Tuesday, September 22

অপরাধ, আইন ও আদালত

বগুড়ায় চাঁদার দাবিতে ব্যবসায়ী হৃদয় হত্যা: ২ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় চাঁদার দাবিতে ব্যবসায়ী হৃদয় হত্যা: ২ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া প্রতিনিধি ||বগুড়ায় চাঁদার দাবিতে ব্যবসায়ী রাগিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার অতিরিক্ত জেলা জজ-৫ আদালতের বিচারক কৌশিক আহমেদ খোন্দকার আলোচিত এ হত্যা মামলার রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—সাদ্দাম হোসেন স্বাধীন ও মো. রাব্বি। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—আশিক, শাকিল ও মতিন।রায়ে আদালত নির্দেশ দেন, আসামিদের কাছ থেকে আদায় করা জরিমানার অর্থের ৫০ শতাংশ হত্যাকাণ্ডের শিকার রাগিবুল হাসান হৃদয়ের সন্তানকে দিতে হবে। বাকি ৫০ শতাংশ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে।মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২০ জুলাই সন্ধ্যায় বগুড়া মহানগরের কৈপাড়া পুকুরপাড়...
রুট পারমিট ছাড়াই গাজীপুরে মধুমতি পরিবহন, বৈধ বাস মালিকদের ক্ষোভ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রুট পারমিট ছাড়াই গাজীপুরে মধুমতি পরিবহন, বৈধ বাস মালিকদের ক্ষোভ

|| গাজীপুর প্রতিনিধি ||রুট পারমিটের শর্ত অমান্য করে গাজীপুরে নিয়মিত চলাচল করছে মধুমতি পরিবহনের বাস—এমন অভিযোগ উঠেছে। এতে নির্দিষ্ট রুটে বৈধ পারমিট নিয়ে চলাচলকারী অন্যান্য যাত্রীবাহী বাস ক্ষতির মুখে পড়ছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট পরিবহন মালিকরা।অভিযোগ রয়েছে, মধুমতি পরিবহনের রুট পারমিট আব্দুল্লাপুর কামারপাড়া হয়ে ধউর পর্যন্ত। তবে নির্ধারিত রুটের বাইরে গিয়ে প্রতিষ্ঠানটির বাসগুলো টঙ্গীর চেরাগ আলী হয়ে বোর্ডবাজার অতিক্রম করে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত চলাচল করছে। ফলে বৈধ রুট পারমিট নিয়ে চলাচলকারী পরিবহনগুলো যাত্রী ও আয় হারাচ্ছে বলে দাবি মালিকদের।এ ঘটনায় বৈধ রুট পারমিটধারী কয়েকটি যাত্রীবাহী বাস পরিবহনের মালিক ও কর্তৃপক্ষ গাজীপুরের জেলা প্রশাসকের (ডিসি) কাছে লিখিত আবেদন ও স্মারকলিপি দিয়েছেন। একই সঙ্গে মধুমতি পরিবহন যাতে নির্ধারিত রুটের বাইরে চলাচল করতে না পারে, সে বিষয়ে ব্যবস্থা নিতে ঢা...
‎হরিরামপুরে চায়না দুয়ারী ও কারেন্ট জাল ধ্বংস‎
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

‎হরিরামপুরে চায়না দুয়ারী ও কারেন্ট জাল ধ্বংস‎

‎|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||‎মানিকগঞ্জে হরিরামপুরের গোপীনাথপুর বিলে চায়না দুয়ারী বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য অফিস। রবিবার (‎৩০ আগস্ট) সকাল ১১ টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।‎ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে দিনব্যাপী এ অভিযানে গোপীনাথপুর বিলের বিভিন্ন স্থান থেকে ১২০ পিস চায়না দুয়ারী ও ৮ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধারসহ জব্দ করা হয়। পরে উপজেলার আন্ধারমানিক পদ্মাপাড়ে উদ্ধারকৃত চায়না দুয়ারী ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।‎এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নুরুল ইকরাম জানান, অবৈধ চায়না দুয়ারী বন্ধে আমরা বরাবরই কাজ করে যাচ্ছি। তবে জনবল সংকটের কারণে আমাদের অভিযানে অনেকটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তারপরেও আমরা চেষ্টা করছি। ধারাবাহিকভাবে উপজেলার সব জায়গাতেই এই চায়না দুয়ারী বন্ধে অভিযান অব্যাহত থাকবে। তবে চায়না দুয়ারী বন্ধে...
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজধানী, সর্বশেষ

