চিলমারীতে ভুয়া সিল-স্বাক্ষর জালিয়াতির দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড
|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারীতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তার ভুয়া সিল ও স্বাক্ষর জালিয়াতির দায়ে মো. আবু সাঈদ (২৮) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১ জুলাই) দুপুর ১টার দিকে চিলমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সামনের একটি কম্পিউটার ও ফটোকপির দোকানে অভিযান চালিয়ে এই দণ্ড দেওয়া হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চিলমারী উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান। দণ্ডপ্রাপ্ত আবু সাঈদ উপজেলার রমনা ইউনিয়নের খন্দকার পাড়া এলাকার মৃত হযরত আলীর ছেলে।আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চিলমারী এসি ল্যান্ড অফিসের সামনে কম্পিউটার ও ফটোকপির দোকানের আড়ালে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তার নাম সম্বলিত ভুয়া সিল ও স্বাক্ষর জাল করে অবৈধভাবে ব্যবসা চালিয়ে আসছিলে...










