ায় কৃষক নেতা লালচাঁদ বিশ্বাসের স্মরণে শোকসভা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||ডুমুরিয়ার শলুয়া এলাকায় প্রয়াত কৃষক নেতা লালচাঁদ বিশ্বাসের স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে শলুয়া বাজার চত্বরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জিয়াস উদ্দিন।সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক তাপস বিশ্বাস প্রয়াত লালচাঁদ বিশ্বাসের জীবন, সংগ্রাম ও কৃষক আন্দোলনে তাঁর অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, লালচাঁদ বিশ্বাস ছিলেন কৃষক স্বার্থে আপসহীন একজন সংগঠক, যাঁর আদর্শ আগামী প্রজন্মের জন্য পথনির্দেশক হয়ে থাকবে।এসময় আরও বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট খুলনা জেলা সভাপতি এম এম আবুল হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ খুলনা জেলার সহসভাপতি শেখ ইদ্রিস আলী, ইসহাক আলী সরদার, খাদিজা বেগম, সমীর বাড়ই, অমর মন্ডল, বিমল কৃষ্ণ বৈরাগী এবং প্রয়াত লালচাঁদ বিশ্বাসের প...
সহযোগিতার আশ্বাসে হাসপাতালে নিয়ে গিয়ে ধর্ষণ: মানিকগঞ্জে আটক দুই আনসার সদস্য
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

সহযোগিতার আশ্বাসে হাসপাতালে নিয়ে গিয়ে ধর্ষণ: মানিকগঞ্জে আটক দুই আনসার সদস্য

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||সহযোগিতার আশ্বাসে ২৫০ শয্যা বিশিষ্ট মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে দুইজন আনসার সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তদের আটক করেছে থানা পুলিশ।‎জানা যায়, ‎রবিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক রাত ২ ঘটিকার দিকে স্ত্রীকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জ থেকে নিজস্ব চার্জিং ভ্যানে করে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকায় নানাবাড়িতে যাচ্ছিলেন এক ব্যক্তি। পথিমধ্যে বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ভ্যানটির চার্জ শেষ হয়ে যায়। নিরাপত্তার কথা বিবেচনা করে তাঁরা মানিকগঞ্জ ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের সামনে গিয়ে অবস্থান নেন।‎‎এ সময় হাসপাতালের গেটে ডিউটিরত আনসার সদস্য শাহাদাৎ হোসেন ও আবু সাঈদ তাঁদের সহযোগিতা করার আশ্বাস দিয়ে হাসপাতালের ভেতরে নিয়ে যান। পরে হাসপাতালের নতুন ভবনের দশ তলার নিচতলায় স্বামীকে রেখে দ্বিতীয় তলায় ওই নারীকে নিয়ে যা...
ফের ফুলবাড়ী সীমান্তে বিএসএফের সড়ক নির্মাণের চেষ্টা, ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

ফের ফুলবাড়ী সীমান্তে বিএসএফের সড়ক নির্মাণের চেষ্টা, ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোটাল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পাকা সড়ক নির্মাণের চেষ্টাকে কেন্দ্র করে আবারও উত্তেজনা সৃষ্টি হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।এর আগে বিএসএফের সড়ক নির্মাণের উদ্যোগের বিরুদ্ধে বিজিবি একাধিক পতাকা বৈঠক ও প্রতিবাদ জানায়। গত শুক্রবার কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে বিজিবির কট্টর অবস্থানের কারণে কাজ সাময়িক স্থগিত হয়। তবে রবিবার (১১ জানুয়ারি) সকালে বিএসএফ পুনরায় সড়ক সংস্কার শুরু করলে সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পায়।স্থানীয়রা জানান, বিএসএফ পূর্বের প্রতিশ্রুতি রক্ষা করেনি এবং সকাল থেকে বিকাল পর্যন্ত একাধিক গাড়িতে মাটি এনে সড়ক ভরাট করেছে।সীমান্তের আন্তর্জাতিক মেইন পি...
খেজুরের রসে জীবিকা নির্বাহ করছেন গাছি আব্দুল মান্নান
বাণিজ্য ও অর্থনীতি, বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

খেজুরের রসে জীবিকা নির্বাহ করছেন গাছি আব্দুল মান্নান

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||শীতকালে খেজুরের রসের চাহিদা বেড়ে যায়। সিরাজগঞ্জের সলঙ্গা অঞ্চলে মানুষের সেই চাহিদা মেটাচ্ছেন গাছি আব্দুল মান্নান (৭০)। তিনি দীর্ঘ ৩০ বছর ধরে আশেপাশের গ্রামগুলোতে শীতের সকালে খেজুর রস লাগবে খেজুর রস! এরকম হাকডাকে রস বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তবে এখন খেজুর গাছ কমে যাওয়ায় তাকে আর গ্রামে গ্রামে ঘুরে রস বিক্রি করতে হয়না। তার খেজুরের রসের টানে বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন মানুষ ভিড় জমান গাছি আব্দুল মান্নানের বাড়িতে।তার নিজের কয়েকটি গাছসহ আশেপাশের বিভিন্ন গ্রাম ঘুরে খেজুর গাছ থেকে রস পেরে/ কিনে মৌসুমি ব্যবসা করে যাচ্ছেন। এ বছর ২০/২৫টি খেজুর গাছ পরিচর্যা করে মৌসুমি চুক্তিতে গাছগুলো থেকে প্রতিদিন অন্তত ৫০-৬০ লিটার রস সংগ্রহ করেন। লিটারপ্রতি ৮০-১০০ টাকা বিক্রি করেন।গাছি আব্দুল মান্নান বলেন, ‌আমার গ্রামসহ আশেপাশের কয়েকটি গ্...
বৈধতা পেয়েছে মানিকগঞ্জে হেনস্তার শিকার সেই স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বৈধতা পেয়েছে মানিকগঞ্জে হেনস্তার শিকার সেই স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হেনস্তার শিকার হওয়া মানিকগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে নির্বাচন কমিশনের শুনানিতে আতাউর রহমান আতার দাখিল করা আপিল মঞ্জুর করা হয়। এর ফলে আসন্ন নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো আইনগত বাধা রইল না।এর আগে, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দিতে গেলে তাকে হেনস্তার অভিযোগ ওঠে। এদিকে, তার মনোনয়নও বাতিল করা হলে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। এরপর শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করে।এ বিষয়ে আতাউর রহমান আতা বলেন, “আমি নির্বাচন কমিশনের ন্যায়সঙ্গত সিদ্ধান্তে সন্তুষ্ট।”নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয...
এসএসসি’র খাতা মূল্যায়নে গাফিলতি: বরিশাল বোর্ডের ৪ শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

এসএসসি’র খাতা মূল্যায়নে গাফিলতি: বরিশাল বোর্ডের ৪ শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি

|| আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি ||উত্তরপত্র মূল্যায়নে অবহেলা এবং নম্বর প্রদানে ভুলের দায়ে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের আওতাধীন রসায়ন বিষয়ের চারজন সহকারী শিক্ষককে ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত পাঁচ বছরের জন্য পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।বরিশাল শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জি. এম. শহীদুল ইসলাম স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।অব্যাহতি প্রাপ্ত শিক্ষকগণ হলেন, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ শহিদুল ইসলাম। ঝালকাঠি সদর উপজেলার উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব রঞ্জন কুমার বিশ্বাস ও একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ আমির হোসেন এবং বরগুনা সদর উপজেলার আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব বিধান সরকার।বিজ্ঞপ্তিত...
শীতের হলুদে ঢাকা গোদাগাড়ীর মাঠ: সরিষা ফুলের সৌন্দর্য, মৌমাছির গুঞ্জন আর কৃষকের আশাবাদের দিন
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

শীতের হলুদে ঢাকা গোদাগাড়ীর মাঠ: সরিষা ফুলের সৌন্দর্য, মৌমাছির গুঞ্জন আর কৃষকের আশাবাদের দিন

