রবিবার, মে ৩১

রাজনীতি

শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী বিপ্লবের কোনো বিকল্প নেই: ইসলামী ঐক্য আন্দোলন
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী বিপ্লবের কোনো বিকল্প নেই: ইসলামী ঐক্য আন্দোলন

|| নিজস্ব প্রতিবেদক ||মহান মে দিবস উপলক্ষে আজ ১লা মে (শুক্রবার) বাদ আসর রাজধানীর কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ‘ইসলামে শ্রমিকের মর্যাদা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মাদ রুহুল আমীন বলেন, বর্তমান বিশ্বজুড়ে এবং আধুনিক সমাজে শ্রমিকের অধিকার ও মর্যাদার কথা খুব জোরেশোরে বলা হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো, তথাকথিত এসব আধুনিক মতবাদ আসার বহু আগেই আজ থেকে চৌদ্দশ বছর আগে মহান ধর্ম ইসলাম শ্রমিকের সর্বোচ্চ মর্যাদা ও অধিকার নিশ্চিত করেছে। তাই প্রচলিত শোষণমূলক ব্যবস্থায় নয়, বরং শ্রমিকের ন্যায্য পাওনা ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করতে হলে এ দেশে একটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব তথা ইসলামী সমাজব্যবস্থা কায়েম করতে হবে। এর কোনো বিকল্প নেই।সংগঠনের ঢাকা মহানগরী দক্ষিণের আমীর ...
নয়াপল্টনে শ্রমিক সমাবেশের মঞ্চে তারেক রহমান
জাতীয়, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

নয়াপল্টনে শ্রমিক সমাবেশের মঞ্চে তারেক রহমান

|| নিজস্ব প্রতিবেদক ||মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশের মঞ্চে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। আজ শুক্রবার (১ মে) বিকাল ৪টা ২০ মিনিটের দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশস্থলে উপস্থিত হন তারেক রহমান। এর আগে মঞ্চে উপস্থিত হন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ দুপুর আড়াইটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই আয়োজন শুরু হয়। পবিত্র কুরআন তিলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে শুরু হয় শ্রমিক সমাবেশ। এর আগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে নেতাকর্মীদের একত্রিত করা হয়। বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করছেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেইন।...
নাগেশ্বরীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ১লা মে (শুক্রবার) দিবসটির সূচনা লগ্নে নাগেশ্বরী উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান, র‍্যালি, আলোচনা সভা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং দোয়া অনুষ্ঠিত হয়।র‍্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাগেশ্বরী শাখা এবং কুড়িগ্রাম জেলা ট্রাক শ্রমিক, ট্যাংকলরী, কাভার্টভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত নাগেশ্বরী-ভোগডাঙা সমন্বয় উপকমিটি। এ ছাড়াও ইমারত শ্রমিক, দর্জি শ্রমিক ও নির্মাণ শ্রমিকরা এই র‍্যালিতে অংশ নেন।অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার। অনুষ্ঠানে ...
সকল শ্রমিকের মৌলিক চাহিদা পূরণের উপযোগী মজুরি প্রদান করুন: মোস্তফা তারেক
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

সকল শ্রমিকের মৌলিক চাহিদা পূরণের উপযোগী মজুরি প্রদান করুন: মোস্তফা তারেক

|| নিজস্ব প্রতিবেদক ||দেশের অর্থনীতি সচল রাখতে গার্মেন্টসসহ সকল শিল্প কারখানার শ্রমিকদের ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান। তিনি বর্তমান ভয়াবহ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে সকল সেক্টরে শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণের জন্য সরকার ও মালিকপক্ষের প্রতি জোর আহ্বান জানিয়েছেন।আজ শুক্রবার (১ মে) এক বিবৃতিতে মোস্তফা তারেকুল হাসান বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো মেহনতি শ্রমিক শ্রেণি। বিশেষ করে আমাদের পোশাক শিল্প আজ বিশ্ব দরবারে যে অবস্থান তৈরি করেছে, তার পেছনে রয়েছে লাখ লাখ শ্রমিকের মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রম। অথচ অত্যন্ত পরিতাপের বিষয় হলো, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের চাহিদা ও রপ্তানি আয় বাড়লেও দেশের শ্রমিকরা আজও চরম বৈষম্য ও বঞ্চনার শিক...
তাড়াইলে শ্রমিকদের মে দিবসের শুভেচ্ছা জানালেন উপজেলা বিএনপির সভাপতি লিটন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

তাড়াইলে শ্রমিকদের মে দিবসের শুভেচ্ছা জানালেন উপজেলা বিএনপির সভাপতি লিটন

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারোয়ার হোসেন লিটন শ্রমজীবী সকল মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মে দিবস শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক সংগ্রামের প্রতীক। শ্রমিকদের ঘাম ও পরিশ্রমেই দেশের অর্থনীতি সচল থাকে, তাই তাদের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব।তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকরা নানা বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। এই অবস্থা থেকে উত্তরণের জন্য শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।বিএনপির এই নেতা বলেন, মে দিবস কেবল একটি দিবস নয়, এটি শ্রমিক শ্রেণির ন্যায্য অধিকার আদায়ের রক্তঝরা ইতিহাস ও সংগ্রামের প্রতীক। শ্রমিকদের ...
স্বপ্নপূরণের পথে ইবি তালাবা: শান্তিডাঙ্গায় নিজস্ব জমিতে ভবন নির্মাণকাজের শুভ সূচনা
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