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

|| আলোকিত দৈনিক ডেস্ক ||মাগুরায় আট বছরের শিশু আছিয়া আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। আজ ৩১ আগস্ট (সোমবার) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।মামলার নথি অনুযায়ী, গত বছরের ৫ মার্চ মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। অভিযোগ ওঠে, বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণের পর হত্যার চেষ্টা চালান। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।ঘটনার পর নিহত আছিয়ার মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০২৫ সালের ১৩ এপ্রিল অভিযোগপত্র জমা দেয়। আদালত মাত্র ১৩ কার্যদিবসে বিচারকাজ সম্পন্ন করে গত বছরের ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনা...
মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর মান্দা উপজেলায় নিজের নাম-পরিচয় ও ঠিকানা গোপন করে ভুয়া জন্মনিবন্ধন ব্যবহারে এক তরুণীকে বিয়ের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। বিয়ের প্রায় চার মাস পর গভীর রাতে ওই তরুণীকে নিয়ে পালিয়ে যাওয়ার পর থেকে তাঁদের কোনো সন্ধান মিলছে না। ফলে নিখোঁজ তরুণীর সুরক্ষা নিয়ে চরম উদ্বিগ্ন ও আতঙ্কে রয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ চকবাবুল গ্রামে। নিখোঁজ তরুণীর নাম সুমাইয়া আক্তার। পরিবারের দাবি, চলতি বছরের ২০ মার্চ স্থানীয় একটি কাজী অফিসে খাগড়াছড়ির দীঘিনালার মো. ইমরান পরিচয় দেওয়া এক যুবকের সঙ্গে সুমাইয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে ওই যুবক শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন। তবে গত ১৭ জুলাই গভীর রাতে সুমাইয়াকে সঙ্গে নিয়ে তিনি চম্পট দেন।পরিবার জানায়, গত ২১ জুলাই থেকে সুমাইয়ার মোবাইল বন্ধ রয়েছে এবং তাঁর সঙ্গে সব ধরনের যোগাযোগ...
খুলনায় নারীর বাসায় ব্যক্তিকে আটকের ঘটনায় উত্তেজনা, সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় নারীর বাসায় ব্যক্তিকে আটকের ঘটনায় উত্তেজনা, সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীর নিরালা এলাকায় এক নারীর বাসায় এক ব্যক্তিকে ঘিরে স্থানীয়দের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরে ওই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়াকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের সঙ্গে এক ব্যক্তির হাতাহাতি ও হামলার অভিযোগ উঠেছে। এ সময় সাংবাদিকদের মোবাইল ফোন ও ক্যামেরা কেড়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।রবিবার (৩০ আগস্ট) দুপুরে ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে। হামলায় কয়েকজন সাংবাদিক আহত হন। তাদের মধ্যে শেখ তৈয়ব আলী পর্বতকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দুপুরের দিকে মুকুল নামে এক ব্যক্তি আজবা নামের এক নারীর বাসায় প্রবেশ করেন। পরে বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হলে স্থানীয় কয়েকজন ওই বাসায় যান। তারা একটি কক্ষে মুকুল ও ...
তজুমদ্দিনে চারজনকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে চারজনকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ

|| তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||ভোলার তজুমদ্দিনে চার ব্যক্তিকে পুলিশের ভয় দেখিয়ে জিম্মি, মারধর, জোরপূর্বক অপরাধ স্বীকার এবং রাতভর আটকে রেখে ৮০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে। গত (২৮ আগস্ট) শুক্রবার রাতে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের গোলকপুর গ্রামে এ ঘটনা ঘটে।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোলকপুর ও মাহারকান্দি গ্রামের মোঃ মিজান মোঃ শিমুলসহ চার জনকে গত ২৮ আগস্ট শুক্রবার আনুমানিক ৯ টার দিকে বাড়ির পাশে জমি থেকে তাদেরকে জিম্মি করেন। পরে রাতে তাদেরকে শরিফ(৪৫) এর বাসায় রাখা হয়। সেখানে প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক অপরাধ স্বীকার করানো হয়। এ সময় তাদের কাছে প্রথমে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে দেন দরবার করে জনপ্রতি ২০ হাজার টাকা করে ৮০ হাজার টাকা আদায়ের পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এবং কাউকে কিছু বললে পুলিশের ভয় দেখানো হয়।ভুক্তভোগী শিমুলের চাচা জানান, আবু জাফর, ...
জমি কিনেই বিপাকে ব্যবসায়ী, একের পর এক মামলার অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