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||শীতের ভোরে কুয়াশা সরতেই নরম রোদের আলো পড়ে গোদাগাড়ীর বিস্তীর্ণ মাঠে। শিশিরে ভেজা জমি তখন ধীরে ধীরে উজ্জ্বল হয়ে ওঠে। চোখ মেললেই দেখা যায় দিগন্তজুড়ে ছড়িয়ে থাকা হলুদ রঙের সমাহার। বাতাসে ভাসে সরিষা ফুলের মিষ্টি সুবাস। সেই সুবাসের আকর্ষণে মাঠজুড়ে উড়ে বেড়ায় অগণিত মৌমাছি। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাঠগুলো এই সময় যেন প্রকৃতির হাতে আঁকা এক বিশাল জীবন্ত চিত্রপট।দূর থেকে তাকালে মনে হয়, পুরো প্রান্তরজুড়ে কেউ হলুদের চাদর বিছিয়ে দিয়েছে। কোথাও কোথাও সরিষা ক্ষেতের পাশে সারিবদ্ধভাবে বসানো রয়েছে মৌচাষের বাক্স। মৌমাছির নিরবচ্ছিন্ন আসা-যাওয়ায় চারপাশ হয়ে উঠেছে কর্মচঞ্চল। কৃষকের যত্ন আর প্রকৃতির অনুকূলতায় বদলে গেছে গোদাগাড়ীর গ্রামীণ দৃশ্যপট।শীতকালেই সরিষা ফুলের প্রধান সময়।কৃষি বিভাগ সূত্রে জানা যায়, সরিষা ফুল সাধারণত শীতকালেই ফোটে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস প...
রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া মাদ্রাসায় নির্বাচনী প্রচারণা ও সভা-সমাবেশ নিষিদ্ধ
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া মাদ্রাসায় নির্বাচনী প্রচারণা ও সভা-সমাবেশ নিষিদ্ধ

|| আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মাদ্রাসাগুলোতে যেকোনো ধরনের রাজনৈতিক সভা, সমাবেশ বা নির্বাচনী প্রচারণামূলক কর্মকাণ্ডের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এখন থেকে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের লিখিত অনুমতি ব্যতিরেকে মাদ্রাসার মাঠ বা হলরুম নির্বাচনী কাজে ব্যবহার করা যাবে না।আজ সোমবার (১২ জানুয়ারি) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন-পূর্ব এই সময়ে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন করা বাধ্যতামূলক। লক্ষ্য করা যাচ্ছে যে, কোনো কোনো প্রার্থী বা তাদের সমর্থকরা সেমিনার, সংবর্ধনা বা যুব সমাবেশের নামে...
কুড়িগ্রামে তিন সন্তানের জননীকে গলা কেটে হত্যা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে তিন সন্তানের জননীকে গলা কেটে হত্যা

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎‎কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে বানিয়ার ভিটা গ্রামে রবিবার (১১ জানুয়ারি) গভীর রাতে তিন সন্তানের জননী এক গৃহবধূকে গলাকেটে হত্যায় খবর পাওয়া গেছে। এ ঘটনায় এখনো পর্যন্ত নিহতের স্বামী শহিদুল ইসলাম বাবলুর কোনো সন্ধান পায়নি পুলিশ। এ নিয়ে জনমনে রহস্য আরও ঘনীভূত সৃষ্টি হয়েছে।‎‎নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ৮নং ওয়াড দিগদাড়ীর পাড় বানিয়ারভিটা গ্রামের শহিদুল ইসলাম বাবলু ও তার স্ত্রী মহিমা খাতুন প্রতিদিনের মতো রবিবার রাতে ঘুমিয়ে পড়ে। সোমবার (১২ জানুয়ারি) সকালে ঘরের ভেতর থেকে মহিমা খাতুনের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। মরদেহের গলায় ধারালো অস্ত্রের গভীর ক্ষতচিহ্ন পাওয়া গেছে।‎‎প্রতিবেশী ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, স্বামী-স্ত্রীর মধ্যে কোনো দৃশ্যমান বিরোধ ছিল না। ত...