স্বপ্নপূরণের পথে ইবি তালাবা: শান্তিডাঙ্গায় নিজস্ব জমিতে ভবন নির্মাণকাজের শুভ সূচনা

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংলগ্ন শান্তিডাঙ্গায় বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইবি শাখার নিজস্ব ক্রয়কৃত জমিতে ভবন নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সংগঠনের এই দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্নপূরণ ও ঐতিহাসিক মাইলফলক অর্জনকে কেন্দ্র করে এক আনন্দঘন ও উৎসাহমূলক পরিবেশের সৃষ্টি হয়।নির্মাণকাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ইবি তালাবার সাবেক সভাপতি আবু ত্বহা মোহাম্মদ নুরুল্লাহ, মাওলানা সাইফুল ইসলাম সায়েম, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা জহিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ইবি তালাবার সাবেক শীর্ষ নেতা মাওলানা শফিকুল ইসলাম ও আব্দুল মালেক।এ সময় বর্তমান দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন শাখা সভাপতি মো. মাহমুদুল হাসান, সহ-সভাপতি সাজ্জাতুল্লাহ শেখ, সেক্রেটারি এস এম শামীম, সাংগঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ চৌধুরী এবং অর্থ সম্পাদক আহমদ আব্দুল্লাহ খান আল আমিনসহ সংগঠনের বিভিন্ন স্...
যশোরে বাস থেকে নেমে আদর করা সেই শিশুর জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

যশোরে বাস থেকে নেমে আদর করা সেই শিশুর জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

|| নিজস্ব প্রতিবেদক ||যশোরে বাস থেকে নেমে পরম মমতায় কোলে তুলে নেওয়া সেই শিশু ও তার মায়ের জন্য এবার উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল যশোরের সেই নিলিমার বাসায় সশরীরে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর পাঠানো উপহার সামগ্রী পৌঁছে দেন।জানা যায়, গত ২৭ এপ্রিল সোমবার বিএনপি চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর সফরে গিয়েছিলেন। তাকে বহনকারী ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সম্বলিত বাসটি যখন যশোর ইনস্টিটিউটের সামনের রাস্তা অতিক্রম করছিল, তখন নিলিমা নামের এক নারী তার কোলের শিশুকে নিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ফুল হাতে দাঁড়িয়ে ছিলেন। বিষয়টি তাৎক্ষণিক প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি গাড়ি থামিয়ে নিচে নেমে আসেন এবং শিশুটিকে আদর করেন। অভাবনীয় এই দৃশ্যটি সামাজিক যো...
দুই হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

দুই হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

|| নিজস্ব প্রতিবেদক ||নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় করা পৃথক দুটি হত্যা মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।আদালতে আইভীর পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু এবং অ্যাডভোকেট এস এম হৃদয়।মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ৩০ জুন সিদ্ধিরগঞ্জ থানায় করা দুটি হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিল সংশ্লিষ্ট থানা পুলিশ। এর মধ্যে একটি মামলায় গত ২ মার্চ এবং অপর মামলায় ১২ এপ্রিল নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছিলেন। আজ উচ্চ আদালত সেই দুই মামলায় তার জামিন মঞ্জুর করলেন।উল্লেখ্য, গত বছর...
মির্জাগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মির্জাগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন

|| মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর জেলার মির্জাগঞ্জ উপজেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।বুধবার (২৯ এপ্রিল) বিকাল ৫ টায় আমড়াগাছিয়া ইউনিয়নের ছৈলাবুনিয়ার পাটোয়ারী বাড়ী হইতে সাদুমুন্সি স্কুল হয়ে উত্তর আমড়াগাছিয়ার আলি মোহন খাল পর্যন্ত ৩ কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়।খনন কর্মসূচির উদ্বোধন করেন, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সদস্য প্রফেসর মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদার, সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসাইন ফরাজি।আরও উপস্থিত ছিলেন, আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম মোস্তাফিজুর রহমান, সমাজ সেবক মো. মনিরুজ্জামান হাওলাদার, উপজেলা যুবদলের আহবায়ক গাজী রাশেদ সামস, সদস্য সচিব গাজী আতাউর রহমান, সুবিদখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. সাব্বির ফরাজী, যুবদল নেতা জুয়েল, ইউপি সদস্য মো. জালাল...
অধিবেশন চলাকালে অসুস্থ বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

অধিবেশন চলাকালে অসুস্থ বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া বিরোধী দলীয় সংসদ সদস্য হাফেজ রবিউল বাশারের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম কার্যদিবসের প্রথম পর্ব চলাকালে এই ঘটনা ঘটে।জানা গেছে, সাতক্ষীরা-০৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হাফেজ রবিউল বাশার দুপুর প্রায় ১টা ৪০ মিনিটে অধিবেশন কক্ষেই অসুস্থ বোধ করেন। তাৎক্ষণিকভাবে অন্য সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীরা তাকে উদ্ধার করে সংসদ লবিতে নিয়ে যান। সেখানে দায়িত্বরত সংসদের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।পরবর্তীতে জোহরের নামাজের বিরতি চলাকালীন প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে সংসদ লবিতে গিয়ে অসুস্থ এই সংসদ সদস্যের পাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। এসময় প্রধানমন্ত্রী তার প...