জমি কিনেই বিপাকে ব্যবসায়ী, একের পর এক মামলার অভিযোগ

|| তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা ||ভোলার তজুমদ্দিনে ওয়ারিশের কাছ থেকে জমি কেনাকে কেন্দ্র করে বিরোধের জেরে ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়েরের অভিযোগ উঠেছে। একই বাদী, একই আসামি ও প্রায় একই ব্যক্তিদের সাক্ষী করে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। এসব মামলাকে হয়রানিমূলক দাবি করে প্রতিকার চেয়ে থানায় অভিযোগ করেছেন তজুমদ্দিন বাজারের ব্যবসায়ী মো. শরীফ হাওলাদার ও তার সহোদররা।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চাঁদপুর ইউনিয়নের ঘোষের হাওয়া গ্রামের বাসিন্দা অলিউল্লাহ ২০২৪ সালে একই গ্রামের অজুফার ওয়ারিশ ইকবাল হোসেনের কাছ থেকে চাঁদপুর মৌজার ১৪৮ নম্বর খতিয়ানের ১০৯৬ নম্বর দাগের ১৮ শতাংশ জমি ১৩৫৫ নম্বর দলিলমূলে ক্রয় করেন। পরবর্তীতে নামজারি ও অনলাইন রেকর্ডের মাধ্যমে জমিটি ক্রেতার নামে নতুন খতিয়ানে অন্তর্ভুক্ত করা হয়। এরপর থেকেই জমি নিয়ে শরীফদের সঙ্গে শ...
৫০ হাজার টাকা নেওয়ার অভিযুক্ত সেই চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

৫০ হাজার টাকা নেওয়ার অভিযুক্ত সেই চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছীতে একজন অসহায় মহিলার থেকে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগে অভিযুক্ত সেই চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে ইউনিয়নবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।জানা যায়, নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম রেজাউল কবির পল্টনের বিরুদ্ধে পারিবারিক জমির বিরোধ সালিশের নামে দেড় লাখ টাকা নিয়ে ৫০ হাজার টাকা 'খাটুনির মজুরি' হিসেবে রেখে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত দুই ব্যক্তি হলেন আধাইপুর ইউপির চেয়ারম্যান এ কে এম রেজাউল করিম পল্টন। তিনি জেলার বদলগাছী উপজেলার আধাইপুর ইউপির পাতকোলার বাসিন্দা এবং অপরজন উক্ত ইউপির মেম্বার ও বৈকুন্ঠপুর গ্রামের বাসিন্দা মাহাতাব আলী প্রামানিক। অভিযোগটি তুলেছেন বৈকুন্ঠপুর গ্রামের নূর ইসলামের স্ত্রী তাহমিনা বেগম।সাম্প্রতিক সময়ে চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে চলা এই অনিয়ম ও সালিশের নামে ট...
কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।‎‎​বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে কচাকাটা থানাধীন কেদার ইউনিয়নের কলেজমোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।‎‎​গ্রেপ্তারকৃতরা হলেন—চর টেপারকুটি এলাকার মো. শাহজালাল বাবু এবং ইসলামপুর এলাকার মো. জোবায়ের আহমেদ মিঠু ।‎‎​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কেদার ইউনিয়নের কলেজমোড় এলাকায় একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে কচাকাটা থানা পুলিশের একটি দল। অভিযানকালে মাদক ক্রয়-বিক্রয় ও পরিবহনের সাথে যুক্ত থাকা অবস্থায় ঐ দুই যুবককে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।‎‎​বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা ...