Friday, October 16

সারাদেশ

ইবি তালাবার সাপ্তাহিক তালিমী জালসা: আত্মোন্নয়নের ওপর তাগিদ
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবি তালাবার সাপ্তাহিক তালিমী জালসা: আত্মোন্নয়নের ওপর তাগিদ

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সাপ্তাহিক তালিমী জালসা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) কুষ্টিয়া শহরস্থ শহীদ আব্দুস সোবহান মিলনায়তনে এই জলসা অনুষ্ঠিত হয়। এতে আত্মোন্নয়নমূলক জীবন বিধান, সাংগঠনিক দায়িত্ব-কর্তব্য এবং সমাজ ও রাষ্ট্র গঠনে মুসলমানদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।শাখা সভাপতি এস এম শামীমের সভাপতিত্বে এবং সহ-সভাপতি হাফেজ আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের শাখা সহ-সভাপতি জাহিদুল ইসলাম, আহসান হাবীব, শাকিল আহমেদ চৌধুরী, সেক্রেটারি খন্দকার আরিফ ও অর্থ সম্পাদক আহমদ আব্দুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।তালিমী জালসায় আলোচকরা বলেন, কেবল ব্যক্তি নিজেকে নিয়ে নয়, বরং সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ নিয়ে জীবন পরিচালনা করা প্রতিটি সচেতন মানুষের কর্তব্য। পাশাপাশি...
ইবিতে তরুণ কলাম লেখক ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে তরুণ কলাম লেখক ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।‎‎বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) করিডোরে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।‎‎অনুষ্ঠানে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি রুখসানা খাতুন ইতি, ইবি শাখার সভাপতি রুহুল আমিন, ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিমসহ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।‎‎সংগঠনটির সাধারণ সম্পাদক রবিউস সানি জোহা বলেন, “বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য গর্ব, প্রেরণা ও আত্মবিশ্বাসের এক অনন্য উপলক্ষ। সুস্থ চিন্তা, শাণিত লেখনী এবং মূল্যবোধনির্ভর সৃজনশীল চর্চার মাধ্যমে সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই ...
রংপুরে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সেবা দিয়ে নজর কাড়ছে ‘বন্ধু মোটরসাইকেল ওয়ার্কশপ’
সর্বশেষ, সারাদেশ

রংপুরে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সেবা দিয়ে নজর কাড়ছে ‘বন্ধু মোটরসাইকেল ওয়ার্কশপ’

|| রংপুর প্রতিনিধি ||রংপুর নগরীর কলেজ রোড সংলগ্ন মৎস্য ভবনের সামনে অবস্থিত ‘বন্ধু মোটরসাইকেল ওয়ার্কশপ’ মানসম্মত মোটরসাইকেল মেরামত ও যন্ত্রাংশ বিক্রির মাধ্যমে বাইকারদের আস্থা অর্জন করেছে। দক্ষ কারিগর এবং গুণগত মানসম্পন্ন সেবার কারণে প্রতিদিন দূর-দূরান্ত থেকে বাইক চালকেরা সার্ভিসিংয়ের জন্য এখানে ভিড় জমাচ্ছেন।ওয়ার্কশপটির স্বত্বাধিকারী মোঃ ছাদেকুল ইসলাম নিজেই টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের সার্টিফাইড অভিজ্ঞ মিস্ত্রি। তিনি টিভিএস এর 'এক্সপার্ট গ্রেড-১ ট্রেনিং প্রোগ্রাম' সফলভাবে সম্পন্ন করে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দীর্ঘদিন ধরে মোটরসাইকেল মেকানিক সেবা দিয়ে আসছেন।ওয়ার্কশপে টিভিএসসহ সব ব্র্যান্ডের মোটরসাইকেলের নিখুঁত ইঞ্জিনের কাজ, টিউনিং, সার্বিক সার্ভিসিং ও জেনুইন পার্টস বা যন্ত্রাংশ সুলভ মূল্যে পাওয়া যায়। ছাদেকুল ইসলাম জানান, "গ্রাহকদের সন্তুষ্টি এবং বাইকের সঠিক ড্রাইভিং পারফর্মেন...
মানিকগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর মানিকগঞ্জ শাখার উদ্যোগে ‘গ্রাহক সেবা মাস-২০২৬’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ জুলাই থেকে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২১ জুলাই) বিকেল ৪টায় শাখা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মানিকগঞ্জ শাখার শাখা প্রধান ও এসএভিপি মো. আলতাফ হোসাইন।অনুষ্ঠানের শুরুতে গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জুনিয়র অফিসার মো. লুৎফুর রহমান এবং সিনিয়র অফিসার মো. মিজানুর রহমান। পরে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট আলেমে দ্বীন ও সমাজসেবক মুফতি মাওলানা মোহাম্মদ সাঈদ নূর।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মাওলানা মো. ফজলুর রহমান, অধ্যক্ষ মাওলানা মো. আতিকুর রহমান, মুহাদ্দিস শেখ মুহাম্মদ সালাউদ্দিন, মাওলানা হাফেজ মো. ক...
অনিয়মের সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জের শিশু হাসপাতালে অভিযান, মুচলেকা দিয়ে সময় ভিক্ষা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

অনিয়মের সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জের শিশু হাসপাতালে অভিযান, মুচলেকা দিয়ে সময় ভিক্ষা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের স্বাস্থ্যখাতে চরম নৈরাজ্য, শয্যা জালিয়াতি, সরকারের রাজস্ব ফাঁকি, শিশু হাসপাতালে চিকিৎসার নামে রমরমা বাণিজ্য ও আয়নাবাজি শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসেছে জেলার স্বাস্থ্য বিভাগ।বুধবার (২২ জুলাই) দুপুরে সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসীর নেতৃত্বে মানিকগঞ্জের শিশু অ্যান্ড জেনারেল হাসপাতাল (জয়রা রোডের শিশু হাসপাতাল নামে পরিচিত), মডার্ন ডায়াগনস্টিক সেন্টার এবং আল-রাফি মেডিকেল সেন্টারে অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর লাইসেন্স, অনুমোদিত শয্যা সংখ্যা, চিকিৎসক ও জনবলের উপস্থিতি, রোগী ভর্তি, চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয় এবং বিভিন্ন অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।এসময়, মানিকগঞ্জের শিশু অ্যা...
বদলগাছীতে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে বেধড়ক পেটালেন শিক্ষক
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে বেধড়ক পেটালেন শিক্ষক

|| মোঃ সারোয়ার হোসেন অপু | নওগাঁ প্রতিনিধি ||নওগাঁর বদলগাছীতে পাঠ না পারায় ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে পাঁড়োরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রবিউল ইসলামের বিরুদ্ধে। ঘটনার শিকার ওই শিক্ষার্থী গুরুতর আহত হলেও আতঙ্কে দু'দিন ধরে বিষয়টি গোপন রেখেছিল।জানা যায়, গত সোমবার (২০ জুলাই) ক্লাসে পাঠদানের সময় পড়া বলতে না পারায় অভিযুক্ত শিক্ষক রবিউল ইসলাম বেত দিয়ে ওই শিক্ষার্থীকে এলোপাতাড়ি মারধর করেন। এতে শিশুটির শরীরে মারাত্মক আঘাতের চিহ্ন তৈরি হয়। শারীরিক ও মানসিক যন্ত্রণায় গত দুই দিন রাতে ঘুমাতে না পেরে ডুকরে কেঁদে উঠলে পরিবারকে পুরো ঘটনাটি খুলে বলে সে।শিক্ষার্থীর স্বজনরা এ নিয়ে অভিযুক্ত শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি প্রথমে ঘটনাটি অস্বীকার করেন। তবে পরে যোগাযোগের চেষ্টা করা হলে শিক্ষক রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, "আমি স্কুলে ওদের কোচিং করাই, তাই...
নাগেশ্বরীতে ২৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন এমপি আনোয়ারুল
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ২৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন এমপি আনোয়ারুল

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ২৪৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বুধবার (২২ জুলাই) উপজেলা প্রশাসন মিলনায়তনে উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ (২৫) আসনের সংসদ সদস্য এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক আনোয়ারুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এইচ এম খোদাদাদ হোসেন, উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আজিজুর রহমান সরকার, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ক...
ইবি ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করার উদ্যোগ উপাচার্যের
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবি ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করার উদ্যোগ উপাচার্যের

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব গড়ার লক্ষ্যে ‘ক্লিন ও গ্রিন ক্যাম্পাস’-এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।‎বুধবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বরে ডাস্টবিন স্থাপনের কর্মসূচি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.কে.এম মতিনুর রহমান।‎‎এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, এস্টেট শাখা প্রধান মো. আলাউদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) মো. আলীমুজ্জামান (টুটুল)সহ প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।‎‎উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ.কে.এম মতিনুর রহমান বলেন, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবার মাঝে সচেতনতা তৈরি করার লক্ষ্যে আমরা ২২টি ডাস্টবিন ২০টা পয়েন্টে স্থাপন করব। ক্যাম্পাস পরিচ্...
কুড়িগ্রামে ‘বাংলা কিউআর’ কোড ব্যবহারে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে ‘বাংলা কিউআর’ কোড ব্যবহারে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||ক্যাশলেস বা নগদবিহীন লেনদেনকে আরও সহজ ও নিরাপদ করতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে ‘বাংলা কিউআর’ কোড ব্যবহারে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে আজ বুধবার (২২ জুলাই) দুপুরে নাগেশ্বরী কলেজ মোড়ে শাখা কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসির শাখা ব্যবস্থাপক মো. মাসুদ হোসাইন, মো. রাশিদুল ইসলাম, প্রভাষক রেজাউল করিম রেজা, প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম এবং খাদেমুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদে বিনির্মাণে নগদবিহীন লেনদেনকে আরো সহজ ও নিরাপদ করতে কিউআর কোডের বিকল্প নেই। ‘বাংলা কিউআর’ কোড ব্যবহারের মাধ্যমে গ্রাহক ও ব্যবসায়ীরা অত্যন্ত সহজে এবং নিরাপদে অর্থ লেনদেন করতে পারবেন।ক্যাম্পেইন চলাকালে ব্যাংকের পক্ষ থেকে স্থানী...
বদলগাছীতে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন

|| নওগাঁ প্রতিনিধি ||নওগাঁর বদলগাছী উপজেলায় ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি দীর্ঘ ১৭ বছর ধরে দখলের অভিযোগ এনে এবং তা পুনরুদ্ধারে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী।আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী আব্দুল ওহাব চৌধুরী সাগর।সংবাদ সম্মেলনে ভুক্তভোগী অভিযোগ করে বলেন, উপজেলার আধাইপুর ইউনিয়নের কয়েকটি মৌজায় দাদির ওয়ারিশান সূত্রে তিনি প্রকৃত জমির মালিক। কিন্তু একই ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত মোকছেদ সরদারের ছেলে আব্দুল মান্নান সরদার ও তার ভাইয়েরা দীর্ঘ ১৭ বছর ধরে প্রভাব খাটিয়ে এসব জমি জোরপূর্বক ভোগদখল করে আসছেন।তিনি জানান, বিষ্ণুপুর মৌজায় ইটভাটা সংলগ্ন চার বিঘা পাঁচ কাঠা জমি ভাটায় ভাড়া দেওয়া হলেও প্রভাবশালী চক্রটি জাল দলিল দেখিয়ে ভাটার ভাড়া নিজেরা তুলে নিচ্ছে। এমনকি বর্তমান ভাটা মালিককে যেন কোনো ভাড়...