Friday, October 16

সারাদেশ

বেলকুচিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

বেলকুচিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে আগামী ২৮ জুন দেশব্যাপী উদযাপিতব্য জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বেলকুচি উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আশফিয়া সাবরিন মৌসুমি, বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর, ডা. মেহেদী হাসান এবং ডা. সুদীপ সরকার।সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক এবং বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় ম...
মহাদেবপুরে ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগে এক কর্মকর্তাকে শোকজ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মহাদেবপুরে ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগে এক কর্মকর্তাকে শোকজ

|| নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||নওগাঁর মহাদেবপুর উপজেলার খাজুর-চাঁনদাইশ ইউনিয়ন ভূমি অফিসে ভূমি সেবার নামে প্রকাশ্যে ঘুষ গ্রহণের অভিযোগ ওঠার ঘটনায় অভিযুক্ত ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে শোকজ করা হয়েছে।জানা যায়, গত সোমবার (২৩ জুন) সরেজমিনে গিয়ে অফিসের ভেতরে এক দালালের টেবিলে ঘুষ হিসেবে নেওয়া ৫ হাজার টাকা পাওয়া যায়। অভিযুক্ত ওই দালাল রায়হান নিজেকে অফিস স্টাফ পরিচয় দিয়ে বলেন, জমির খাজনা বাবদ টাকা গ্রহণ করে তিনি নিজের বিকাশ নম্বর থেকে সরকারি কোষাগারে জমা দেন। তবে তার নিয়োগ সংক্রান্ত বিষয়ে স্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি তিনি; শুধু দাবি করেন, চুক্তিভিত্তিক কাজ করছেন।এ বিষয়ে খাজুর-চাঁনদাইশ ইউনিয়ন ভূমি কর্মকর্তা জিতেন্দ্রনাথ সূত্রধর বলেন, সেবা নিতে আসা ব্যক্তিদের অনলাইন ফি তারা নগদে গ্রহণ করেন এবং পরে বিকাশের মাধ্যমে জমা দেন। তিনি দাবি করেন, “সরকার রাজস্ব বৃদ্ধির নির্দেশনা দিয়েছে, ত...
লালমনিরহাটে হত্যা মামলার প্রধান আসামি কুড়িগ্রামের দুর্গম চর থেকে গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

লালমনিরহাটে হত্যা মামলার প্রধান আসামি কুড়িগ্রামের দুর্গম চর থেকে গ্রেপ্তার

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||লালমনিরহাটের আদিতমারীতে সংঘটিত একটি হত্যা মামলার প্রধান আসামি আলমগীর হোসেন আনন্দকে (৩২) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার গোরকমন্ডল এলাকার একটি দুর্গম চর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩। আজ বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।গ্রেপ্তার আনন্দ আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের তালুক দুলালী বারোঘড়ি গ্রামের মৃত ইমান আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব সজীব।পুলিশ সূত্রে জানা গেছে, জমি-সংক্রান্ত বিরোধের জেরে গত ২ জুন তালুক দুলালী বারোঘড়ি গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে উজ্জল মিয়া (২৬)কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আনন্দের নেতৃত্বে ১৫ থেকে ১৬ জন অংশ নেয় বলে অভিযোগ রয়েছে।হত্যাকাণ্ডের পর থেকেই প্রধান আসামি আনন্দ এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন তাক...
কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে ভারতীয় গরু, গাজাঁ ও বিপুল পরিমাণ কসমেটিকস আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে ভারতীয় গরু, গাজাঁ ও বিপুল পরিমাণ কসমেটিকস আটক

‎|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামে গত ৪৮ ঘণ্টায় পরিচালিত বিভিন্ন অভিযান ও টহল কার্যক্রমের মাধ্যমে বিওপির টহলদল সীমান্তরক্ষী বাহিনী ভারতীয় ৫৫টি গরু,৫৩ কেজি গাজাঁএবং বিপুল পরিমাণে কসমেটিকস আটক করেছে বলে আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকালে জানিয়েছেন লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি অধিনায়ক ২২ বিজিবি। জব্দকৃত মালামালের সিজার মূল্য ছাব্বিশ লক্ষ পঁয়ষট্টি হাজার একশত টাকা।উল্লেখ্য, সীমান্তে পুশইন প্রতিরোধসহ যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও অপরাধ মোকাবিলায় বিজিবি প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। এছাড়াও সকল বিওপি হতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল এবং গোয়েন্দা তৎপরতা বহুগুনে জোরদার করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ এবং ভবিষ্যতেও এ ধরনের অ...
বিজিবি দিনাজপুর সেক্টরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বিজিবি দিনাজপুর সেক্টরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

|| নিজস্ব প্রতিবেদক ||বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর রংপুর রিজিয়নের অধীনস্থ দিনাজপুর সেক্টরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিপুল পরিমাণ জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। 'মাদকদ্রব্য ধ্বংসকরণ-২০২৬' শীর্ষক এই অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার, বিজিবি রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার এবং বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি মহোদয়। এছাড়াও বিজিবি ও পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন।বিজিবি প্যারেড গ্রাউন্ডে বিপুল পরিমাণ উদ্ধারকৃত বিভিন্ন প্রকার মাদক ও বোতল সারিবদ্ধ করে প্রদর্শন করা হয়েছে, যা পরবর্তীতে ধ্বংসের প্রক্রিয়া সম্পন্ন...
রংপুরে ‘জননী’ প্রকল্পের জেলা পর্যায়ের অর্ধ-বার্ষিক অংশীজন সভা অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

রংপুরে ‘জননী’ প্রকল্পের জেলা পর্যায়ের অর্ধ-বার্ষিক অংশীজন সভা অনুষ্ঠিত

|| রংপুর প্রতিনিধি ||রংপুরে আরডিআরএস (RDRS) বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত 'জননী' প্রকল্পের জেলা পর্যায়ের অর্ধ-বার্ষিক অংশীজন সভা (Semi-Annual Meeting with Stakeholders) অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।রংপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং কোইকা (KOICA), সেভ দ্য চিলড্রেন ও আইসিডিডিআর,বি (icddr,b)-এর সহযোগিতায় সভাটি সম্পন্ন হয়। রংপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, অংশীজন এবং প্রকল্প প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সভায় 'জননী' প্রকল্পের বিগত ছয় মাসের কার্যক্রমের অগ্রগতি, অর্জিত সাফল্য এবং মাঠ পর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্চ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে আগামী দিনগুলোতে মাতৃ ও শিশু স্বাস্থ্য উন্নয়নে প্রকল্পের লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় নির্ধারণ এবং অংশী...
সলঙ্গা ওয়ালটন প্লাজায় শতাধিক রোগীকে বিনামূল্যে সেবা প্রদান
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

সলঙ্গা ওয়ালটন প্লাজায় শতাধিক রোগীকে বিনামূল্যে সেবা প্রদান

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সারাদেশের ন্যায় ওয়ালটন প্লাজা সিরাজগঞ্জের সলঙ্গা শাখার আয়োজনে অসহায়, গরিব ও দুস্থ মানুষের সহায়তায় ফ্রি মেডিকেল ক্যাম্প সেবা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৪ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত সলঙ্গা ভূষাল হাটা বটতলা ওয়ালটন প্লাজায় এ ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধীক রোগীকে বিনামূল্যে সেবা প্রদান করা হয়।এ সময় মেডিসিন, ডায়াবেটিস, গ্যাস্ট্রো লিভার, বাতব্যথা, হৃদরোগ, চর্ম ও যৌন, শিশু, গাইনী এবং চক্ষু রোগীদের একদল অভিজ্ঞ চিকিৎসক (ডা: তানজিয়া সাইফুল তৃপ্তি, ডা: আফরোজা সুলতানা রিনা, ডা: জান্নাতুল ফেরদৌস, ডা: আখতার হোসেন) টিম দ্বারা সকল প্রকার রোগীদের চিকিৎসা সেবা প্রদানসহ ডায়াবেটিস ও ব্লাড গ্রুপ বিনামূল্যে চেক করা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজা সলঙ্গা শাখার ম্যানেজার আখতারুজ্জামান, সাংবাদিক ও অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।ওয়ালটন প্...
মির্জাগঞ্জে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

মির্জাগঞ্জে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

|| শাহীন হাওলাদার | মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||পটুয়াখালীর মির্জাগঞ্জে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সর্বসাধারণকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বুধবার (২৪ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মির্জাগঞ্জ উপজেলা সদরে অবস্থিত ওয়ালটন প্লাজার সামনে এ ক্যাম্পের আয়োজন করা হয়। দেশব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় প্লাজাটি এই উদ্যোগ নেয়।এদিন সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে গরিব, দুস্থ ও মধ্যবিত্তসহ বিভিন্ন পেশার মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে ক্যাম্পটিতে ভিড় করেন। মির্জাগঞ্জ ওয়ালটন প্লাজার ব্যবস্থাপক মো. জুয়েলের পরিচালনায় দিনব্যাপী এই ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা ও পরামর্শ দেন ঢাকা থেকে আগত চিকিৎসক ডা. শাহনেওয়াজ চৌধুরী (এমবিবিএস, সিসিডি-বারডেম, ডিএমইউ-আলট্রা)।চিকিৎসা সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা ওয়ালটন প্লাজ...
চিলমারীতে বিনামূল্যে রোপা আমন ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ
কৃষি, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে বিনামূল্যে রোপা আমন ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে রোপা আমন আবাদ বৃদ্ধির লক্ষ্যে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।বুধবার (২৪ জুন) সকাল সাড়ে দশটায় চিলমারী উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকার, জামায়াতের বাদল, সাংবাদিক ও বিএনপি নেতা বদরুদ্দোজা বুলু, স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা (SAAOs) এবং প্রকৃত আমন চাষী, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ।ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার এই উপকরণ বিতরণ করা হয়। চিলমারী উপজেলায় ৬ টি ইউনিয়নে ১৫০০ জন কৃষককে প্রণোদনার প্যাকেজ দেয়া ...
নাগেশ্বরীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ
কৃষি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসুচির উদ্ধোধন করা হয়েছে।‎বুধবার (২৪ জুন) সকাল ১১টায়, ২০২৫-২৬ অর্থ বছরে খরিফ -২ মৌসুমে রোপা আমন, এয়ার ফ্লো মেশিন, মরিচ (হাইব্রিড) ফসলের প্রণোদনা কর্মসুচি বাস্তবায়নের নিমিত্তে এসব সার ও বীজ বিতরন করা হয়।‎উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ৩ হাজার ৫শত জন কৃষককে ৫ কেজি করে আমন বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার এবং এয়ার ফ্লো মেশিন ৪ টি ও ৯০ জনকে মরিচ বীজ বিতরণ করা হয় এবং উপজেলা মৎস্য অফিসার শাহাদাৎ হোসেনের আয়োজনে ইউনিয়ন প্রকল্প (তৃতীয় পর্যায়ের) আওতায় ৩জন মৎস্য চাষীকে মাছের খাদ্য, খৈল ও শাক সবজির চারা বিতরণের করে।‎‎বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এইচএম খোদাদাদ হ...