Tuesday, September 15

মির্জাগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার

|| মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||

পটুয়াখালীর মির্জাগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ মোঃ কবির হোসেন (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ৩ নম্বর আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর ছৈলাবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কবির হোসেন মুন্সিগঞ্জ সদর থানার আদারিয়াতলা এলাকার মোঃ ইসাহাক মিয়ার ছেলে। তিনি বর্তমানে মির্জাগঞ্জের ছৈলাবুনিয়া এলাকার হামিদ মৃধার বাড়িতে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *