Sunday, September 13

চিলমারীতে ৩৬ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের চিলমারীতে পুলিশ অভিযান চালিয়ে ৩৬ পিস ইয়াবাসহ রহিমা বেগম (ময়না) (২৭) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে।

তিনি উপজেলার রমনা মডেল ইউনিয়নের পূর্ব মুদাফৎথানা এলাকার সাজু মিয়ার স্ত্রী এবং মঞ্জু মিয়ার মেয়ে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চিলমারী মডেল থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চিলমারী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম বিজ্ঞ বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার জানান, মাদকের বিস্তার রোধ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *