Friday, October 16

সারাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক সেমিস্টার ক্লাস-পরীক্ষার পর ভুয়া শিক্ষার্থী ধরা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক সেমিস্টার ক্লাস-পরীক্ষার পর ভুয়া শিক্ষার্থী ধরা

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||‎ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইংরেজি বিভাগে এক সেমিস্টার ক্লাস-পরীক্ষার পর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক ভুয়া শিক্ষার্থী ধরা পড়েছে। তবে ঘটনার দুই সপ্তাহ পার হয়ে গেলেও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। গঠিত হয়নি কোনো তদন্ত কমিটিও। বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।‎‎জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শামিমা আক্তার (রোল: ২৪১০১০৪) নামে এক শিক্ষার্থী জালিয়াতির মাধ্যমে বিভাগে নাম অন্তর্ভুক্ত করে ক্লাস ও ১ম সেমিস্টারের পরীক্ষায় অংশ নেন। ভর্তি প্রক্রিয়ার চূড়ান্ত তালিকায় (সর্বশেষ রোল: ২৪১০১০৩) তার নাম বা রোল ছিল না। বিভাগীয় অফিশিয়াল কম্পিউটারে জালিয়াতি করেই তার নাম যুক্ত করা হয়। ১ম সেমিস্টারের রেজাল্ট তৈরির সময় বিশ্ববিদ্যালয়ের মূল রেজাল্ট প্রসেসিং সফটওয়্যারে তার রোল না পাওয়ায় ...
বদলগাছীতে খারিতে গোসলে নেমে দম্পত্তির মৃত্যু
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে খারিতে গোসলে নেমে দম্পত্তির মৃত্যু

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছী উপজেলায় খারিতে গোসল করতে নেমে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার কার্তিকাহার গ্রামে ঘটনাটি ঘটে।নিহতরা হলেন- উপজেলার আধাইপুর ইউনিউনের কার্তিকাহার গ্রামের মো. শাহিনের মেয়ে সুমাইয়া আক্তার (১৮) এবং তার স্বামী মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামের বাসিন্দা আবুল কাশেমের ছেলে নুর ইসলাম (২২)।বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, দুপুরে কার্তিকাহার খারিতে গোসল করার জন্য প্রথমে পানিতে ঝাঁপ দেন নুর ইসলাম।ঝাঁপ দেওয়ার কিছু পর তাকে পানিতে না দেখতে পেয়ে তার স্ত্রী সুমাইয়াও পানিতে ঝাপ দেন। এরপর দুজনেই পানির নিচে তলিয়ে যায়।কিছু পর বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন তাদের পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষ...
মানিকগঞ্জের হরিরামপুরে নৌপথে চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জের হরিরামপুরে নৌপথে চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ধুলশুড়া এলাকায় যমুনা ও পদ্মা নদীসহ দেশের বিভিন্ন নৌপথে কথিত চাঁদাবাজি, অতিরিক্ত টোল-ট্যাক্স আদায় এবং নৌযান মালিক-শ্রমিকদের হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুরে বাংলাদেশ বাল্কহেড ড্রেজার মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের উদ্যোগে ধুলশুড়া পদ্মা নদীর তীরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে শতাধিক বাল্কহেড ও ড্রেজার মালিক, শ্রমিক এবং স্থানীয় ব্যবসায়ীরা অংশ নেন। সমাবেশের আগে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিল করেন।বিশিষ্ট ব্যবসায়ী সুরুজ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মারফত আলী মিয়াজী। এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ জাহাজী শ্রমিক সমিতির কেন্দ্রীয় সাধা...
​নওগাঁয় ছাত্রাবাস থেকে সরকারি কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

​নওগাঁয় ছাত্রাবাস থেকে সরকারি কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁ শহরের একটি ছাত্রাবাস থেকে ইমন (২৪) নামের নওগাঁ সরকারি কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) সকালে শহরের ভাঙ্গাবাড়িয়া মধ্যপাড়া এলাকার ‘জননী ছাত্রাবাস’ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।​নিহত ইমন নওগাঁর মান্দা উপজেলার মাগুড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি নওগাঁ সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।​পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইমন জননী ছাত্রাবাসের ১০৯ নম্বর ডাবল রুমে একাই থাকতেন। শুক্রবার রাতে পরিবারের সদস্যরা তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। কোনো সাড়াশব্দ না পেয়ে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তার মামা সরাসরি ওই ছাত্রাবাসে যান। সেখানে গিয়ে বারবার দরজায় কড়া নাড়লেও ভেতর থেকে ইমনের কোনো সাড়া পাওয়া যায়নি।​পরবর্তীতে ছাত্রাবাসের ...
নওগাঁর বদলগাছীতে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ
সর্বশেষ, সারাদেশ

নওগাঁর বদলগাছীতে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছীতে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।জানা যায়, শনিবার (২৫ জুলাই) মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচির ২০২৫-২৬ অর্থবছরে বদলগাছী উপজেলায় বরাদ্দপ্রাপ্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি বিতরণ, কর্মহীন নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।বদলগাছী উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনির সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারন অফিসার সজল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮ নওগাঁ-৩ (বদলগাছী মহাদেবপুর) সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান, প্রাণী সম্পদ কর্মকর্ত...
বরিশালে বাংলাদেশ নজরুলসংগীত সংস্থার সহযোগিতায় ‘নজরুলসংগীত কর্মশালা’
বিনোদন, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

বরিশালে বাংলাদেশ নজরুলসংগীত সংস্থার সহযোগিতায় ‘নজরুলসংগীত কর্মশালা’

|| নিজস্ব প্রতিবেদক ||নজরুল সাংস্কৃতিক জোট, বরিশালের আয়োজনে এবং বাংলাদেশ নজরুলসংগীত সংস্থার সহযোগিতায় নগরীর শব্দাবলী গ্রুপ থিয়েটার মিলনায়তনে দু’দিনব্যাপী ‘নজরুলসংগীত কর্মশালা’ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২৪ ও ২৫ জুলাই আয়োজিত এই কর্মশালাটি ২৫ জুলাই সন্ধ্যায় এক বর্ণাঢ্য সংগীতানুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক মাহমুদুল হাসান এবং রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিজনচন্দ্র মিস্ত্রি।দুই দিনব্যাপী এই আয়োজনে বরিশাল, বরগুনা, পটুয়াখালী এবং পিরোজপুর জেলা থেকে প্রায় দুই শতাধিক সংগীত অনুরাগী শিক্ষার্থী অংশ নেন। কর্মশালা শেষে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র (সার্টিফিকেট) তুলে দেওয়া হয়।উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টিকর্ম দেশব্যাপী ছড়িয়ে দেওয়া এব...
মানিকগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ সদর উপজেলার মানরা কাঁচাবাজার এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (২৪ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে ওই ভ্যানচালক স্থানীয় একটি আড়ত থেকে ভ্যানভর্তি আম নিয়ে গন্তব্যে ফিরছিলেন। কাঁচাবাজারের সামনে প্রধান সড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মালবাহী কাভার্ড ভ্যানের সঙ্গে তার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার প্রাণ যায়।দুর্ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধারকাজে অংশ নেন এবং থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরিসহ আইনগত প্রক্রিয়া শুরু করে।মানিকগঞ্জ সদর থানা পুলিশ জানায়, নিহতের পরিচয় শনাক্তকরণ এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ উদঘাটনে তদন্ত চলছে।...
রায়পুরায় ইয়াবাসহ সরকারি হাসপাতালের ডাক্তার গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

রায়পুরায় ইয়াবাসহ সরকারি হাসপাতালের ডাক্তার গ্রেপ্তার

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী সংবাদদাতা ||নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজিবকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।বিষয়টি শুক্রবার রাত ১০টায় সাংবাদিকদের নিশ্চিত করেছেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ডা. রাজিবের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার করে থানায় নেওয়া হয়।এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। স্থানীয় সূত্রের দাবি, ডা. রাজিব দীর্ঘদিন ধরেই মাদকের সঙ্গে জড়িত ছিলেন। তার মাদকাসক্তি থেকে ফিরিয়ে আনতে স্ত্রী ডা. উম্মে হানি একাধিকবার তাকে মাদকাসক্তদের পুনর্বাসন কেন্দ্র (রিহ্যাব)-এ পাঠানোর উদ্যোগ নেন।তবে বিভিন্ন চেষ্টা সত্...
ব্লাড ক্যান্সারে থমকে যাচ্ছে ৯ বছরের সুমাইয়ার জীবন: সাহায্যের আকুল মিনতি
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

ব্লাড ক্যান্সারে থমকে যাচ্ছে ৯ বছরের সুমাইয়ার জীবন: সাহায্যের আকুল মিনতি

|| বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার রাজ্জাকপুর গ্রামের আনোয়ার হোসেন ও লুৎফা বেগম দম্পতির ছোট কন্যাসন্তান সুমাইয়া (৯)। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর এই শিশু শিক্ষার্থী বর্তমানে মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে লড়ছে। সে বর্তমানে রাজধানী ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু রক্তরোগ ও ক্যান্সার বিভাগে চিকিৎসাধীন।হাসপাতাল সূত্রের খবর ও রিপোর্ট অনুযায়ী, সুমাইয়া ‘অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়া’ নামক জটিল রক্তের ক্যান্সারে আক্রান্ত। পাশাপাশি তার ডান চোখে গুরুতর রক্তক্ষরণ ও সংক্রমণজনিত সমস্যা দেখা দিয়েছে। বর্তমানে শিশু অনকোলজি বিভাগের অধ্যাপক ডাক্তার এ.টি.এম আতিকুর রহমানের তত্ত্বাবধানে তার চিকিৎসা ও প্রথম ধাপের কিমোথেরাপি কার্যক্রম চলছে।চিকিৎসকরা জানিয়েছেন, সুমাইয়ার শরীরে রক্তের ল...
খুবিতে উদ্ভূত পরিস্থিতি: প্রশাসনের জরুরি সভায় একাধিক সিদ্ধান্ত, মামলা ও তদন্তে জোর
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

খুবিতে উদ্ভূত পরিস্থিতি: প্রশাসনের জরুরি সভায় একাধিক সিদ্ধান্ত, মামলা ও তদন্তে জোর

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) সাম্প্রতিক ঘটনায় সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় বিশ্ববিদ্যালয় প্রশাসন একাধিক জরুরি সভা করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে অভিযুক্তের বিরুদ্ধে মামলা, তদন্ত কমিটি গঠন, হল ক্যান্টিন পরিচালনায় নতুন নীতিমালা প্রণয়ন, কিছু প্রশাসনিক কার্যক্রমে পরিবর্তন এবং শিক্ষার্থীদের উত্থাপিত কয়েকটি দাবির বিষয়ে পরবর্তী পদক্ষেপ।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিজয় '২৪ ছাত্রী হলের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে হলের ক্যান্টিনকর্মী ইমাম হাসানকে শিক্ষার্থীরা আটকের পর ক্যাম্পাসে উত্তেজনা তৈরি হয়। ঘটনার বিচার ও ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দিয়ে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেন।পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সকালে ও দুপুরে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপ...